-------- দীর্ঘশ্বাস ফেলে দেখতাম- ওপরে
-------- রাংতায় মোড়ানো তারা পুরানো- বাসি।
জং ধরা হুক ঝরে পরেছিলো
আরও কতকিছু রাখবার নাইলন দড়ি হতে
উগ্রতা, উচ্ছ্বাস ও উষ্ণ স্বাদ
----------হিম জ্যোৎস্নার মতো থমকানো।
স্ট্রবেরি ঠোঁট, সমবায় চুম্বনের আগে যত
ফুল্ল-কুসুমের দেবে ঘ্রাণ - তত নয়
শেষ রাংতাটি খুলে যে ক্ষুদ্র তারাটির মুখ
------------------------------------- দেখেছিলাম
তারও আগে মনে হলো, এইতো
বেহালার গন্ধ বুকে চেপে
কয়েকটি বিমর্ষ মলিন ব্রা
------------------- রোদে ঝলসাচ্ছে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


