দুপুরবেলা বাসের ভেতর ঘুমিয়ে ছিলাম
শরীর যেন দয়ার সাগর বাঁচিয়ে রাখেন
নইলে কি আর খাঁচার ভেতর পাখি থাকেন?
বাস থামেতো চেরাগ আলী, উত্তরাতে
আমি আবার শহর ছাড়ি প্রতিরাতে
কাজের শেষে।
দানা কূটোর জন্যে কত রক্ত ঘামে
বেঁচে থাকার একটুও কি চিন্তা থামে?
চোখ খুলে যায় মনতো ঘুমায় পাই না ডেকে
শরীরটাতো সিটের ওপর লেপ্টে থাকে
জাগো শরীর জাগো তুমি দুপুর গড়ায়
তোমার নামে বিষ্ণুপুরে সিন্নি চড়ায়
আম্মা বসে।
কলেজ রো. জয়দেবপুর, গাজীপুর
১০.১১.২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

