আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

 

দূরে থেকে, কাছে থাকা

২০ শে জুন, ২০১১ রাত ২:১৯

দূরে থেকে, কাছে থাকা

বয়স হবার পর থেকে লেজেন্ড যাঁকে চিনি তাঁর কথা মানেই বহুমাত্রিক খবর। সিনেমার বিলবোর্ডের মত সে নাম অগ্রাহ্য হয় না। উত্তর ভারতীয় মূলধারার চলচ্চিত্রের নায়ক যেন, ভোজবাজির মত ঝলসে ওঠা, বক্স-অফিসের লাফড়া হাঙ্গামার নিপুণ অ্যাকশনের সুপার হিরো। ওই রুপালি পর্দার চমক যার চোখে লেগেছে, সে এই প্যাশন,...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

আগামসি লেনে কয়েকটা তারপিনের বোতল

০৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৯

আগামসি লেনে কয়েকটা তারপিনের বোতল
মধ্যযুগীয় চিত্রশিল্পীর মত বগলদাবা করে
সঙ্গে বিশশতকীয় ফিল্মি গানের বোল, মুন্নী বেগম বা মেহেদী হাসান
-পাত্তা পাত্তা বুটা বুটা হাল হামার জানে হ্যায়.....
বাসি সিগারেটের তেতো স্বাদ ওড়াতে ওড়াতে আমার বাসার দিকে
এগুতে লাগলাম....

ও বাবরী চুল ও ফ্রেঞ্চকাট দাড়ি...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

নী ল ত র ঙ্গে র ভে ত র - গত ৩০ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহুয়া উৎসবে পঠিত...

৩১ শে মার্চ, ২০১০ দুপুর ১:১৯

মোক্ষম হে গন্ধ, বিশুদ্ধ নাভিশ্বাস, পূত পিপাসা
যে গাছ তোমার ছায়াসঙ্গী আজকেই তা রোপণ করতে পারো
খোলসা হয়ে আসবে রাত, ফোলা চাঁদ অসভ্যের মতো
চীৎকার করে বলবে--মহুয়া মহুয়া...ভালুক নাচাবো তোর দেহে।
যে নাচায় তার কলজে ছিঁড়ে পালালো ভালুক
যেখানে দীর্ঘ ঘুমের আছে প্রয়োজন, গন্ধগোকুলেরা করে উৎপাত--সেখানে।

আসো--আমরা যে গান গাইবো তা মৃত্যুকে মুছে দেবার...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

কোচপানা, কোচপানা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪০

এক টুকরো পাহাড় আর কয়েকখন্ড মেঘ
সামান্য কুটির আর মাটিলগ্ন জুম, হে অসামান্য সভ্যতা
আমাদের জানলাগুলোয় সিক নেই কেন জানতে চাও!
আমাদের ঘরে কেনোদিন চোর ঢোকেনি, ছোট ছোট বাচ্চারা হাত গলিয়ে
খুব সামান্য বৃষ্টিতে ঝাপট মেরেছে, দেখেছে মেঘের রাজত্ব শেষে
পাহাড়ের ওপারে আছে অন্য বসত। সেখানে পাতালদেশে
ড্রাগনের ঘর আর রহস্যের বাগান--কী কাণ্ড!...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

লম্বা ও দূরন্ত বেশ্যাকল্প

২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২২

আঙুলে যে পুঁতে গেছো ফুল--ধাইমা তোমার কথা ভুলে গেছি, শরীরে
আর সুগন্ধ জমে নেই, মাটির তলা হতে একটা গাছ
অনেকদূর পর্যন্ত উঠে গেছে তার নাম ছিলনাতো; এই কথা বলে যেতে হয়
এমন অনেক গাছ যার নাম কেউ জানে না। মধ্যরাত,
যুক্তিগ্রাহ্য বেদনার কথা বুকে চেপে নিপেলে শুকনো ক'টি বাতাস
ঘষে গেলে-- আসে যায় কিছু তার!...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

