আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হবার চেষ্টায় আছি....

যেকোন মুভির জন্য 字幕 --> Subtitle কিভাবে ব্যবহার করবেন?

২৩ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৯

শেয়ারঃ
0 21 1

শুরুর কথাঃ ফ্রেম রেট

ফ্রেম রেট হলো মুভির প্রতি সেকেন্ডে কতটি ফ্রেম দেখা যায় তার সংখ্যা..সাধারণ ভাবে এই সংখ্যাটি ২৩-২৫/সে: হয়...তবে এর তারতম্যও হতে পারে...সাবটাইটেল ব্যবহার করার সময় এর ফ্রেম রেট মুভির ফ্রেম রেটের সাথে মিল খেতে হবে না হলে টাইটেলের সাথে মুভির কথা আগে-পরে হয়ে যাবে।

সাবটাইটেল ডাউনলোডের আগে এজন্য মুভির ফ্রেমরেট পরীক্ষা করা উচিৎ..এটা খুব সহজেই মুভির প্রোপাটিজ থেকে করা যায়...মুভি ফাইলের উপর রাইট মাউজ ক্লিক করে...নীচের ছবি দ্রষ্টব্যঃ




কোন প্লেয়ার?

অনেক গুলো প্লেয়ার দিয়েই সাবটাইটেল ব্যবহার করা যায়.... তবেঃ

Recommended: হলো মিডিয়া প্লেয়ার ক্লাসিক (কোডেক প‌্যাক ইনক্লুডেড, যে কোন ভিডিও চলবে)

মিডিয়া প্লেয়ার ক্লাসিক

অন্যান্য প্লেয়ারঃ

১. ভিএলসি
২. বিএস
৩. কেএম

অন্য কোন প্লেয়ার ব্যবহার করলে সাথে লাগতে পারে কোডেক প‌্যাক; যেকোন ফাইল ফরম্যাট চালানোর জন্য....না থাকলে নামিয়ে নিতে পারেনঃ

কে-লাইট মেগা কোডেক প‌্যাক

সাবটাইটেল কোথায় পাব?

অনেকগুলো সাইট আছে...গুগলে মুভির নাম দিয়ে সাবটাইটেল সার্চ দিলে অনেক রেজাল্ট পাওয়া যাবে...তবে নীচের সাইটগুলো মোটামুটি সেরা ধরে নেওয়া যায় সাবটাইটেলের জন্য...

সাব-টাইটেলস.নেট --আমার পছন্দের
সাবি.কম
অলসাব.অর্গ
সাবসিন.কম
ডিভিএক্সসাবটাইটেল.নেট --রেজিস্ট্রেশন করা লাগে
ওপেনসাবটাইটেল.অর্গ

ফ্রেম রেটটি চেক করে নিতে পারেন সাবটাইটেলে ডাউনলোড করার আগে...

কিভাবেঃ

১. মুভির নাম দিয়ে সার্চ দিয়ে সাবটাইটেল ডাউনলোড করুন উপরের যেকোন সাইট থেকে। সাধারণত: জিপ ফাইল আকারে থাকে...আনজিপ করুন...আনজিপ করবেন মুভিটি যে ফোল্ডারে রেখেছেন সেখানে..বেশিরভাগ সাবটাইটেল ফাইল হয় *.srt নামে
২. মুভির নামটি কপি করুন, ধরুন একটি মুভি আছে নাম হলোঃ

ami keno sushil.avi

তাহলে কপি করতে হবে ami keno sushil নামটি

৩. এবার *.srt ফাইলটি রিনেম করতে হবে ami keno sushil.srt
৪. মুভিটি চালু করুন...সাবটাইটেল চলে আসবে



এক্সট্রা নোটঃ

১. এত সব রিনেমের ঝামেলা করতে না চাইলে মিডিয়া প্লেয়ারে মুভিটি ওপেন করে স্টপ চাপুন...ফাইল অপশন থেকে লোড সাবটাইটেল এ ক্লিক করুন...আনজিপ করা সাবটাইটেল ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করুন
২. সাবটাইটেলের লেখার সাইজ বা কালার পরিবর্তন করলে চাইলে মিডিয়া প্লেয়ারের নেভিগেশন অপশন বা ভিএলসি প্লেয়ারের ভিডিও অপশন থেকে পরিবর্তন করা যাবে।

ভিএলসি প্লেয়ারে নীচের ছবির মত করে সাবটাইটেল লোড করা যাবেঃ



সমস্যা?

