somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুজাহিদ শরীফ-এর কবিতা : সোয়ানসি পোয়েমস

১৫ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি মুজাহিদ শরীফ পেশায় সাংবাদিক। গোপন প্রেমিকার মতো তাঁর অন্তরীক্ষে কবিতার আনা-গোনা। ওয়েলসের সোয়ানসি শহরে বসে গবেষণা করছেন ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ের ঘটনাপঞ্জি গ্রেটব্রিটেনের প্রধান সংবাদমাধ্যমে কতটুকু গুরুত্ব পেয়েছিল, সেই বিষয়ে। এরই অবসর সময়টুকু তাকে দখল করে নিয়েছে কিছু টুকরো টুকরো অনুভূতি। কবি মুজাহিদ শরীফ তাঁর সঞ্চিত অবয়বের নাম দিয়েছেন ‘সোয়ানসি পয়েমস’। আমরা দেখতে পাই এই প্রবাস জীবনে কবি হয়ে ওঠেন আবেগ-টলমল। তিনি নক্ষত্রখচিত আকাশের বিশাল সামিয়ানায় রাবীন্দ্রিক আবেগে ভাসতে থাকেন-নিজস্ব ভাষায় ও আঙ্গিকে। তিনি উচ্চারণ করেন─‘আমি পাঠ করি/ মন্দ্রিত/ আনন্দ-আলোক-শব্দরাশি/ তুমি জাগো/ পূর্বাচলে/ এই বিরূপবিশ্বে নবপ্রকৃতিরূপে’।
(সম্পাদক কবিতাপত্র)

মার্চ ১১, ২০০৮

১২:২৫
তোমার জন্যে আজ গায়ত্রীমন্ত্র করি পাঠ
ভাস্বর হও আকাশে
এই দীন পৃথিবীর ওপারে নতুনলোকে

রবীন্দ্রনাথ যেমন উচ্চারণ করেছিলেন সঙ্গীত
স্পর্শে-আসঙ্গে
তেমনি
তোমার জন্যে
আমি পাঠ করি
মন্দ্রিত
আনন্দ-আলোক-শব্দরাশি

তুমি জাগো
পূর্বাচলে
এই বিরূপবিশ্বে নবপ্রকৃতিরূপে

তুমি লীলা হও
মাধুরী-পরমা
ঘোর তমসায় ঢাকা এই নিরন্ধ্র দিবালোকে

আমাদের অনিঃশেষ গন্তব্যে
ঘোর যাত্রাপথে
তুমি এসো
জাগো
আমার আলিঙ্গনে

১৩.২৩
ভেঙে পড়েছে অন্তরলোক
মর্মযাতনায় রিরংসায় ভেঙ্গে পড়েছে চারিপাশের দেয়াল

এই মর্তলোকে অলোকায়
প্রাচীন রোমসাম্রাজ্যের মতো
ভেঙ্গে পড়েছে আমাদের শান্তিমনোজগৎ

অন্তরবাসিনী
দূর দীপ্রলোকে
নতজানু মানুষ ভেঙে পড়েছে
চির-অপরাধবোধে

তুমিও কি আজ
মন্দিরগাত্রে তোমার কম্পমান ছায়ার মতো
ভেঙে পড়েছো
অজানা অন্তরবেদনায়
গভীর মর্মদাহে

ভেঙে পড়েছে অন্তরলোক
রিরংসায় ভেঙে পড়েছে চারিপাশের দেয়াল

১৬:২০
দরোজা বন্ধ হলে আমরা বিচ্ছিন্ন হই

তুমি ওপারে যেনো আকাশলীনা
যেনো আনন্দ তুমি
এই তমসাবৃত ধরণীর মেঘলোকে
তুমি যেনো উত্তরণ
যেনো অপারলোক থেকে নেমে আসা
স্নিগ্ধসৌম্যশান্তপ্রাণ
যেনো আমার বাঙালি-মানসে
তুমি জীবনানন্দীয় এক চিত্রভাষা
যেনো অবগাহন শুধু
যেনো অনিঃশেষ যাত্রা এবং পথ

দরোজা বন্ধ হলে আমরা বিচ্ছিন্ন হই

যেনো আমার অপার পৃথিবী
সহস্র আলোক-বর্ষ জুড়ে
গ্লানি-প্রেম-ইতিহাসে-ক্রীড়াময়
যেনো আমি শূন্যতর এক জীবনের শেষে
এক নিসঙ্গতর দিনের শেষে
আজন্ম মাধুকরী
গন্তব্যহীন পরিব্রাজক

দরোজা বন্ধ হলে আমরা বিচ্ছিন্ন হই
তুমি আকাশলীনা-উর্বশী
আমি গ্লানিশ্রান্তলুব্ধ রবীন্দ্রনাথ

মার্চ ১৫, ২০০৮

১৫:১০
কাল গগণ জুড়ে ভেঙে পড়েছে মাঘ রাতের মেঘ

ফিরে এসো সূপর্ণখা
ফিরে এসো
আমাদের প্রেমে
নখবিলেখন রেখায় আঁকা
মানব-সংসার-বাসরে

দৈবের বশে আমি ভ্রমি
সময়দেশসমুদ্রে
নতজানু হয়ে ভেঙে পড়ি
পরিচর্যাহীন জন-অরণ্যে
হায় বিলাপ আমার
বহু শতাব্দীর ওপার থেকে ভেসে আসে গভীর ক্রন্দনে
ধর্মপ্রণয়-প্রার্থনা-মাঝে
শূন্য অনিত্য চিত্ত আমার
কাঁদে
বাউলের মতো কাঁদে
অপার ভাবনাপারাবারে

ফিরে এসো সূপর্ণখা
ফিরে এসো
আমাদের প্রেমে
নখবিলেখন রেখায় আঁকা
মানব-সংসার-বাসরে

১৫:১৮
এই গভীর ঘৃণার মাঝে
সূর্যকরোজ্জ্বল এই দিন
তোমার ক্ষণজীবি প্রেমে
সংশয়সংক্ষুব্ধ মনে
আমি কি নাবিকের মতো এসেছি
মধ্যদিনের এই পান্থশালায়

গভীর অবিশ্বাসে ছিন্নবিচ্ছিন্ন তুমি
নুয়ে পড়েছো
ধ্বসে পড়েছো
আত্মরতির গ্লানিতে
কিংবা গৌরবে
অন্তরাত্মাহীন মানবসম্পর্কে

কোন গন্তব্যের আশায় তুমি নেমেছো পথে
জর্জরিত
আত্মমুখরিত
দর্শনে
তুমি কি খুঁজে পাবে
গতশতাব্দীর মৃত ভগবান
সন্তপ্ত
শায়িত কফিনে
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×