আগামসি লেনে কয়েকটা তারপিনের বোতল
মধ্যযুগীয় চিত্রশিল্পীর মত বগলদাবা করে
সঙ্গে বিশশতকীয় ফিল্মি গানের বোল, মুন্নী বেগম বা মেহেদী হাসান
-পাত্তা পাত্তা বুটা বুটা হাল হামার জানে হ্যায়.....
বাসি সিগারেটের তেতো স্বাদ ওড়াতে ওড়াতে আমার বাসার দিকে
এগুতে লাগলাম....
ও বাবরী চুল ও ফ্রেঞ্চকাট দাড়ি
ও লালনভক্ত ও মৌলানা সোহবতপয়জার
ও ডিস্কোলাউঞ্জ ও মরাল বেশ্যাপনা
আমার মক্তবের বান্ধবীকে কতরাত ভিনমরদের ঘরে
কাঁদতে দেখেছি।
দর্শন-আক্রান্ত তরুণ ছাত্র তার প্রেম পৃষ্ঠার মত
ওল্টাতে থাকে লজিক খুঁজতে তাকে শ্রেণীসচেতন প্রেমিক হতে হয়।
অথচ জানি তার প্রেমিকা আমার সাথে কোনো দিন
শুতে চাইবে আগ্রহ সহকারে, যদি বলি খুলে দেবে তার
অব্যবহৃত স্থাবর শরীর। আমি জানি।
আগামসি লেনে কয়েকটা তারপিনের বোতল
মধ্যযুগীয় চিত্রশিল্পীর মত বগলদাবা করে
এখনো হাঁটতে গেলে কানে বাজে বড়ে গুলাম আলী, রওশনারা বেগম
আমি ভাবলাম... অহো...অহো... কী আনন্দ...কী আনন্দ!
আলোচিত ব্লগ
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন
DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।