এথনিক কমিউনিটি বৃটেনকে সমৃদ্ধ করেছে
লন্ডন, ৬ জানুয়ারি - বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, নানাবর্ণে আর নানা বিশ্বাসকে ধারণ করে বৃটেন আরও সমৃদ্ধ হয়েছে। তিনি বলেন, হাইকোর্ট থেকে শুরু করে আর্মড ফোর্স, সিনিয়র সিভিল সার্ভিস থেকে শুরু করে শীর্ষ স্থানীয় ব্যবসায়ী, পুলিশ ফোর্স থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় - এককথায় বৃটেনের সর্বত্রই আজ এথনিক কমিউনিটির লোকজনের সরব পদচারণা রয়েছে। তাদের এই পদচারণা থেকে বৃটেনই লাভবান হচ্ছে। গর্ডন ব্রাউন মঙ্গলবার বৃটেনের বাংলা মিডিয়ার কয়েকজন সাংবাদিকসহ এথনিক কমিউনিটির আরো কয়েকজন সাংবাদিক ও শীর্ষ স্থানীয় রাজনীতিবিদদের উদ্দেশ্যে একথা বলেন। ১০নং ডাউনিং স্ট্রিটে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে গর্ডন ব্রাউন আরো বলেন, বৃটেন বহুবর্ণ আর বিশ্বাসের যে মূল্যবোধকে ধারণ করে তা পৃথিবীর সব দেশকেই করা উচিৎ। হিংসা বিদ্বেষের যুগ পৃথিবী থেকে বহু আগেই বিদায় নিয়েছে। প্রসঙ্গক্রমে তিনি নেলসন ম্যান্ডেলা কর্তৃক অনুপ্রাণিত হওয়ার কথাও উল্লেখ করেন। ব্রাউন বলেন, কনজারভেটিভের তুলনায় লেবার পার্টির শাসনামলেই বর্ণসাম্যের বিষয়টি বেশি প্রাধান্য পায়। লেবার পার্টি ভবিষ্যতেও এই সাম্য বজায় রাখার জন্য সংগ্রাম চালিয়ে যাবে যাতে করে এই পার্টিই শুধু উপকৃত হবে না, উপকৃত হবে সরকার তথা দেশও। গর্ডন ব্রাউন লেবার পার্টির মাধ্যমে আসন্ন নির্বাচনের মধ্যদিয়ে বৃটেনের মূলধারার রাজনীতিতে আরো বহু এথনিক ব্যাকগ্রাউন্ডের রাজনীতিবিদের আত্মপ্রকাশ ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যারনেস পলা উদ্দিন এবং বেথনাল গ্রিন এন্ড বো আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী রুশনারা আলীও উপস্থিত ছিলেন।
সুরমার সৌজন্যে :
ডাউনিং স্ট্রিটে এথনিক মিডিয়ার সাথে মতবিনিময় সভায় গর্ডন ব্রাউন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।