Rapidshare, Megaupload সহ অন্য ফাইল শেয়ারিং সাইটগুলো থেকে ফাইল ডাউনলোড করতে বিরক্তিকর অপেক্ষা কে করতে চায় বলুন? তার ওপর একটা নির্দিষ্ট পরিমান ডাটা ডাউনলোড এর পর পরের দিনের জন্য অপেক্ষা, আরও কত রকমের প্যাঁচাল। সবাই বলে প্রিমিয়াম একাউন্ট কিনে নাও।
মজার ব্যাপার হচ্ছে একটা ৫ মেগাবাইটের সিম্পল জাভা ডাউনলোডার নামিয়ে নিয়েই আপনি সব ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। ডাউনলোড করতে পারেন যত ইচ্ছা। শুধু শেয়ারিং সাইটগুলোর যে কোন লিংক Copy করে Paste করে দিতে হবে আপনাকে। বাকী কাজ সফটওয়ারটি নিজেই করে রাখবে। আমাদের মত স্লো ব্যান্ডউইত এর দেশে এটা খুব কাজের সফটওয়ার। আপনি অনেকগুলো লিংক Paste করে দিয়ে আরামের ঘুম দিতে পারেন। জেগে দেখবেন অনেকটুকু কাজই সে করে রেখেছে আপনার জন্য।
সফটওয়ারটির পোর্টেবল ভার্সন পেতে নিচের লিংকে ক্লিক করুন:
Click here to download FreeRapid Downloader
এটি একটি ফ্রি সফটওয়ার। আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকে সফটওয়ারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন :
http://wordrider.net/freerapid/
তবে পোর্টেবল ভার্সনের সুবিধা হচ্ছে সফটওয়ারটি ইনস্টল না করেই আপনি যে কোন পিসিতে রান করাতে পারবেন। উল্লেখ্য সফটওয়ারটি প্রায় সব অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।
আপনি যদি পোর্টেবল ভার্সন ব্যবহার করতে চান তাহলে ডাউনলোড করা জিপ ফাইলটি আনজিপ করিয়ে নিন। জিপ/আনজিপ করার জন্য আমার পছন্দের সফটওয়ার হচ্ছে winrar. ডাউনলোড করে নিতে পারেন নিচের লিংক থেকে:
Download WinRAR
আনজিপ করার অন্যান্য সফটওয়ার যেমন winzip ও ব্যবহার করতে পারেন।
সফটওয়ারটি চালানোর জন্য আপনার পিসিতে Java Runtime Environment (JRE) ইনস্টল্ড থাকতে হবে।
এবার রান করুন সফটওয়ারটি। আশা করি বাকি কাজ আপনি নিজেই করতে পারবেন।
যে কোন সাহায্যের জন্যে আমিতো আছি।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ রাত ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



