ডেসটিনির কোন শুভাকাঙ্খী উত্তরটা জানালে খুশী হইতাম....
আমার বেশ পরিচিত অনেককেই দেখলাম, ডিসটিনির ব্যাপারে খুবই সিরিয়াস। তাগোরে বুঝাইবার কুনু উপায়ই নাই যে পরিশ্রম ছাড়া ব্যাবসা
ভালা না।
তিনারা বলেন, কম্পানি ভালা না হৈলে পিলেন কিনল কেমনে??
আমি কৈলাম, পিলেন কিনছে হেতেরা লাভবান হৈতাছে, তুমগো কি? তোমরা কি পাইয়াছু?? বলে কি, বীজ বপণ করেই বাংগীর আশা কর বইলা তোমাগোর কিছুই অয় না, আর অইবও না।
আমি কইলাম, এইযে একটা সার্কেল তোমরা বানাইতাছো এইডার শেষ কুনে??? কয়, আমরা কি শেষ হৈবার লিগ্গা কম্পানি খূলছি নি??
কয়েকজনে দেখলাম, আমারে থুইয়া কয়েকজনে মিল্লা চিপায় চুপায় যাইয়া চুপে চাপে চপ চপ করে। ভাবলাম, চিপায় গিয়া গান্জা টানে নি!! আগাইয়া গিয়া পরে বুঝবার পারলাম ডিসটিনি করে, মিটিং চলতাছে। শুধাইলাম, চিপায় কেনে? কইল, পুলাপাইনের লেখা পড়া নষ্ট অয়, আর যারা পুছন্দ করে না তাগোরে কষ্ট দিয়্যা কি লাভ!!!
গোপন কথা কই, আমার এক ভাই ডেসটিনি করে ৪বছর। তিনহাজার টাকার ফ্যান/পন্খা ৮হাজার টেহা দিয়া কিনছে, আর কয় এরা মানুষরে ঠকায় নাকিঈঈঈ?? এরাতো নগদ পন্য দিয়ে দেয়। এহন পর্যন্ত আর কিছুই আনবার পারে নাই
মূল কথায় আসি,,,
বিপিএলের দল নিলাম হৈল কিন্তু ডেসটিনির কোন আওয়াজ পাইলাম না? ভাবছিলাম তিনারা ফাউ ফাউ ডবল টেকা দিয়া দল কিনব, আর পুলাপাইনগোরে খেলার দিন ডেসটিনি গুরুপের পিলেনে আকাশে
বাতাসে ঘুরাইবো। আর ফাইনালের দিন আবার শাকিরা, শীলা, মুন্নী আর চাকিব খানরে দিয়া ডেন্সাইবো......আফসুস
তাই মনের ভিতর প্রশ্ন আইয়া পড়ল, কিজানি, ডেসটিনির কি ব্যাবসা মন্দাই যাইতাছে নাকি?? যদি খারাপ যায় তাহলে সরকারি তহবিল থেকে তাগোরে হেল্প করার অনুরুধ কইরা গেলাম।
আর কইয়া গেলাম, জয়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য় ডেসটিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



