somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘের কাছে চিঠি :০২

২২ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘ
আজ অনেক দিন পর তোমাকে মনে পড়ল। যখন একাকী নির্জনে বসে ভাবী নিজের ভবিষ্যত কিংবা স্মৃতি যখন খুব করে কাদায় তখন তোমাকে ভীষণ রকম মনে পড়ে। আর ভাবতে থাকি তোমাকে তোমাকে একমনে। আমি টেরও পাইনা। কি কি কারণে তোমাকে মনে পড়ে কিংবা কি কি কারণে তোমাকে মনে পড়েনা তা আজ আর মনে নেই। তবে এইটুকু জানি আমার আর কোন স্মৃতি নেই, কোন গোপন কিছু যা অনেক অনেক বছর পরে কোন দুঃখময় দিনে মন খারাপ হলে গোপনে চোখের জল ফেলব--তুমি ছাড়া।
তাই হয়তো পুঁজিবাদের লালন করা গোপনে গোপনে। দুঃখ জমা করা নিজের ব্যাংকে, ভবিষ্যতের জন্য। মেঘ তুমি এখন দূর দ্বীপবাসিনী কেউ। দূর পরবাসী । আমার জীবন থেকে আমার মনন থেকে। আর কোনদিন হয়তো তোমাকে দেখবো না আর। তাই হয়তো চিঠি লিখে তোমাকে বিভিন্ন রকম নামে সম্বোধন করে নিজেকে শান্তনার আশ্বাস দেই। কিংবা কল্পনায় শান্তির পায়রা উড়াই। কিন্তু দুঃখ-কষ্টবোধ এরকম যে জীবনে কোনদিন লুকোনো যায়না। প্রকাশ পাবেই। পায়ই।

মনে পড়ে মেঘ কলেজের রঙীন চশমা পড়া দিন। প্রজাপতির দিন, হাওয়াই রঙের সঙ্গে মিতালী করে বেঁচে থাকার। আমরা কি খুব বন্ধু ছিলাম তখন। নাকি তখনও নির্ভরতা খুঁজতাম পরস্পরে। নাকী জীবন এরকমই। পরস্পরের নির্ভরতা পরস্পরে মাখামাখি করে বেঁচে থাকা। তুমি বোধহয় অন্যরকম ছিলে। একটু কেমন যেনো , ওই যে থাকে না একটু কেমন যেনো...স্বার্থপর কিংবা একটু অন্য ধরণের কেউ কেউ......তুমি বোধহয় এইসব ব্যাপারে কোনদিনও চুড়ান্ত সিদ্ধান্ত নিতে না আমার সঙ্গে.....যদি না আমি তোমাকে বলি যে থাক থাক এমন দুর্দিনে কি আর দরকার ছিলো নিজেকে এরকম সমর্পণ করে? তুমি খুব সহজে দ্বৈতসত্তা ধারণ করতে পারতে, তাইনা। আমি ওটা পারিনা , পারা বোধহয় ভালো ছিলো তাহলে হয়তো সুখি হতে পারতাম কিংবা সুখে থাকতে পারতাম। কিন্তু তাহলে তো খাটি নিখাদ অমল এইসব শব্দ অভিধানের পাতা থেকে উঠে যেত।

মেঘ তোমার বোধহয় আমাকে ঠিক বিশ্বাস হতোনা। অথবা ভালোবাসাময় আমাদের দিনগুলো তোমাকে খুব একটা আনন্দ দিতোনা। তাই হয়তো এমন নির্বাসন দণ্ড দিলে? কিন্তু আমি জানি মেয়েরা খুব নির্ভরতা খুঁজে, স্বার্থের একটা দেয়াল টাঙ্গানো থাকে মেয়েদের রাজ্যে। কিংবা মেয়ে বলেই হয়তো বিধাতা পুরুষ তোমাকে অন্য রকম গড়েছিলেন। অন্য ধাতুতে।

ভালো থেকো মেঘ।
মেঘলা আকাশ

মেঘের কাছে চিঠি : ০১
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×