যদি এমন হয় যে মুভির ফ্রেম রেটের সাথে মিল খায় এমন সাবটাইটেল পাচ্ছেন না? তারও উপায় আছে....সাধারণত: দু'ভাবে এর সমাধান করা যায়...মুভির প্লেয়ার ব্যবহার করে (নির্দিষ্ট কয়েকটি প্লেয়ার দিয়ে করা যায়) অথবা সাব-কনভার্টার ব্যবহার করে.....সহজ পদ্ধতি হওয়ায় এখানে পরেরটি আলোচনা করছিঃ



সাব-কনভার্টার দিয়ে যে কোন ফ্রেম রেটের সাব টাইটেল কে অন্য ফ্রেম রেটে কনভার্ট করা যায়....ডাউনলোড করতে পারবেন এখান থেকে।

পদ্বতিঃ

১. ওপেন এ ক্লিক করে সাবটাইটেল ফাইলটি খুলুন
২. ফ্রেম রেটের ঘরে মুভির ফ্রেম রেটটি লিখুন (যেমন: যদি মুভির ফ্রেম রেট ২৭ আর সাবটাইটেলর ফ্রেম রেট ২৫ হয়, তবে এ ঘরে ২৭ লিখুন)
৩. কনভার্ট এজ এ ক্লিক করে সেভ করুন (ফাইল নেম.srt)

আরো তথ্যঃ

দুটো সাবটাইটেল জোড়া দিয়ে একটা বানানের প্রক্রিয়াঃ মন্তব্য ৬
প্লেয়ার ব্যবহার করে সাবটাইটেলের ফ্রেম রেট ঠিক করাঃ মন্তব্য ৩ এবং ৪

-------------------------------------------------
এই পোষ্টটি আমিনুল ইসলাম কে উৎসর্গ করা...দেখতে শুনতে মুরুব্বি মার্কা এই ব্লগার ক্লাস নাইনে পড়ে...আমাদের আরেক টেকি ব্লগার তাজুল ইসলাম মুন্নারও জুনিয়র!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাবটাইটেলমুভিটেকি ;
প্রকাশ করা হয়েছে: কম্পিউটারগ্রুপ ব্লগব্লগরব্লগর  বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৬
সোনালীডানা বলেছেন: Thanks a loat ........
জিনিসটা সত্যিই কাজের। :) +
২৩ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ অনেক...

২. ২৩ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৮
ভাবের অভাব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।এইটা খুব পছন্দ হলো আমার।+++++++
২৩ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৯

লেখক বলেছেন: :) অনেকদিন ধরেই এটা নিয়ে পোষ্ট দিব ভাবছিলাম....

৩. ২৩ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫১
অপরিচিত_আবির বলেছেন: কেএম প্লেয়ার ইউজ করলে সাবটাইটল না মিললেও সমস্যা নাই। কেএম প্লেয়ার এ সাবটাইটেল সিনক্রোনাইজ করা যায় সিম্পলি দুটো শর্টকাট কি "[" আর "]" দিয়ে এছাড়াও সাবটাইটল এডিটর অপশনটাও দারুণ।
৪. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৪
বিডি আইডল বলেছেন: প্লেয়ার দিয়ে করা যায় পোষ্টেও বলেছি...কিন্তু কেএম প্লেয়ার হিসাবে তত জনপ্রিয় নয়...সাথে আছে আ্যডজাষ্টমেন্টের ঝামেলা...

=======================

কেউ যদি কেএম প্লেয়ার ডাউনলোড করতে চান এখান থেকে করতে পারেন

কেএম দিয়ে সাবটাইটেল রেট ঠিক করার উপায় ...
৫. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৫
এস বাসার বলেছেন: ধন্যবাদ, শোকেজে।
২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: :) ধন্যবাদ...

৬. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৬
কাঙাল মামা বলেছেন: অনেক সময় একটা মুভির ২ সিডির সাবটাইটেল আলাদা করে পাওয়া যায়। ধরেন আমার একটা ৭০০ মেগার ফাইল, কিন্তু সাবটাটইটেল ২টা, সিডি১ আর সিডি ২....এখেত্রে SrtJoin (৩৮.৫ কেবি) বা Subtitle Workshop(১.০৪ মেগা) সফ্টওয়ার দিয়ে ২টা সাবটাইটেল জোড়া দিয়ে একটায় নেয়া যায়।

অপরিচিত_আবির এর সাথে একমত।

+
২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ মাম্মা :) আমার দেয়া লিংক গুলো থেকে এই পর্যন্ত কোন মুভির সাবটাইটলে ঠিক মত পেতে সমস্যা হয়নি...তবে জোড়া দেওয়া লাগতে পারে কোন কোন ক্ষেত্রে...

