চোখের সমস্যাঃ
মনিটরের অতিরিক্ত আলো ও আলোর অপর্যাপ্ত বা প্রয়োজনের তুলনায় বেশি হওয়া , স্কীন এবং চোখের মধ্যে দূরতের গরমিল এবং এবং অচ্ছচ স্কীন কম্পিউটার ব্যবহারকারির বিভিন্ন সমস্যা হতে পারে । যেমনঃ
* চোখ থেকে পানি পড়া ।
* চোখের জালা করা।
* মাথা ব্যাথা করা ।
* অস্পস্ট দেখা বা কোন জিনিস ডাবল দেখা।
চোখের সমস্যা এর সমাধানঃ
* সব সমায় মনিটরের আলো চোখের সাথে সহনশীল করে সেট করা।
* দীর্ঘখন একাধারে মনিটরের দিকে তাকিয়ে থাকবেন না।
* মাঝে মাঝে বিরতি দিয়ে কাজ করবেন এবং প্রতি ১ বা ২ ঘন্টা পর ১০ – ১৫ মিনিট বিশ্রাম নিবেন।
* কিছু খন পর পর চোখ পিট পিট করুন এতে চোখ ভেজা থাকবে এবং চোখের মাংসপেশি বেশি কর্মক্ষম থাকবে।
* মাঝে মাঝে চোখে ঠান্ডা পানির ঝাপ্টা দিন।
* সাধারন লেখালেখির কাজ তেকে মুভিং ছবি যেমন ঃ গেম, ভিডিও, সিনেমা ইত্যাদি বেশি ইফেক্ট করে । এ ক্ষেত্রে টেলিভিশন মত দুরত বজায় রাখুন।
* অশ্লীল ছবি দর্শনে স্নায়ুর উত্তেজনার সাথে সাথে চোখের উপর এও প্রচুর চাপ পরে। তাই এসব পরিহার করুন ।
* সর্বদা ভালো মানের মনিটর ব্যবহার করার চেস্টা করুন ।
* কম্পিউটারে গেমখেলা বন্ধ করুন , না খেলাই ভালো ।
* অনর্থক কম্পিউটারে কাজ করা বন্ধ করুন ।
* চোখের বিভিন্ন সমস্যা হলেই একজন ভালো ডাক্তারের শরনাপন্ন হন।
* এবং বছরে একবার হলেও চোখের ডাক্তার দেখান

সব সময় সম্ভব না হলেও মাঝে মাঝে নিচের ব্যায়াম করার চেস্টা করবেন
* মাথা এবং কাধ সোজা করে ২টি চোখকে একবার ডানের দিকে একবার বামের দিকে ঘুরান। এভাবে কয়েকবার ঘুরিয়ে ১০ সেকেন্ড ধরে পিট পিট করুন।
* মাথা এবং কাধ সোজা করে চোখের মনি কবার উপরে তূলুন এবং নিচে নামান। এভাবে কয়েকবার ঘুরিয়ে ১০ সেকেন্ড ধরে পিট পিট করুন।
* মাথা এবং কাধ সোজা করে চোখের মনি ঘরির কাটার দিকে এবং বিপরীতে ঘুরান ।

আজ এ পর্যন্ত । আপনাদের যদি ভালো লাগে তবে কমেন্ট করবেন , তাহলে পরের টিউন হাত , ঘাড় , পা ইত্যাদি সম্পর্কে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।
টিউন্ টি প্রথম এ এখানে প্রকাশিত View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



