পোস্ট আর্কাইভ
- মে,২০১০(১)
- জানুয়ারী,২০০৮(৮)
- ডিসেম্বর,২০০৭(৫)
- নভেম্বর,২০০৭(৫)
- অক্টোবর,২০০৭(২)
- সেপ্টেম্বর,২০০৭(৫)
- আগস্ট,২০০৭(১২)
- জুলাই,২০০৭(৪)
- জুন,২০০৭(৪)
- মে,২০০৭(২)
আমার লিঙ্কস
আমার বিভাগ
কোন বিভাগ নেই
বাংলাদেশের ইতিহাসে গভীরতম সংকটে এখন মিডিয়া
০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫৬ |
বাকশাল গঠনের অংশ হিসাবে চারটি রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এই বাংলাদেশে। এখনো এটিকে আনুষ্ঠানিকভাবে কালো দিবস পালন করা হয়। এখন আর খালি সংবাদপত্র বলা ঠিক হবে না, বরং বলি মিডিয়া। আমি যদি বলি বাংলাদেশের ইতিহাসে বর্তমান সময়টাই মিডিয়ার জন্য সবচেয়ে খারাপ সময় তাহলে খুব ভুল হবে বলে মনে করছি না।
ভয়াবহ সংকটে আছে দেশের মিডিয়া। এই সংকট থেকে উত্তরণের পথও তেমন আছে বলে মনে হচ্ছে না। পাট খাতের পর মিডিয়াতেই এখন সবচেয়ে বেশি চাকরি হারিয়েছে, আশঙ্কায় আয়ে আরো অনেকেই।
আর্থিক সংকটে বন্ধ হয়ে গেছে আজকের কাগজ। আর্থিক সংকট আজকের কাগজে আগেও ছিল। তবে সম্পাদক কাজী শাহেদের জন্য আজকের কাগজ ছিল একটি সাইনবোর্ড বা ভিজিটিং কার্ড। নানা ধান্দা জায়েজ করার জন্য আজকের কাগজ দরকার ছিল তার জন্য। এখনকার পরিস্থিতিতে ধান্দা করার সুযোগ আপাতত নাই। ফলে প্রয়োজন নাই সাইনবোর্ডের, ফলে বন্ধ আজকের কাগজ। আবার যদি কখনো ধান্দাবাজির সুযোগ তৈরি হয় নিশ্চিন্তে থাকতে পারেন যে আজকের কাগজ আবার চালু হবে।
এখানে যায় যায় দিনের অনেক ব্লগার আছেন। তারাই ভাল বলতে পারবেন তাদের বেতন পাওয়ার কি হাল? শফিক রেহমান কি থাকবো? সাইদ চৌধুরীর সঙ্গে কি যোগাযোগ হলো? গোলাম সারোয়ার কি সম্পাদক হিসাবে আসবেন? এই প্রশ্নগুলোর মিমাংশা না হলে যায় যায় দিন কি চালু হবে?
দিনকালের ব্যাংক লেনদেন বন্ধ। বেতন দিতে পারছে না পত্রিকাটি। যদি অর্থের বিকল্প উৎস না থাকে তাহলে আগামি মাসে কি দিনকাল বের হবে?
আমার দেশে বেতন হয় না কয় মাস? চার মাস নাকি?
জনকণ্ঠ কতদিন আর চালু থাকবে? খুড়িয়ে খুড়িয়ে চলছে তারা। বেতন ভাতা বাকি, কবে হবে কেউ জানে না। কিছু জমি বিক্রি করে বকেয়া বেতন পরিশোধ করা হয়েছিল। কিন্তু তারপর?
ইত্তেফাকে ৭২ জনকে ছাটাই করা হয়েছে। মঞ্জুপন্থীরা আতঙ্কে, তাদেরও বেছে বেছে ছাটাই করা হবে। ইত্তেফাক এখন চালায় মইনুল হোসেন। কৃপন হিসাবে বিখ্যাত তিনি। তার নীতি হলো ৫ হাজার টাকা বেতন দাও, যেদিন কদিন থাকবে থাকুক, তারপরে আবার নতুন নাও। ভাত ছিটালে কাকের নাকি অভাব নাই। উপদেষ্টা হতে পারেন তিনি কিন্তু পত্রিকার বিজ্ঞাপনে ধ্বস নেমেছে।
যুগান্তরে ছাঁটাই হবে বলে জোর গুজব। প্রথম আলো ডেইলি স্টারের মালিকের নাম তালিকায়। সমকালের মালিকেন নামও তালিকায় আছে, মাসে সমকালের লোকসান ২০ লাখ টাকার বেশি।
সিএসবি বন্ধ হয়ে গেছে। এনটিভির ব্যাংক হিসাব আটকে আছে, তাদের বেতন-ভাতা বন্ধ। পরিচালকদের মধ্যে ঝামেলার কারণে আইনগত পদপে নিয়ে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। আরটিভিতে গত মাসের বেতন এখনো হয়নি। চ্যানেল ওয়ানেরও একই ধরণের অবস্থা। বৈশাখিতেও বেতন ভাতা নিয়মিত না। একুশের উপর রুষ্ট সরকার।
তাহলে মিডিয়া জগতে কি হচ্ছে? বর্তমান সরকারও চাচ্ছে না শক্তিশালী মিডিয়া থাকুক। এখানেই গণতন্ত্র আর অসাংবিধানিক সরকারের পার্থক্য। এই সরকার চায় মিডিয়াকে এমন চাপে রাখতে যাতে স্বাভাবিক মৃত্যুর পথ বেছে নেয়।
বড়ই সংকটে এখন মিডিয়া।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শিলা বলেছেন:
দুর্দান্ত!!!!৫।
সন্ধ্যাপ্রদীপ বলেছেন:
বাণী: আমরা সেন্সর করতে চাইনা, মিডিয়ারা নিজেরাই সেল্ফসেন্সর করুক-----ব্যা.মইনুল
অজানা অচেনা বলেছেন:
নব্য বাকশালের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। ৫
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
কিন্তু আপনার বর্ণনা থেকেই মনে হচ্ছে, যেসব পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো চলত দুর্নীতি করে। তাহলে কি তাদের বন্ধ হওয়াই উচিত নয়?