কেউ ডাউনলোড করতে চাইলঃ


Subtitle Workshop

কিভাবে জোড়া দিবেন?

২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: + এর জন্য ধন্যবাদ....

৭. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: কিন্তু কেএম প্লেয়ার হিসাবে তত জনপ্রিয় নয়


দুঃখিত, আপনি জনপ্রিয়তার কথা বলেছেন, আগের মন্তব্যটা ডিলিট করে দিয়েন। ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: দিলাম...:) ধন্যবাদ মন্তব্যের জন্য...

২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: + এর জন্যও ধন্যবাদ :)

৮. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৪
দারাশিকো বলেছেন: কাজের পোস্ট দিছেন, এইজন্য ধন্যবাদ।
এইবার একটা প্রবলেমের সল্যুশন দেন ...
মাঝে মাঝে দুএকটা সিনেমায় পাই.. কোন সাব ই ডায়লগের সাথে মিলে না, হয় একটু আগে শুরু হয়, নাহয় পরে। যেমন ম্যালকম এক্স... এত সাব ট্রাই করলাম কিন্তু মেলে না, প্রায় এক মিনিট আগে শুরু হয়, ফলে মেলাতে পারি নাই... এই জন্য কি করতে হবে?
ফ্রেম রেট ঠিক করার ব্যাপারটা আগে জানতাম না, মনে হয দুটারই ফ্রেম রেট ২৫... ভুল হতেও পারে।
অপেক্ষায় আছি
২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: ফ্রেম রেটের সমস্যা এটা...উপরের ফ্রেম রেট ঠিক করার যে কোন একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন অথবা সাইটগুলো থেকে নতুন সাবটাইটেল ডাউনলোড করতে পারেন......

এই পোষ্টটা সিনেমাখোর গ্রুপেও দিয়েছি...ধন্যবাদ

৯. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৫
অদ্রোহ বলেছেন: ম্যুভিখোরদের জন্য কাজের পোস্ট :)
২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: :) আমি ইংরেজী মুভির জন্য সাবটাইটেল খুব বেশি ব্যবহার করি না..বিদেশী মুভিগুলোর জন্য করা হয় বেশি...ডাব ছবি দেখে আরাম পাই না...

১০. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৩
মাতব্বর বলেছেন: বেচারা আমিনুল এর সমস্যা শুনে আমি সাবটাইটেল নিয়ে কিছু একটা লিখবো ভাবতেছিলাম, একটা ড্রাফট ও করেছিলাম, ব্যস্ততার কারনে কম্প্লিট করতে পারি নাই।

আপানার গোছানো লেখাটাকে প্রিয়তে নিলাম, আমার ড্রাফট কে কিক আউট করে ;)

তবে আমিনুল অন্য একটি সমস্যার কথা বলতেছিল,
২ সিডি সাবটাইটেল কিভাবে চালাতে হয় যখন মুভি ফাইল একটা?

এই ক্ষেত্রে আমি যা করি তা হল:
(মিডিয়া প্লেয়ার এর জন্য)

মনে করি ১ ঘন্টা ১০ মিনিট চলার পর একটা সাবটাইটেল ফাইল শেষ হয়ে গেল,
তারপর ২য় সাবটাইটেল ফাইল লোড করে
sutitle -> set delay অপশনে গিয়ে -৪২০০ (১ ঘন্টা ১০ মিনিট = ৪২০০ সেকেন্ড) সেট করে দিলেই কাজ করে
২/১ সেকেন্ড এদিক ওদিক হলে সহজেই সমণ্বয় করা যায়(Y=> next line of subtitle / G => previous line of subtitle)


আমার মনে হয় এর চাইতেও সহজ কোন উপায় আছে, যেমন ২টা সাবটাইটেল ফাইল জোড়া দিতে পারলেই হয়ে যায়...

আছে নাকি এমন কিছু?

যথারিতি কামের পোস্ট ;):)
২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: :) ধন্যবাদ...পোষ্টটা তার অনুরোধেই তাড়াতাড়ি দিলাম

সাবটাইটেল জোড়া দেয়ার জন্য মন্তব্য ৬ দ্রষ্টব্য...

১১. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকের জন্য প্রয়োজনীয় একটা পোস্ট। আমি প্রিয়তে রাখলাম।


নভিসদের জন্য মুভি এডিটিঙের উপর এই লেখাটা দেখতে পারেন
২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ...

