মেঘ
মনটা ভীষণ খারাপ । কেন জানিনা ? এরকম বিকেলগুলো কেন জানি হতাশা আমাকে চরমভাবে গ্রাস করে ফেলে । আমি নিজেকে কেমন যেন ভাবুক বা এরকম কিছু ভাবতে থাকি আনমনে । আচ্ছা তুমি কেমন আছো আজকাল ? জানতে ইচ্ছে হলেই বা জানতে পারি কই ? কেউ তো আর আমাকে সেধে জানাতে আসেনা । আমাকেই খবর নিতে হয় কে কেমন আছে কিংবা কার কি হল ? তবুও বল শুনি তুমি কেমন আছ? আর আমি ? ও আমি ভালো আছি । আমাকে নিয়ে তোমার কোন দুশ্চিন্তার কারন নেই কারন আমি নিজেকে ভালো রাখতে জানি । আমার যে ভালো থাকতেই হয় ।গতকাল বইমেলাতে গিয়েছিলাম । বই কিনলাম দুটো । তুমি আজ দুরে বলে পড়তে পারো না তাই তোমার খুব আক্ষেপ হয় তাইনা ? আক্ষেপ থাকা ভালো । তাহলে মনের ভিতরের সকল লালসার আগুনকে দমন করতে পারবে ।
ইন্টারনেটে বসে বসে কি যে ভাবছি নিজেই জানি না । জগতে কত কিছুই না আছে আজকাল ভাববার বসে বসে তা যদি তুমি জানতে । তুমি তো কেবল জান ভালোবাসা মানে দুজনে হারানো আর তুমুল হুল্লোর করে জীবনের সকল ব্যার্থতাকে সফলতায় ফিরে আনা কিংবা স্বামী সংসার নিয়ে দুরে কোথাও গেট-টুগেদারে যাওয়া অথবা কফী-শপে কতক্ষন বসে থেকে ফেনায়িত কফীর স্বাদে ডুবে থাকা । আর আমি বসে বসে সকল অশান্তিকে আমন্ত্রন করি যাতে আমি ভালো থাকি । আমার বসবাস অশান্তিকে নিয়ে তুমি তো জানই । শান্তি আমার মোটেও ভালো লাগেনা ।
তারপর বল কেমন কাটছে তোমার আজকাল । তুমি তো ভীষন ব্যস্ত তোমার ছেলেকে নিয়ে । কয়দিন পরে যে তোমার কি হবে আমি ভাবতেই পারিনা । এখন তো মাত্র একটা, তাও ছোট । যখন বড় হবে অথবা যখন আরো আরো ছেলেপুলে হবে তোমার তখন কি হবে তোমার জানো কিছু ? তোমাকে তখন আস্ত গিলে খাবে তোমার ছেলে পিলেরা । তুমি তখন আর তুমি থাকবে না ।
গতকাল বৃষ্টি হচ্ছিল খুব । আর আমি বসে বসে কবিতা লিখছিলাম । কাউকে কি ডেডিকেড করেছিলাম মনে নেই । তবে মনে হয় তোমাকেই কারন আমার সব লেখালেখি তো তোমাকে নিয়েই । আমার যত আয়োজন ছিলো সব ছিলো তোমার জন্য । আজ তুমি নেই বলেই আমার কবিতারা আরো বেশী প্রতিবাদী তোমাকে নিয়ে । তোমাকে তারা ঘৃণা করার বদলে আরো বেশী ভালোবাসে । আরো বেশী প্রশ্রয় দেয় বুকের জমিনে । তুমি কি মনে কর তুমিহীন আমি কিংবা আমার কবিতা বড় বেশী একাকিত্বে ভুগে । মোটেই না । ভালোবাসারা যখন পালিয়ে যায় তখন চারপাশে অন্ধকার দেখে মানুষ কিন্তু আমি ও রকম নই । আমি আমার চারপাশে এখনো আলো দেখি । ফকফকা আলো । যে আলো চাঁদের আলোকেও হার মানিয়ে দেয়। অথবা জোস্নায় স্নান করার মত ধবধবে আলো । আমি কতটা আলোকে জানি কিংবা আমার ভিতরের আলো কতটা মারাত্বক সেটা কেবল আমি জানি । আর কেউ না । তুমি কোনদিনও জানবে না আর জানতে চাওনি কখনো । না জানাই ভালো । জানলে হয়তো আমারই সমস্যা হত । আমিই হয়তো মনোকষ্টে ভুগতাম নিজেকে নিয়ে । কারন আমার চারপাশ ছিলো বড় বেশি আমি-ময়। আমি আমাকে ছাড়া আর কাউকে এতটা ভালোবাসিনি কোনদিন । আমার আবেগ আমাকেই তাড়িত করত সবচেয়ে বেশী । তাই হয়তো আজো আমি ভালো রকমে বেঁচে আছি ।মনে রেখ মেঘ তুমিহীন আমি একটুও খারাপ নেই । আমিও বন্ধু-বান্ধব নিয়ে গেট-টুগেদার করি কিংবা বই-মেলায় ঘুড়ি অকারন । আমারও মন ভালো না থাকলে কফীশপের বদলে সিগারেটের দোকানে ঢুকে এক প্যাক সিগারেট কিনে হেভী মাস্তি করি অথবা উদাস আকাশের বুকে তৈরী করি আমার ঘর-বাড়ী ।
আর সাথে থাকে আমার প্রিয় গায়ক মান্না দের গান.....
"কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই
কোথায় হারিয়ে গেলো সোনালি বিকেলগুলো সেই ।"
অনেক হলো আজ । বেশী লিখলে হয়তো আরো মন খারাপ লাগা নিয়ে থাকতে হবে তোমার । তাই আর লিখবো না আজ । আরো অনেক অনেক দিন পরে যখন আমি কোন ব্যস্ত সময়ে তোমাকে মনে করবো সেদিন হয়তো আবার লিখব তোমাকে নিয়ে। ততদিনে তুমি ভালো থেকো মেঘ।
মেঘলা আকাশ
মেঘের কাছে চিঠি : ০১
মেঘের কাছে চিঠি : ০২
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


