ইংরেজি ভাষায় দক্ষতা আছে এমন ব্যক্তির সংখ্যা এখন অগণিত। চাকুরীর বাজার ধরতে, লেখালেখির ক্ষেত্রে, কথা বলতে, অধ্যয়ন করতে ইংরেজির কোন বিকল্প এ আমলে নেই। ইংরেজি শেখার জন্য কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের বেশ স্বতস্ফূর্ত ছুটাছুটি করতে দেখা যায় আজকাল। আমি নিশ্চিত ব্লগেও ওরা/ওনারা আছেন। তাদের জন্যই ইংরেজি ভাষার দুটি অনুষঙ্গ এখানে তুলে দিচ্ছি যা কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।
** ইংরেজিতে প্রতিষ্ঠিত ও পরিচিত কোন কোন শব্দকে সংক্ষিপ্ত আকারে লেখা হয়। এই সব শব্দের সংক্ষিপ্ত রূপের পরে আমরা ব্যবহার করি ডট (.) চিহ্নটি। এই সংক্ষিপ্ত করণের ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কোন শব্দের পূর্ণ রূপের শেষ বর্ণ এবং সংক্ষিপ্ত রূপের শেষ বর্ণ একই হয় তবে সেই সংক্ষিপ্ত রূপটির পরে ডট (.) ব্যবহার করতে হবেনা। যেমন: Doctor> Dr (not Dr.), অর্থাৎ Doctor শব্দটির শেষের বর্ণ r এবং সংক্ষিপ্ত রূপের শেষ বর্ণও r। তাই উৎ এর পর কোন ডট চিহ্ন হবে না। একইভাবে Mister> Mr (not Mr.), Mohammad> Md (not Md.)
তবে কোন শব্দের পূর্ণ রূপের শেষ অক্ষর আর সংক্ষিপ্ত রূপের শেষ অক্ষর যদি ভিন্ন ভিন্ন হয় তবে ডট ব্যবহার করতে হবে। যেমন: Professor> Prof. (not Prof)
** একাধিক শব্দ বিশিষ্ট কোন সংগঠন বা প্রতিষ্ঠানের নামের সংক্ষিপ্ত রূপ লেখার রীতিও প্রচলিত আছে। এগুলোকে বলা হয় Abbreviation. কিন্তু এরকম সংক্ষিপ্ত নাম হলেই যে তা Abbreviation হবে তা নয়। সে ক্ষেত্রে Acronym বলে একটি আলাদা বিষয় রয়েছে। যদি কোন সংস্থা বা সংগঠনের পূর্ণ নামের অদ্যাক্ষরগুলো মিলে এককভাবে উচ্চারণ যোগ্য কোন শব্দ সৃষ্টি করতে না পারে তবে সেটা হবে Abbreviation. যেমন: United Nation> UN/ পড়তে হয় ইউ এন হিসেবে। আবার European Union> EU/ পড়তে হয় ই ইউ হিসেবে। অর্থাৎ সংক্ষিপ্ত রূপের প্রতিটি বর্ণই পড়তে হয় পৃথকভাবে। তাই এগুলো হলো Abbreviation. এই পৃথক বর্ণগুলোর পর কেউ চাইলে ডট (.) ব্যবহার করতেও পারে আবার নাও করতে পারে।
কিন্তু যদি কোন নামের অদ্যাক্ষরগুলো মিলে এককভাবে উচ্চারণযোগ্য কোন শব্দ সৃষ্টি করতে পারে তবে তাকে বলা হয় Acronym. যেমন: North Atlantic Treaty Organization এর সংক্ষিপ্ত রূপ NATO. একে পড়া হয় ন্যাটো হিসেবে। যা একটি শব্দের মত উচ্চারিত হয়। তাই ন্যাটো হলো Acronym, Abbreviation নয়। Acronym এর কোন বর্ণের পরই ডট (.) দেয়া যায়না। এরকম আরো উদাহরণ হলো OPEC, AIDS, SAARC.
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