আপনার পোষ্টটি দেখেছি রাতে....কমেন্ট করা হয়ে উঠে নি...আমি আসলে দর্শক...পরিচালনা হবে নো বোধ করি আমার দ্বারা :)

১২. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩০
দারাশিকো বলেছেন: @ফারিহান মাহমুদ, আপনার পোস্টে কোন মন্তব্য গ্রহন করবেন না বলে আইডল ভাইয়ের পোস্টে বিরক্ত করলাম... আপনার পোস্ট টা সিনেমাখোর গ্রুপে পেলে ভালো লাগবে, আমার এবং সকল সদস্যের ... ধন্যবাদ।

Click This Link

অাইডল ভাই, ধন্যবাদ আপনার জবাবের জন্য্
আরেকটা ধন্যবাদ, আপনার পোস্টকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহারের সুযোগ দেবার জন্য।
সিনেমাখোর গ্রুপে পোস্টটা দেয়ার জন্য অগুনতি ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৩

লেখক বলেছেন: কোন অসুবিধা নাই....

১৩. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৯
দারাশিকো বলেছেন: আইডল ভাই, গ্রুপ নিয়া যে পোস্টটা দিসি ওইটা দেখতেসি না... ক্যান বলতে পারেন?
Click This Link

কমেন্টের জবাব দিসিলাম,সেইটাও দেখায় না... তাই এইখানে দিলাম
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন: বাগ জনিত সমস্যা বোধকরি....পোষ্ট এডিট করে দেখেন বাধঁ ভাঙ্গার আওয়াজে প্রকাশের ঘরে টিক করা আছে কিনা...

১৪. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: প্লাস এবং প্রিয়তে।


আপনার প্রথম সাবটাইটেলের সাইটটা দিয়াই আমার পিসিতে ডাউনলোড করা কয়েকটা মুভিতে সাবটাইটেল দিয়া দিলাম। কিন্তু এইটা শুধু avi এর বেলায় কাজ করতেছে। rmvb ; mkv ফরমেটে সাবটাইটেল যোগ করবো কিভাবে?
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১১

লেখক বলেছেন: মন্তব্য ১৬ ;)

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৬. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৪
তাজুল ইসলাম মুন্না বলেছেন: ফ্রেমরেট মিডিয়া প্লেয়ারে সো করতেছিল না। Format Factory দিয়া বের করতে পারছি। সাবটাইটেল ঐ ফরমেটগুলাতেও কাজ করতেছে।।।। :)
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: :) :) কাজ না কইরা যাইবো কই..

১৭. ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১২
চিমটি বলেছেন: সবই করা গেল। কিন্তু frame মিলছে না। আর আমার movie file এর properties এ click করলে আপনার দেখান মত window ও পাচ্ছি না।

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: মন্তব্য ২০...

ফ্রেম রেট নিয়ে আর কারো সমস্যা হলে মিডিয়া প্লেয়ার ক্লাসিক ইনস্টল করে ডিফল্ট প্লেয়ার বানিয়ে দিন সব ফাইলের জন্য..

১৮. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০২
আমিনুল ইসলাম বলেছেন: বাট কামে লাগলো না। কারণ আমি যেখান থেকে মুভি ডাউনলোড করি, সেখানে মুভি দুটি পার্টে ভাগ করা থাকে। পার্ট দুটো জোড়া লাগাতে সারারাত লেগে যায়। জোড়া লাগানোর আগ পর্যন্ত প্রথম পার্টে কাজ করে। কিন্ত দ্বিতীয় পার্টে এসে সময় গোলমাল লেগে যায় বলে সাবটাইটেল আবার শুরু থেকে লোড হয়।


আমার নামটা http://www.aisajib.com -এ লিংক করলে ভালো হইতো। কিছু ইমপ্রেশন পাইতাম। ;)
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১০

লেখক বলেছেন: এতো ইমপ্রেশন দরকার নাই...সাইট কন্টেন্ট ভালো হলে ওটা এমনিতেই আসবে...

আমি অবশ্যই কয়েকবার ক্লিকাইছিলাম তোমার মেইল আইডির জন্য...কোথাও নাই সেটা..

১৯. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
আমিনুল ইসলাম বলেছেন: @ মাতব্বর, মনে রাখার জন্য ধন্যবাদ। তবে আপনি গুলিয়ে ফেলেছেন। আমি জানতে চেয়েছিলাম দুটো ভাগে ভাগ করা মুভি (উদাহরণ টু ডিস্কের মুভি) তে সাবটাইটেল কীভাবে লোড করবো যেখানে সাবটাইটেল ফাইল একটি।

ঐটার সমাধান এখনো পাওয়া গেল না। :(
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৭

লেখক বলেছেন: এটার সমাধানও কিন্তু পোষ্টে আছে..একটু মাথা ঘামালেই হয়!

