আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

আহমদ ময়েজ 

জলের টান

০১ লা ডিসেম্বর, ২০১০ ভোর ৬:০১

মৌসুমী ভৌমিক─অচেনা পথ, বড় ভয়। পুড়ে দেয় পাখির পালক

রাতের আঁধার পথ উজাড় করে মৌসুমী-দিন
হেঁটে যায়। বুনোট তোলারাইয়া তাল-তাল সুর
ঢেলে দাও অশ্বত্থবৃক্ষের মায়ামন্ত্র-মধুপুর
ফিরিয়ে নেবো না আর গতজনমের যতো ঋণ।
এ-পান্থপথিক রাখে দিবালোক-থেকে সব ঢাকি
যেদিন তোমার ঘোরে বেজেছিল সর্বনাশা গীত...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

সেলিম আল দীনের নাটক

২০ শে নভেম্বর, ২০১০ ভোর ৫:০৮

২৮ নভেম্বর পূর্ব লন্ডনের ব্রার্ডি আর্ট সেন্টারে সেলিম আল দীনের নাটক 'বাসন' মঞ্চস্থ হবে। সন্ধ্যা ৬.৩০ মিনিটে। টিকের হার ৫ পাউন্ড।
সবাইকে আমন্ত্রণ।

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

মুজাহিদ শরীফ-এর কবিতা : সোয়ানসি পোয়েমস

১৫ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৪৪

কবি মুজাহিদ শরীফ পেশায় সাংবাদিক। গোপন প্রেমিকার মতো তাঁর অন্তরীক্ষে কবিতার আনা-গোনা। ওয়েলসের সোয়ানসি শহরে বসে গবেষণা করছেন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ের ঘটনাপঞ্জি গ্রেটব্রিটেনের প্রধান সংবাদমাধ্যমে কতটুকু গুরুত্ব পেয়েছিল, সেই বিষয়ে। এরই অবসর সময়টুকু তাকে দখল করে নিয়েছে কিছু টুকরো টুকরো অনুভূতি। কবি মুজাহিদ শরীফ তাঁর সঞ্চিত অবয়বের...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

পদ্যকথা ৫

০৬ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:১১

য. আকুলতা
সময় কহিবে কথা অভিমানী চোখ
এ পুরাণ বেঁচে রবে যতদিন পৃথিবীর আয়ু
খাসায় কাঁপিয়া উঠে প্রেমের অধর
আমাকে ভাসিয়ে রাখো করিয়া আকুল।।

র. উর্ধ্বগামি
তুমি কি শোনাবে সেই গান...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

ফকির ইলিয়াস : ভাঙনের রেখাচিত্রে দাঁড়িয়ে থাকা কবিচিত্র

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৫

ভাঙন ধরে এগুতে থাকে শব্দের চিত্রালডানা। গর্তের দন্তগুলো বেরিয়ে পড়েছে হা করা খাদের উপর। ঐখানে দাঁড়িয়ে আছেন কবি ফকির ইলিয়াস─কবিতায় দশ আঙুল দাবিয়ে। যারা এখনও কবিতাকে কেবল নির্জনতার বিলাসী-আধার ভেবে গুটিয়ে থাকতে চান সুবিধাজনক দূরত্বে, তিনি তাদের দলে অন্তর্ভুক্ত নন। মানুষজনের কোলাহলের ভয় তার নেই। যে চর্মচক্ষু প্রতিদিন অশ্লীল ও...

পোস্টটি ১৯ জনের ভাল লেগেছে

পত্রালাপ

২৭ শে জুন, ২০১০ সকাল ৮:২৯

প্রিয় আফসার,
আমার পক্ষ থেকে তোমার উপর বড় বেশি অবিচার হয়ে গেল। তোমার দ্বিতীয় কাব্য গ্রন্থ ‘যথা,কথকতা’ তিন মাস পূর্বে পাঠ শেষে নাই করে ফেলেছি। খুব প্রিয় এবং অযাচিতভাবে কিছু অপ্রিয় (বিরক্তিকরও বলতে পারো) পঙক্তির নিচে কলমের আচড় টেনে দিয়েছিলাম এই ভেবে যে, উপযুক্ত সময়ে পুণর্বিবেচনার মাধ্যমে নিজের অভিব্যক্তি তুলে ধরবো।...

পোস্টটি ২৩ জনের ভাল লেগেছে

পদ্যকথা ৪

১২ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৫

প. অনুভব :
সিমের তরকারি বুঝো, আমাকে বুঝো না
নিজেকে আড়াল করো মাটির সরায়
আমি তো ভুলেই গেছি─
কী করে কাটলো দিন চৈত্র-খরায়।

ফ. বৈরাগ্য :
দ্বৈত-মানুষ এক বাস করে মানুষের মাঝে...

পোস্টটি ১৭ জনের ভাল লেগেছে

গল্প : বৃক্ষের কাছে প্রার্থনা

২১ শে মে, ২০১০ ভোর ৬:৩৬

চারচক্ষের মিলন হলে নিজেকে বাংলা সিনেমার কবরীর মতো লাগে─তখন বৈদ্যুতিক বাতি নিভিয়ে মুমের আলোয় ঘরটিকে মায়াময় করে তোলা হয়েছিল। মানুষ পাঠ করার কৌশল তখনও সে অর্জন করতে পারেনি। এক রিক্ত নারী বলে তাকে বড় বেশি অবজ্ঞা করে, এক পৌরুষ-প্রদর্শক অবশেষে নিজেকেই ছোট করে ফেলে। মায়মোনা সেই সব ঘোরলাগা দিন পার...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

জন্মপরম্পরা

০৪ ঠা মে, ২০১০ দুপুর ২:৫০

কবি আবু মকসুদ : স্নেহার্দ্যে কিছু রাগ রেখে যেতে চাই

০১.
কেন যে মলিন রাখো এই মুখ─একবার ছুঁয়ে দিলে সাতরঙ ভেসে ওঠে ঈশান কোণায়; যা কিছু পুরান ছিল তাড়িয়েছে আর্যদানব─গুহায়-গুহায়। পাহাড় মৌনতাসম আমার ভাষা, লুণ্ঠিত কথারা আজ ফিরে আসে বার বার। এখনও দানব আছে উঠে আসে দাবড়িয়ে শহর। মোটেই কম্পিত নই মলিন...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

পূর্ব লন্ডনের শহীদ আলতাব আলী : একটি ইতিহাস

০২ রা মে, ২০১০ রাত ২:২০

আলতাব আলী একটি নাম। একটি ইতিহাস। ৪ মে আলতাব আলী দিবস। মাত্র ২৫ বছর বয়সের এই যুবককে বিলেতের বর্ণবাদীরা হত্যা করেছিল। সময়কাল ১৯৭৮ সাল। কাজ থেকে বাড়ি ফেরার পথে খুনিরা আকস্মিক তার উপর আক্রমণ চালায়। মূলত অতর্কিত আক্রমণ হলেও খুনিরা ছিল পরিকল্পিতভাবে অভিবাসীদের খুনের উল্লাসে মত্ত। বিলেতে তখন চলছিল স্থানীয়...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে



    পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১০৮৭ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৩১টি
  • মন্তব্য করেছেন: ১১৮৭টি
  • মন্তব্য পেয়েছেন: ১০২০টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ১৬৩০২ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই