উনার অনেক গুণ, আমায় মনে হয় 'বেশ' ভালোও বাসেন। কিন্তু তাই বলে আমার জন্মদিনটা পর্যন্ত মনে থাকবে এতটা আশা করা বাড়াবাড়ি। পরিণয়ের প্রথমদিকে আমার পুরা নামটা সঠিকভাবে উনার মনে থাকতো না, জন্মদিনতো বহুদূরের কথা।
যাই হোক, সেই তিনি আজ খুব ভোরে ঘুম ভাঙার পর কানের কাছে মুখ এনে বল্লেন 'হ্যাপি বার্থ ডে'! কি আশ্চর্য! উনার মনে আছে! সারাদিন কত কথা কত জনের সাথে বলি, শুনি। এত মধুর বাক্য তো আগে কভু শুনি নাই। ছাব্বিশটা বছর পার হয়ে গেল (তাতে কি!) কিন্তু আমার জন্মদিনের সকাল তো কোনদিন এত মিষ্টি হয়নি এর আগে।
রহস্যটা অবশ্য তিনি নিজেই ফাঁস করে দিলেন, 'তোমার ছোট মেয়ে রাতে মনে করিয়ে দিয়েছে'। থ্যান্কস 'ছোট মেয়ে'।
আশা করছিলাম বলবে 'আজ অফিস যেও না'। বলে নি। মনে হয় পরের বারের জন্য তুলে রেখেছেন।
তারপরও, আজ কি আনন্দ আকাশে বাতাসে! আমি আজ মাইন্ড করবোনা ট্র্যাফিক জ্যামের যন্ত্রণাকে, মাইন্ড করবোনা লোড শেডিংকে, মাইন্ড করবো না অফিসের কাজের লোড আর টেনশনকে, কারণ তিনি আমাকে কানে কানে বলেছেন 'হ্যাপি বার্থ ডে'।
কানের কাছে মুখ রেখে উনি বল্লেন 'হ্যাপি বার্থ ডে'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৬টি মন্তব্য ১৪টি উত্তর
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।