তোমার মুভির জন্য দুই পার্টের সাবটাইটলে ডাউনলোড করে নাও যে কোন লিংক থেকে...

না হয় মুভি ফাইল দুটোই জোড়া দিয়ে নাও...

২০. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
চিমটি বলেছেন: Sorry, fps খুজে পেয়েছি। কিন্তু converter ব্যবহার করেও তো মিলছে না। যাইহোক, আরেকটু চেষ্টা করে দেখি।
কাজের পোষ্ট।
বাংলায় সাবটাইটেল নিয়ে আরেকটা লেখা পেলাম ব্লগে। এটাও মজার।
বাংলা সাবটাইটেল
খুবই সহজে অনুবাদ করে দেওয়া যায় টাইটেল। মজা করে অন্য কিছুও লিখে অন্যদের চমকে দেওয়া যায়।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৮

লেখক বলেছেন: কি হয় জানাবেন...

লিংক টার জন্য ধন্যবাদ...

২১. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
আকাশ_পাগলা বলেছেন: আমিনুলে প্রবলেমে আমিও আছি। মানে, যেগুলাতে গ্রাফিক্স মেইন না, সেগুলায় লো কোয়ালিটির/সিডি এর মুভি নামাই।

এখানে একটা মুভির দুইটা পার্ট থাকে। মাঝে মাঝে কয়েকটা পার্ট থাকে। তাহলে, এখানে সাবটাইটেল ব্যবহার করব কীভাবে? সাবটাইটেলের ফাইল ত একটা পাই !! :( :( :(
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন: মুভির ফাইলগুলো জোড়া দিয়ে একটা বানানো ছাড়া তো বিকল্প দেখছি না!

২২. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
তাজুল ইসলাম মুন্না বলেছেন: আমিনুল, তোমার কামে লাগেনাই তাতে কি আমার কামে ঠিকই লাগছে..........;););)
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৯

লেখক বলেছেন: হে হে...ম্যাট্রিক্স!

২৩. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
পাপী বলেছেন: সেই রকম পোস্ট। সোকেসড!!
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: :) নরকের বাদ!

২৪. ২৩ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
অলস ছেলে বলেছেন: ভাই, আপনারা কত কিছু করেন। আমি কোথা্ও থেকে সিনেমা নামায়া শান্তি পাইলাম না। কুথায় গেলে ঝামেলা ছাড়া সুজা সিনেমা নামইতে পার্মু সেই রাস্তা কেউ একটু দেখায়া দিবেন।
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: আপনার তো টাকাপয়সার সমস্যা না...মেগাআপলোডের একটা একবছরের একাউন্ট কিনেন..এরপর বইসা বইসা খালি মুভি নামান এই লিংক থাইক্যা--

Click This Link

Click This Link

আর তাও না চাইলে ২য় লিংক টার প্রথম সাইটে ঢু মারেন...হাজার হাজার মুভি আছে...

আমার মেগাআপলোড নিয়ে ট্রিকটা আপনার মনে হয় কাজ করে নাই...পোষ্টের শেষে কিছু তরিকা দিছিলাম..দেইখেন..

২৫. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২২
আমিনুল ইসলাম বলেছেন: কন্টেন্ট ভালো হলেই যে ইমপ্রেশন এমনিতেই আসবে এটা ভুল কথা। কন্টেন্ট ভালো হলে রিটার্নিং ভিজিট পাওয়া যাবে, ফার্স্ট পাইম ভিজিট না। ফার্স্ট টাইম ভিজিটের জন্য ব্যাংকলিংক অন্যতম একটি পন্থা যেটার কথা আপনাকে বলেছি। যাই হোক, না দিলে তো কিছু করার নেই।

মেইল আইডির কী দরকার ছিল? আমার ব্লগের কন্টাক্ট পেজ থেকে একটা মেইল ছুঁড়ে দিলেই পারতেন। তবুও জিটকে বা ইয়াহুতে aminulislam333

দুই পার্টের সাবটাইটেল খুঁজে পাইনি। পেলেও আবার সময় ঠিক করার জন্য আরেকটা সফটওয়্যার ডাউনলোড করতে ইচ্ছে করবে না মনে হয়। :(
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: সাইটে একটা ইয়াহু আইডি পেয়েছিলাম...কিন্তু লেখা মেইল চেক করো না...

আইডি খুজছিলাম এই পোষ্টের লিংক দেবার জন্য...

