“পাখি যদি ফেরে তুমি কোথা যাও
গোধূলির রঙে রঙে কি নিজেকে হারাও?
বাউলের গানে কি ভাসে উদাসীর সুর
ভবঘুরে মন নিয়ে যাবে বহুদূর ?”
কবিতার লাইনগুলো যেখানে দেখেছিলাম সেখানে রচয়িতার নাম ছিল না – নাম না জানা তাঁর প্রতি সপ্রশংস কৃতজ্ঞতা । আসলেই মন ছুটে যেতে চায় দূর বহুদূর । উড়ু উড়ু মন পাখা মেলেছিল ফেব্রুয়ারির শেষার্ধে – বাস্তবতার ধুলোমাটি ছুঁয়েছিল এই মার্চের তিনদিনের বন্ধে । বান্দরবানের স্বর্ণমন্দির, রাজার বাড়ি, মেঘলা, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত হয়ে রাঙ্গামাটি ছুঁয়ে ছুটে গেছি কাপ্তাই লেকের শান্ত নরম জলের কাছে ।
স্বর্ণমন্দির মনকে রাঙ্গিয়ে দিল সোনালি রঙে ।

নীলাচলে এসে মাইক্রোবাস থেকে নামতেই রুদ্ধ ওষ্ঠাধরের অস্ফুট উচ্চারণ ঃ ওয়াও । এক রাশ মনজুড়ানো ঠান্ডা বাতাস চোখে মুখে ভালো লাগার ঝাপটা দিয়ে গেল । চারদিকে তাকিয়ে ডিফরেন্ট টাচের একটা গানের লাইন মনে আসল ঃ “ তোমাকে এত সুন্দর সাজ করে গড়েছে কে বলনা” । অনতিদূরের বান্দরবানের বার্ডস আই ভিউঃ

সূর্য বেলাশেষের বিদায়ী হাসি দিয়ে মিলিয়ে যাচ্ছে নীলাচলের দিগন্তে ।

পরদিন ভোরে নীলগিরির উদ্দেশ্যে যাত্রা । যাত্রা শুরুর পর মনে হল এ যেন স্বপ্নযাত্রা । মিলনছড়ি রিসোর্ট আর শৈলপ্রপাতের মাঝামাঝি কোথাও অবাক বিস্ময়ে এ দৃশ্য দেখা ঃ

অথচ ফিরতি পথে মেঘ আর সূর্যের মিস্টি হাসি মিলিয়ে যাওয়াতে উপরের এই দৃশ্য আগের মত আর লাগল না । সময় কীভাবে যৌবন কেড়ে নেয় । নীলগিরির পথে পাহাড়ি বাঁক ।

এই ছবিগুলো নীলগিরিতে । নীলগিরির অপার্থিব সৌন্দর্য পুরোমাত্রায় পেতে হলে সেখানে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় থাকতে হবে ।


রাঙ্গামাটির সূর্যোদয়, সূর্যোদয়ের রাঙ্গামাটি ।

রাঙ্গামাটি থেকে বাইপাস সড়ক ব্যবহার করে কাপ্তাই শহরে পৌঁছানো । পথের দুর্দান্ত রাস্তা আর কাপ্তাই লেকের সুশীতল সৌন্দর্য ।


চট্টগ্রাম পৌঁছেই মাইক্রোবাস নিয়েছিলাম যার পথচলা বান্দরবান, রাঙ্গামাটি, রাঙ্গামাটি-কাপ্তাই বাইপাস সড়ক, কাপ্তাই বাঁধ (বিশেষ অনুমতিতে)হয়ে আবার চট্টগ্রামে এসে থামা । ১৪ জনের দল, দুটি মাইক্রোবাস । সবকিছু মিলিয়ে জনপ্রতি ৫,৫০০/- খরচ । বান্দরবানের রী শং শং হোটেলের খাওয়া – আহা । যদিও একই হোটেলে খেয়েছি তাই তুলনা করার সুযোগ নেই তবু মনে হল এটাই সবচে ভাল ।
পাখি উড়ে চলে গেলে রেখে যায় পালক । মুহূর্ত উবে গেলে থাকে শুধু স্মৃতি । সৌন্দর্যের গভীরে ডুব দিয়ে ভুস করে ভেসে উঠে চিরবন্ধনের ঢাকায় যাপিত জীবনে আবার নিজেকে সমর্পণ করা । কিন্তু হঠাত ডাকে ফিরে তাকাই । কে ডাকে?
*** পরে আপলোড করা আরো তিনটি ছবি :
নীলগিরিতে

নীলগিরির হেলিপ্যাডে দাঁড়িয়ে তোলা ছবি । এ পথ দিয়ে এসেছিলাম, এ পথ দিয়ে ফিরে যাব

রাঙামাটির রাজবন বিহারের পাশে লেকের অংশবিশেষ

## দার্জিলিং এর সৌন্দর্য নিয়ে পোস্ট :
দার্জিলিং
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