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
আর বেতন দিতে পারছে না এর অর্থ কি তাদের সার্কুলেশন নেই? যে পত্রিকা পাঠক পড়ে না, সেটা চললেই কি আর না চললেই কি?
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
যাই হোক, লিখেছেন সুন্দর করে। তাই ৫।
রিনা মনি বলেছেন:
দুর্দান্ত তবে ২
সুধারাম সাধু বলেছেন:
কারণ... # মঈনুল হোসেনের ছেলের টিভি চ্যানেল আসছে..
# গো-আজমদের মিডিয়া শক্তিশালী করতে হবে..
অর্থ্যাত এ সরকারের সহায়তায় আরও কিছু মিডিয়া আসছে যারা নিজেদের পথের কাটা দুর করতে পূর্ব প্রস্তুতি নিচ্ছে...
তা ছাড়া মৌলবাদ বিরোধী মিডিয়াগুলোই এখন হুমকির মুখে। গো-আযমরা শক্তিশালী হচ্ছে...
তাহলে কি ধরে নেব রাজাকাররা নেতৃত্বে আসছে..?
বহুরুপি বলেছেন:
দুর্দান্ত হলেও ২ কেন? ৫ বা ০ না কেন?
বহুরুপি বলেছেন:
@মোজাম্মেল হোসেন (ত্বোহা) সবাই যে দুর্নীতি করছে তা কিন্তু না। কিন্তু মিডিয়ার মালিকদের অন্যান্য খাতের আয় বন্ধ বা কমে গেছে। আবার দুর্নীতি যে ছিল না তাও নয়। সব দিক থেকেই সমস্যায় মিডিয়াস
সন্ধ্যাপ্রদীপ বলেছেন:
সাধু, মইনুলের ছেলের টিভি আসবে, তপন সাহেবের ল্যান্ডফোন.....কারন আমরা বর্তমান সরকার নেপোটিজম করিনা ।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
গো. আযমদের শক্তিশালী করে মইনুলদের কি লাভ?
পজিটিভ বলেছেন:
০
অন্যআনন বলেছেন:
সামহোয়্যার কি করবে?
সুধারাম সাধু বলেছেন:
মঈনুল ছাড়াও এম.ইউ. আহমেদের সাথেও গো-আযমদের কিছু একটা ভাব আছে.....
সংস্কার বলেছেন:
পত্রিকার কি দরকার? সরকার থেক্কা প্রেত্তেক দিন এক পাতা সাফল্য সংবাদ বাইর হইবো....ওইটাই পরুম ।
দেবতা বলেছেন:
এত সবের কারণ!! শষ্যের চেয়ে টুপি বেশি আর ধর্মের আগাছা বেশি। স্বাক্ষরতার চেয়ে পত্রিকা বেশি।
মোজাম্মেল হোসেন (ত্বোহা) বলেছেন:
একমত@দেবতা।
আগুন পাখি বলেছেন:
আসলেই ভাবনার বিষয়। দেশে এসব কি হচ্ছে? কোথায় যাচ্ছে দেশ?
বহুরুপি বলেছেন:
ফয়সল-সেটা কি ওয়েজবোর্ড মেনে দেয়?
ঘোর বলেছেন:
ভালো লেখা। অনেক দিন পর রেটিং দিলাম... ৫
মাহবুব সুমন বলেছেন:
সত্য
রিজভী বলেছেন:
গুড পোস্ট........৫।
ব্লুজ বলেছেন:
মিডিয়া হচ্ছে সমাজের দর্পন। সচেতনতা প্রয়োজন। সুন্দর পোস্ট। বাংলা ৫।
বহুরুপি বলেছেন:
মিডিয়া হচ্ছে সমাজের দর্পন। সচেতনতা প্রয়োজন।
বহুরুপি বলেছেন:
সংকট কি কাটবে?
কেএসআমীন বলেছেন:
প্রথমআলো ডেইলী স্টারের মালিকের নাম তালিকায় ছিল কিন্তু ফখরুদ্দিন সাহেব নিউইয়র্ক থেকে এসে বাদ দিয়েছেন। প্রশ্ন হলো, কারা নাম ঢুকালো। তদন্ত হওয়া প্রয়োজন।
সনটে বলেছেন:
দারুন লিখেছেন। অসাধারণ গবেষণা। ৫ দাগালাম।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















আপনার মন্তব্য লিখতে লগইন করুন ।