ব্যাকলিংককির এর জন্য ইউএস/কানাডা এই দুই দেশের সাইট টার্গেট করো...সব আ্যড কোম্পানি টাকা ঢালে এই দুই দেশের জন্য...এইসব দেশ থেকে হিট বেশি পেলে কিছু লাগে না আর...

২৬. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২২
শিবলী রহমান বলেছেন: উবুন্টুতে এসএমপ্লেয়ারে সাবটাইটেল লোড করে দেখি।
কোন সমস্যা হইলে সাবটাইটেল আগানো-পিছানো যায়।
তয় আপনের পুস্টও কামের।
পাচ তারায় চিপি দিয়া হইলো :)
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: :) পাচতারা না স্টার?

২৭. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩০
আমিনুল ইসলাম বলেছেন: @শিবলী রহমান, পাঁচতারা পাইলেন কই?
২৮. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪০
আমিনুল ইসলাম বলেছেন: জোড়া লাগানোর জন্য সফটওয়্যার চাই।
৩০. ২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪
অলস ছেলে বলেছেন: লেখক বলেছেন: আপনার তো টাকাপয়সার সমস্যা না

আইডল ভাই, দীর্ঘনিশ্বাসের ইমো নাই

:(( :(( :((
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: :) ২০০ রিংগিট লাগবে একবছরের জন্য মাত্র....

৩১. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:৩৭
সাইফুর বলেছেন: দারুন জিনিস দিলেন বিডি ভাই
থ্যাংকু
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: :) থ্যাংকু...

৩২. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:১৮
মে ঘ দূ ত বলেছেন: দরকারী জিনিস।

ধন্যবাদ।
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ...

৩৩. ২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ২:৪৪
এস বাসার বলেছেন: ১. এত সব রিনেমের ঝামেলা করতে না চাইলে মিডিয়া প্লেয়ারে মুভিটি ওপেন করে স্টপ চাপুন...ফাইল অপশন থেকে লোড সাবটাইটেল এ ক্লিক করুন...আনজিপ করা সাবটাইটেল ফাইলটি ব্রাউজ করে সিলেক্ট করুন,


কিন্তু লোড সাবটাইটেল এ ক্লিক করলে পাথ শো করেনা, ও.কে চাপলে ও কিছুই হয়না, প্লে করলে শুধু পিক , নো সাব টাইটেল

কি করুম?
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২০

লেখক বলেছেন: 1 start Windows Media Player Classic
2 View->Options;
3 Playback->Output
4 Check DirectShow Video->VMR9(render less)
5 Check ReadMedia Video->DirectX 9*
6 Check QuickTime Video->DirectX 9*
7 Press OK
8 Close and Re-Start Windows Media Player Classic

৩৪. ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৩
সিনথিয়া জামান বলেছেন: বেশীরভাগ মুভিই তো ২৩ এফপিএস এর। কিন্তু কনভার্টারে দেখলাম ২৩.৯৭৬ ফ্রেম রেট আছে। সেটাতে কনভার্ট করার পরও দেখলাম সাবটাইটেলের ফ্রেম রেটে মুভির ফ্রেমের বিস্তর ফারাক। আর আপনি বলেছেন সাবটাইটেল ফাইলটি নামাবার আগেই সেটার ফ্রেম রেট চেক করা যায়। কিন্তু কিভাবে? অনেক সময় ফাইল ডিটেইলসে লেখা থাকে সেটা, কিন্তু না লেখা থাকলে? আমি অনেক ফাইলেই দেখলাম ফ্রেম রেটের তথ্য নেই।

চিমটিকে বলছি, আপনাকে অনেক ধন্যবাদ আপু। আমি পরীক্ষামূলকভাবে বাংলাতে সাবটাইটেল লেখছি। সফল হলে ভাল দেখে একটা সাবটাইটেল ওয়েবসাইটে পাঠিয়ে দেব। বিশ্বের প্রায় সব ভাষার সাবটাইটেল আছে, বাংলারটা থাকবে না কেন?
২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৫

লেখক বলেছেন: প্রথম লিংকটি দেখুন...সাবটাইটেলের সাথে ফ্রেমের ইনফরমেশন দেওয়া আছে...