অন্তরমহলে লাফানোর পর

১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৩

মাতাল ঢেউগুলি সাপের মতো পেঁচিয়ে তোলে মুখ
বিষের ভেতর ডুবে থাকা বুক-শেলফের ডালা খুলে দেখলাম
তুমি নেই; একখণ্ড কুমারী অন্ধকার
থির খাটে আধশোয়া উপচ্ছায়ার মতো ঝিমুতে থাকে।

যখন চলে আসি, সাঁতরে গেছি সবুজ ত্রসরেণু
প্রেমার্ত সাইরেন বেজে ওঠে চোখ-পাপড়ি গিটারে
ফেলে দেয়া অন্তর্বাস থেকে ধারণা পেলাম তো কিছু...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

ও পিতামহী, পরমজননী

০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

হিরুকাকার স্টোর থেকে মহেশখালির একটি পান মুখে পুরে তার কথা মনে হলো---যার কথা মনে হলে বুকে ঝর্ণার উৎসমুখ খুঁজে পাই না।

বিরতিহীন পাথর চাপা ফুল---ও বুক পুষ্পকাননের
যে শুভক্ষণ ফিরিয়ে দেবে হিমতিয়াষার সৌরভ
থেমে থেমে বৃষ্টির ছাট, ছুটে যাচ্ছে পান পরাগের ডিবি
তোমার আপন দুনিয়ার যা কিছু নিঃশেষ, সখা-কাতর,
বরজ ছেঁড়া পাতা শহরের দোকানঘরে বিড়ায় বিড়ায়...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

নার্ভাসনেস

১৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৫

তখনও ভীষণ নার্ভাস থেকে
-------- দীর্ঘশ্বাস ফেলে দেখতাম- ওপরে
-------- রাংতায় মোড়ানো তারা পুরানো- বাসি।

জং ধরা হুক ঝরে পরেছিলো
আরও কতকিছু রাখবার নাইলন দড়ি হতে
উগ্রতা, উচ্ছ্বাস ও উষ্ণ স্বাদ
----------হিম জ্যোৎস্নার মতো থমকানো।...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে

মনবন্দী, জানবন্দী, কায়াবন্দী

২৩ শে মে, ২০০৯ বিকাল ৪:১৩

আমার বাক্সবন্দী হাওয়া বারুদগন্ধী হাওয়া ধোঁয়াফুলকী ভুস ভুস বেরিয়ে পড়লে বুকের বোতাম খুলে বসতে গেলাম কলোনী আমলের ছাদপাখার তলায় যখন দেখতে পেলাম বুক আমার সীমারের মত নয় ঘাস ঘাস দু'একটা রোম গজানো মাংসে ও লবণে, তবু মনে হলো না এ শরীর যার
জায়গীর মানে দাসানুদাস- তার হাত পরমরমনীয়।

এই বাক্য প্রতিদিন আওড়ান...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

একটা ছিপ কিনে বসে আছি পুকুর খুঁজতে খুঁজতে

২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৯

একটা ছিপ কিনে বসে আছি পুকুর খুঁজতে খুঁজতে

১.
ডানা খুলতে না পেরে যখন মুখ খুললাম
তখন বলতে বলতে পেরুলাম অনেক আকাশ
যেখানে মেঘ দেখে দেখে ডিম পাড়ে নীল পাতিহাস
আর উড়োজাহাজের ল্যাজে লাদ মেখে রাখে
ডানা খুলতে না পেরেই মুখ খুললাম...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.০৮২৫ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
azhar.forhad@gmail.com/
azhar.forhad@hotmail.com
অবসরে শুধুই ভাবি
ছবি আঁকা কিংবা কবিতা লেখা আমার রক্তে ও হাড়েমাংশে
আলস্য খুব উপভোগ করি সুযোগ পেলেই
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৫৩টি
  • মন্তব্য করেছেন: ১০০৪টি
  • মন্তব্য পেয়েছেন: ৮৩৮টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ১১ মাস
  • ব্লগটি মোট  ৪০৪৯৯ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