অনেক না পাওয়ার মধ্যেও অনেকবার পাওয়ার আনন্দে আমাদের ভাসিয়েছে ২০১০............................
*বাংলাদেশের একদল বিজ্ঞানী পাটের জিনোম ( জেনেটিক বৈশিষ্ট্যের নকশা ) উন্মোচন করার ঘোষণা দিয়েছে ১৬ জুন ।
*এ বছর ২৩ মে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করে মুসা
ইব্রাহীম ।
*গত অক্টোবরে দেশের মাটিতে সাকিব আল হাসানের নেতৃত্বে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ ক্রিকেট
দল ।
*মোঃ আশরাফুলের নেতৃত্বে এশিয়াডে ক্রিকেটে সোনা জেতে বাংলাদেশ ।
*গলফ খেলায় সিদ্দিকুর রহমানের আন্তর্জাতিক শিরোপা জয় ।
*২০১০ সালে এশিয়াডে প্রথম বারের মতো যুক্ত হওয়া বাংলাদেশ মহিলা ক্রিকেট দল রুপা জয় করে তাক লাগিয়ে দেয় ।
*ফুটবলেও বাংলাদেশ মহিলা দলের উন্নতি লক্ষ্যনীয় ।
আগামীকাল শুরু হতে যাওয়া নতুন বছরে নতুন জীবনে যাত্রা করবে এদেশের মানুষ । কাল শুরু হবে আরও একটি নতুন বছর ২০১১ । নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