৩৫. ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৭
এস বাসার বলেছেন: আগের সমাধানের জন্য ধন্যবাদ।
বাজারে যেসব ডিভিডি ডিস্ক পাওয়া যায়, সেখানে প্রোপার্টিজে কেবল জেনারেল এবং সামারি পাচ্ছি, নো ডেটেইলস, সুতরাং ডাউনলোড সাবটাইটেলের সাথে আগুপিছু হয়ে যাচ্ছে,

সমাধান চাই।
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১:০০

লেখক বলেছেন: অনেকগুলো সফট দিয়েও এটা চেক করা যায়...লিংক দিচ্ছি এখানে

২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: http://www.formatoz.com/

কমেন্ট ১৬ দেখতে পারেন

৩৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৭
আমিনুল ইসলাম বলেছেন: প্রতিবাদঃ :( আপনার ২৯ নং মন্তব্যে দেয়া লিংক যে সফটওয়্যার ডাউনলোড করায়, ওটা ব্যবহার করতে উনষাট ডলার দিয়ে রেজিস্ট্রেশন করা লাগে। এই রেজিস্ট্রেশনের টাকায় আপনার কমিশন আছে কি না জানবার চাই!

X( X( X( X(
২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: কমেন্ট আর একটু ভেবে চিন্তে করলে হয় না?

গুগলে How to merge several video files into a single file?
লিখে সার্চ দাও...

৩৮. ২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
আমিনুল ইসলাম বলেছেন: হায় হায় আপনি এটাকে সিরিয়াসলি নিলেন? :(

লিঙ্কে গিয়ে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে টাকা চায় দেখলাম। তাই দুষ্টামি করে উপরের কমেন্টটা করলাম। আর আপনি এটা ধরে বসে আছেন। :( :( :(
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১২

লেখক বলেছেন: ওটা ফ্রিওয়্যার না তাই...ফুল ভার্সণ চাইলে টরেন্ট বা গুগুলে সার্চ দিলে পাবে...

৩৯. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৮
মাহিন আহমেদ বলেছেন: ++++++++++++++++++++++++++্
অনেক কিছু জানতে পারলাম।
২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ...

৪০. ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৯
নকীবুল বারী বলেছেন: B-) B-) B-) B-)

মেনি মেনি থাংকু বসসসসসসসসসসসসস
৪১. ২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৬
নির্বাসন বলেছেন: পোস্টটি পছন্দের তালিকায় সংযুক্ত হলো...ধন্যবাদ
৪২. ৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:১৮
সিএইচকে বলেছেন: যখন মুভি পার্ট দুটো আর সাবটাইটের একটি তখন সাবটাইটেলটাকে সফটওয়্যার দিয়ে দুই ভাগে ভাগ করে নিলেই হয়। আমি একবার করেছিলাম। Subtitle Workshop সফটওয়্যার দিয়ে এটা করা যায়।
৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:২২

লেখক বলেছেন: মন্তব্য ৬ দ্রষ্টব্য....মূল পোষ্টের নীচেও বলা আছে...

৪৩. ৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৫
সাগর ঢাকা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)
৪৪. ৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৮
শূন্য আরণ্যক বলেছেন: পোষ্টটা কাজে লেগেছে --

ভিলসি দিয়ে না মেলা সাবটাইটেল টানা টানি করে দফা রফা অবস্থা ।

+++++্
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ অনেক...

৪৫. ৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৯
অলস ছেলে বলেছেন: বদ্দা। অনেক ধন্যবাদ। ষ্টেজভু সাইটটা দেখিয়ে দেয়ার জন্য। শুক্রবার বিকেলে চা হাতে জমায়া টুর্ণামেন্ট দেখা শুরু করার কিছুক্ষণ পর মনে হলো আপনারে একটা ধন্যবাদ অবশ্যই দিতে হয়। :) সাবটাইটল্ও লোড মার্ছি :) :)
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: যাক আপনার ঝামেলা গেছে শেষ পর্যন্ত!

৪৬. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭
সুমন্ত বলেছেন: ভাল পোষ্ট।++ যুক্ক করলাম।
ক্লাসিক বাংলা মুভি ডাউনলোড করব কিভাবে?
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৪

লেখক বলেছেন: http://watchbanglamovie.wordpress.com/

৪৭. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৫২
সৌরভ১৩ বলেছেন: কাজে লাগবে তাই লইয়া গেলাম ... ;)
৪৮. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০০
টিনটিন` বলেছেন: বস লেখা। ১০০ +। প্রিয়। অসংখ্য ধন্যবাদ।
৪৯. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১৬
টিনটিন` বলেছেন: Bloodrayne 2 কোন সরাসরি ডা: লিংক দিতে পারেন?
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪১

লেখক বলেছেন: Click This Link

অথবা

Click This Link

খুব দুর্বল রেটিংয়ের মুভি

৫০. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ২:২৮
টিনটিন` বলেছেন: সাবটা: ডা:লো; করে কিভবে মুভির সাথে রাইট করতে পারবো?
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: ডিভিডি? না সিডি?

