যতদূর শেষে থামো ততদূর দেখার আশায়।
একটা জানালাই শুধু খোলবার ছিল রাখা
অথচ ফোটেনি শেষ গোলাপ মুকুল তার পাশে।
যেখানে সলতে ছিল জ্বলবার অধিক নেশায়
অথচ আগুন ছিল না, চাঁদ আকাশের স্টোভে।
পথতো অনেক, পেরুবার বহু বাকী
এগোবার কোন পথিক ছিল না শেষে।
শুধু এক বিশ্বাসী হাওয়া উড়িয়েছে পাথর সময়
বুকের ভেতর চাপা ঢালাই হৃদয় থেকে।
কলেজ রো. জয়দেবপুর, গাজীপুর
০১.০৯.২০০৮
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



