মোক্ষম হে গন্ধ, বিশুদ্ধ নাভিশ্বাস, পূত পিপাসা
যে গাছ তোমার ছায়াসঙ্গী আজকেই তা রোপণ করতে পারো
খোলসা হয়ে আসবে রাত, ফোলা চাঁদ অসভ্যের মতো
চীৎকার করে বলবে--মহুয়া মহুয়া...ভালুক নাচাবো তোর দেহে।
যে নাচায় তার কলজে ছিঁড়ে পালালো ভালুক
যেখানে দীর্ঘ ঘুমের আছে প্রয়োজন, গন্ধগোকুলেরা করে উৎপাত--সেখানে।
আসো--আমরা যে গান গাইবো তা মৃত্যুকে মুছে দেবার
যে গান গাইবো তা উপশম দেবে আহত চোখের
যার নৈরাশ্যের কথা বলতে এলাম--সে ঘুমাতে চায়
তার গোঙানীর শব্দে ফাটে কার্পাসখোসা--আমি জানি
এবঙ আরো জানি,
দেয়াল গলিয়ে এসে জোর করে ঢুকে পড়ে ময়লা বাতাস
গড়াতে থাকে মার্বেল শব্দের মত, পূর্ণিমা রাতকে চুমু খেতে খেতে
এই মহুয়া দ্রাঘিমায় বিষন্ন ও সখাকাতর কিছু মানুষ
নির্নিমেষে চাটে চেহারার মধু--নিশ্চিন্তে।
একটু একটু আছড়ে পড়ছে উদ্বেগ, পাশ কাটিয়ে যায়
উল্লসিত জনকোলাহল; জল্লাদের মতো তারা কেটে ফেলে অনুভব
যেভাবে আহত চোখ কাটে নির্ভরতার আশা।
আমার দরজা খুলে রেখে তোমার বাতাসকে পেরোতে দেই
জামা খুলে ফেলি, ছিঁড়ে ফেলি ঘুম--চৈত্রসঙ্ক্রান্তির আগে
নক্ষত্র দেখে দেখে বসাই মহুয়া গাছ।
হে মোক্ষম গন্ধ--বাতাসকে কতভাবে পেরুতে দাও তুমি!
ছাপিয়ে ওঠো নীল তরঙ্গের ভেতর নারীর ভেতর
যেন গাধার পীঠে সমস্ত রাত শুয়ে শুয়ে চরাচর পেরোয়-
ফেলে রাতের বিস্বাদ, মরা কুসুম
আততায়ীর বাসনা-বিজ্ঞান--ছড়িয়ে ছিটিয়ে, পথে পথে।
২৯-৩০ মার্চ, গোধুলি, জয়দেবপুর
নী ল ত র ঙ্গে র ভে ত র - গত ৩০ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহুয়া উৎসবে পঠিত আমার কবিতাখানি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।