somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দার্জিলিং (ছবিয়াল পোস্ট)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসার ওয়্যারড্রোবে আমার জন্য বরাদ্দ ড্রয়ারটায় কিছু জায়গা খালি করার জন্য কয়েকটি পুরাতন কাপড়-চোপড় সরাতেই চোখে পড়ল ছবির অ্যালবামটা । পাতা উল্টাতেই ফিরে গেলাম ২০০৫ এ । ফ্ল্যাশব্যাকে ভেসে উঠল স্মৃতির সেলুলয়েডে বন্দি থাকা কিছু ছবি – কিন্তু কিছুটা ঝাপসা সেই ছবি – ভিডিও টেপের ফিতা বহু বহু দিন হয়ে গেলে আর ধূলো জমলে যেমনটা হয়ে যায় । অ্যালবামটায় যেমন কিছুটা পড়েছে স্যাঁতসেঁতে কোটিং, তেমনি দার্জিলিং ভ্রমণের স্মৃতিতে জমেছে ধূলোর পলল ।

২০০৫ এর মধ্য এপ্রিলের এক রোদ ঝলমলে দিনে বাংলাদেশের বর্ডার পেরিয়ে মধ্য দুপুর নাগাদ শিলিগুড়িতে । চারজন আমরা । সেখান থেকে দার্জিলিংয়ে যাবার জীপে উঠলাম । শুরু হল পথ চলা । আগে থেকেই শীতের জামা কাপড় মূল ব্যাগ থেকে সরিয়ে ছোট্ট আরেকটি ব্যাগে নিয়েছিলাম । উপকারিতা পেলাম বেশ কিছুদুর যাবার পর ।

জীপ কি সুন্দর উপরের দিকে টেনে তুলছে আমাদের । শীত শীত লাগতে থাকল একসময় । আর কী আশ্চর্য ! ঠান্ডা সুশীতল বাতাসে যেন ভিতরটা ফাঁকা হয়ে যেতে লাগল । অদ্ভূত সে অনুভূতি ! এই শূণ্যতা সৃষ্টি যেন সৌন্দর্যের পরশে পূর্ণতা পাবার জন্যই ।

বিকেল নাগাদ দার্জিলিং । বিকেলের আলোয় দার্জিলিংঃ



সন্ধ্যা গড়ালো, আমরাও ম্যলে । জীবনের কী উচ্ছাস এই ঠান্ডাতেও । ম্যলে সবসময়ই জনসমাগম থাকে, আশেপাশেই নানান দোকান । শো-পিস, কাশ্মিরি শাল কেনা হল ।

পরদিন বেরিয়ে পড়লাম ঘোরার জন্য । ভোরে টাইগারহিলের উদ্দেশ্যে যাবার মিছিলে শামিল আমরাও । কিন্তু ভাগ্যে নেই চিরবরফের পাহাড়ের ওপর প্রথম সূর্যের মিষ্টি কমলা রং এর মাখামাখি দেখা । আকাশ পরিস্কার না থাকলে এটা অনেকের ভাগ্যেই জোটে না । লাল সূর্যটা দেখলাম কিন্তু তাও বেশ কিছুক্ষণ পর । কিভাবে যেন কালেকশন থেকে এই ছবিটা মিস হয়ে গেল ।

ঘুরতে ঘুরতে রক গার্ডেন ।





জলধারার উৎস খুঁজতে খুঁজতেই কি রেলিং দেয়া সরু পথ বানানো



শহুরে যান্ত্রিকতার পটভূমিতে যতটা না, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে উপাসনালয় ততটা অসামান্য মনে হয় ।





দেখুন পথে যেতে যেতে বর্ণিল ফুল আর দুর্দান্ত পাহাড়ি বাঁক ।





আরো কত বর্ণিল ফুল যে চোখে পড়েছিল । বর্ণিল ফুলের মতই বর্ণবহুল দার্জিলিং এর বাড়িগুলো । পরে আফসোস হয়েছিল কেন যে রং বেরং এর বাড়িগুলোর ছবি তুলিনি !

চলতি পথে আরেকটি ছবি ।



ঘুরেছি গঙ্গামায়া পার্কও । একটি পাহাড়ি সাংস্কৃতিক অনুষ্ঠান ।



মিরিক । বরফ গলা ঝরণার ধারা দিয়ে প্রাকৃতিকভাবে ৈতরি মিরিক লেক । লেকের পানিতে প্যাডেল বোট চালানো । আহা ।



আরেকটি ছবি ।



একজনের পরীক্ষা ছিল বলে ভ্রমণ দীর্ঘ হয়নি । কালিংপং টা মিস হল । যা হয়েছে তাও কিছুমাত্র কম নয় । পোস্ট বড় হয়ে গেছে তাই আর কোন ছবি নয় । এবার একটা গান ।

দার্জিলিং নিয়ে নিচের গানটা ছাড়া এরচে’ ভাল কোন গান আমার শুনার সৌভাগ্য হয়নি । লিখতে গিয়ে মনে পড়ল অঞ্জন দত্তের সেই গানটি । কিছু লাইন ( লিরিক্স ভুল হলে ক্ষমাপ্রার্থী ) ।

খাদের ধারের রেলিংটা
সেই দুষ্টু দো দস্যি রিংটা
আমার শৈশবের দার্জিলিংটা ।
...........................
.....................।।
খাদে নামতে আজ ভয় করে
নেই যে কেউ আর হাতটাকে ধরার ।

বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্য দেখা:

## ফিরে এলাম সাত পাকে বাঁধা ঢাকায়;
নীলগিরি,নীলাচল আবার ডাকছে আয়, আয়, আয়
View this link

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৩
২৮টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×