৫১. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫১
টিনটিন` বলেছেন:

প্রোপার্টিজ-এ ক্লিক করলে এই রকম আসে। ফ্রেম রেট কিভাবে দেখবো?

৫০ নং কমেন্টের উত্তর ডিভিডি।

ভাই, একটু জালাচ্ছি। কিছু মনে করেননা।
১২ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৫৫

লেখক বলেছেন: আপনি আগে মিডিয়া প্লেয়ার ক্লাসিকটা নামিয়ে নিন....অথবা সফটওয়্যার আছে http://www.formatoz.com/ এটা দিয়েও দেখতে পারেন....কমেন্ট গুলো পড়ার অনুরোধ করছি...একই রকম বিষয় এসেছে

৫২. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:০১
টিনটিন` বলেছেন: ধন্যবাদ। মিডিয়া প্লেয়ার ক্লাসিকটা আছে। ৬.৪.৯.০ ভার্সন। http://www.formatoz.com/ এটা নামাচ্ছি। রাইটের ব্যপারটা একটু ক্লিয়ার করবেন?
৫৩. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:১১
বিডি আইডল বলেছেন: মিডিয়া প্লেয়ার ক্লাসিক ডিফল্ট হিসাবে থাকলে আপনার স্ক্রিণশটে মুভির আইকন এটা থাকার কথা না...ডিভিডি হলে দেখতে হবে একটু....সফটওয়্যার আছে নানা রকম..মূল ভিডিও আর সাবটাইটেল দিয়ে একসাথে রাইট করা যায়...ডিভিডি বার্ণার কোনটা আপনার?
৫৪. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:১৭
টিনটিন` বলেছেন: নিরো ৭। মিডিয়া প্লেয়ার ক্লাসিক ডিফল্ট হিসাবে নাই। দেখি ডিফল্ট করে।
১২ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৩

লেখক বলেছেন: Click This Link

একই নামের হতে হবে

৫৫. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:১৯
টিনটিন` বলেছেন: এখনও একই ব্যাপার।
৫৬. ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৪
টিনটিন` বলেছেন: কাজ হয়েছে বস। ১০০% মিলে গেছে। বাংলাদেশে আসেন। কে এফ সি তে খাওয়াবো। ;)
১২ ই নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৪

লেখক বলেছেন: :) ঠিক আছে...দেশে আসার আগে যোগাযোগ করবো :)

৫৭. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১০
মেঘকন্যা বলেছেন: আপনি চাইনীজ ভাষাও পারেন নাকি!
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৯

লেখক বলেছেন: ;)

৫৯. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩০
ডঃ হাইডস বলেছেন: কনভার্ট এজ কে ক্লিক করলে ফাইল ওপেনের অপশন আসে। সুতরাং সেইভ করার কোন চান্স নেই। অথচ আপনি বলেছেন কনভার্ট এজ এ ক্কিক করে সেইভ করতে? এর ব্যাখা কি?
৬০. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৪
ডঃ হাইডস বলেছেন: সাব কনভার্টার কোন ভাবেই কাজ করছে না। যেসব প্লেয়ার দিয়ে এটা করা যায় সেগুলার নাম দিন।
৬১. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:২২
রিফাত হোসেন বলেছেন: + অনেক কাজের তবে সাব টাইটেল ছাড়া ডাবিং দেখতেই ভাল লাগে । :)
৬২. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:৩১
অক্টোপাশ বলেছেন: অনেক ধন্যবাদ। পারি কিনা দেখতে হবে।
৬৩. ২৭ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৬
জুয়েল ফুজি বলেছেন: প্লাস এবং প্রিয়তে।
৬৬. ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৪৩
বাবুই চড়ুই বলেছেন: আহারে আমার উবুন্টুর লিগা কিচু নাই :(( :(( :(( :(( :(( |-) |-) |-)
৬৭. ২৫ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪২
বাবুই চড়ুই বলেছেন: আজিব!! শুকেচে নিতে পারিনা কেন???
৬৮. ১৬ ই আগস্ট, ২০১১ রাত ১১:১৮
অগ্নি দগ্ধ বলেছেন: জিনিসটা খুবই কামে দিতেছে। :) :) ধইন্নাপাতা।
৭০. ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:১৯
হীরা1988 বলেছেন: প্রিয়তে রাখলাম.... চেক করে দেখি।

 

মোট সময় লেগেছে ১.১১৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লাইফটা মাঝে মাঝে তেজপাতা মনে হয়

bdidol @ gmail.com
fb.me/bdidol
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