আবারো সেই ইংরেজী! গতপরশু প্রথমবারের মত জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে গেলাম! পেলাম ৪/৫জোন চাইনিজ, ১জন সিঙ্গাপুরিয়ান, ১ জন কোরিয়ান আর আমি সহ ২জন বাংলাদেশী! যে ভলেন্টিয়ার আমাদেক নূন্যতম চলার মত জাপানিজ শেখাবেন ওনার নাম হাশিমোতো! স্মাইলি চেহারা, কিন্তু ইংরেজীর বহর তেমন না! সবচেয়ে মজার কথা হলো, ক্লাসে এসেই সে যা বলল তা হোলো নো ইংলিস?? ইংরেজীই যদি না বলি তাহলে বেটার ওর সাথে কথা বলব কিভাবে?? এই হল অবস্থা! যাহোক প্রথম ক্লাসে জাপানিজ অক্ষরগুলো দেখে সবকিছু `আজ রবিবার` নাটকে জাহিদ হাসানের ডায়ালগের মত `হিজিবিজি হিজিবিজি` লাগছিল! যাহোক হাশিমোতো আর চাইনিজদের সাহায্যে শেষ পর্যন্ত জাপানিজ অক্ষরগুলোর একটা সাইজে আনতে পেরেছি, আর ক্লাসটাও প্রানবন্ত লাগছে
এবার আর একটা ঘটনা! আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসের সাথে ইতো ইয়াকাদো নামে একটা ৪তলার ডিপার্টমেন্টাল স্টোর আছে! সবই আছে, কিন্তু যেটা থাকা জরুরী সেটাই নাই, তা হল ইংরেজী! পুরা ষ্টোরের কোথাও ইংরেজী নাই! কি নোটেশন কি প্রডাক্ট নেম! সুতরাং পন্য দেখে চিনলে কেনা ছাড়া উপায় নাই! ফলে আমার এখানে এক বাংলাদেশী চিনি আনতে গিয়ে এনেছিলো লবন!
এখানেঃ জাপানের ডায়েরী-১!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



