যাই হোক শখ বলে কথা ,কন্ডেন্স মিল্ক আগেই জোগার করে রাখলাম । কালকে দুধ আর ভিনেগার কিনে এনে যুদ্ধে নেমে পরলাম । ছানাটা সহজেই করে নিলাম । সমস্যা হলো এলাছ দানার গুরো পাব কোথায় । ব্যাচেলার মানুষ এত কিছু কোথায় পাই বলেন ?বাধ্য হয়ে এলাছ দানা গুরো করলাম
বড় সমস্যা হলো ছানাকে গোল্লা তৈরী করতে গিয়ে । এক একটা কি চেহারা নিয়েছে খাইতে আসলে বুঝবেন ।
এবার কন্ডেন্স মিল্ক দিয়ে রসমলাইটা বানালাম । সব কিছুই ঠিক আছে , শুধু মিষ্টিটা মনে হয় অতিরিক্ত হয়ে গেছে । যাদের ডায়বেটিকস আছে মাফ চাই আপনারা আইসেন না ।
সবকিছুর পরে ভাবলাম যাহা জানিনা রেসেপি দেখে আর কোন কিছুই করবোনা , চিঠিপা'রে মাইনাস
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




