তোমাকে ডাকতেই এক নারী তার
নিরাভরন শরীর ছুইয়ে একতোড়া স্বপ্ন
নির্দ্বিধায়
আমার লজ্জ্বিত হাতের মুঠোয়
তুলে দিয়ে গেলো
আমি ধন্যবাদ দেবো ভেবে দাড়াবো
ভাবতেই দেখি তুমি
স্যুটেড ব্যুটেড এক ব্যস্ত ঢাকা
পার্সে টাকার অহং, রেভলনের
২৪৩ শ্যেড ঠোটে , বুকের ঘামে ’কেলভিন ক্লাইন
প্যাশনেট চোখে ’আইল্যাশ
নিজেকে লুকোতে
রে বনের সবুজ রঙ্ এর লেন্স।
অথচ পোশাকের ভেতরে তুমিও শরীর,
তুমিও নগ্ন, ধুলো আর কার্বনের
আলাদা প্রলেপ ছাড়া
তুমিওতো নারী।
তোমাকে ডাকতেই সে এসেছিলো, সে ছিলো বিবসনা
অথচ তোমার মতো নয় স্বপ্নহীন।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


