স্ত্রীর ব্যাপারে উদাসীন স্বামীরা!
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরোনো দিনের বান্ধবীদের সঙ্গে আড্ডায় মেতেছেন। আড্ডায় সবাই যে যার স্বামীর গুন-গান করছেন। ‘আমার উনি আমাকে খুব ভালোবাসেন। আমার সব পছন্দ অপছন্দ মনে রাখেন ইত্যাদি-ইত্যাদি।’ যারা এরকম ভরা মজলিসে স্বামীর প্রশংসা করতে পছন্দ করেন তারা একটু সাবধান! কারণ, বেশিরভাগ স্বামীরাই তাদের স্ত্রীর প্রিয় রঙ, পছন্দের খাবার এমনকি স্ত্রীর চুলের রঙটিও ঠিক মতো মনে রাখতে পারেন না। ভাবছেন কিসের ভিত্তিতে এমন কথা বলছি? আরে ভাই আমার ঘাড়ে কয়টা মাথা?
ইংল্যান্ডের দ্য পারফিউম শপ নামক একটি প্রতিষ্ঠানের জরিপে এমনটি জানা গেছে। ২ হাজার পুরুষের ওপর চালানো জরিপের ফলাফলে দেখা গেছে অধিকাংশই তাদের স্ত্রী’র পছন্দের সুগন্ধি মনে রাখতে পারেন না। জরিপে অংশ নেয়া ৮ থেকে ১২ শতাংশ পুরুষ স্ত্রীর জন্মদিনটিও মনে রাখতে পারেন না ঠিক মতো! এই কী শেষ, আরো আছে। দেখা গেছে স্ত্রীর জন্য পোশাক কেনেন ঠিকই। কিন্তু এদের ২৭ শতাংশই পোশাকের সাইজে ভুল করে ফেলেন। টেলিগ্রাফে প্রকাশিত জরিপের ফলাফলে ৫টি বিষয়ের তালিকা দেয়া হয়েছে, যেগুলো স্বামীরা সত্যিই মনে রাখতে পারেন না। তালিকার প্রথমেই রয়েছে স্ত্রী কোন সুগন্ধি ব্যবহার করেন তার নাম। এর পরেই আছে স্ত্রীর জামার সাইজ। তিন নম্বরে আছে স্ত্রীর চোখের রঙ। চার ও পাঁচ নম্বরে আছে স্ত্রীর জন্মদিন ও চুলের প্রকৃত রঙ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন