![]()
মুভিটা যে এত লম্বা কোন ধারণাই ছিল না...শেষ যখন হলো প্রায় ৩ ঘন্টা চলে গেছে...দুপুরের খাবার খেয়ে এক ঘন্টা আগে গাড়ী নিয়ে বের হয়েছিলাম ভালো জায়গায় সিট পাবার জন্য (এর আগে এন্জেল এন্ড ডেমন রিলিজের পরদিন শো টাইমে দেখতে যেয়ে সামনের সারিতে বসা লেগেছিল
কোন হাংকি-পাংকি ইতিহাস ছাড়াই স্ট্রেইট মুভির মূল কাহিনী দিয়ে মুভির শুরু...এরপর কাহিনীর বড় অংশ চলে যায় নাভিদের আবাসস্হল প্যান্ডোরাতে....ডাই হার্ড সাই-ফাই ভক্তরা হয়ত এই মুভি দেখে ভ্রু কুচকাতে পারে! কারণ...এটা আসলে আমার বিচারে সাই-ফাই মুভিই না!! এটা একটা রুপকথার ড্রামা...ক্যামেরন তার সব টেকনোলজি আর সিজিআই এর সম্বনয়ে ঘটিয়ে এক রুপকথার চিত্রকল্প তৈরি করেছেন...(মুভিটির ৬০% সিজিআই এফেক্ট)
![]()
বিস্তারিত রিভিউ দিয়ে দেখার মজা নষ্ট করবো না...তবে গত ৩০ বছরের সেরা মুভি হিসাবে একে ট্রিট করা হচ্ছে দেখলাম...আইএমডিবির লিংকে পাওয়া যাবে আরো মজার কিছু রিভিউ আর তথ্য...
অফিসিয়াল ফ্লিকার ফটোস্ট্রিম
সুযোগ থাকলে থ্রি-ডি দেখা উচিৎ...২-ডিতে মনে হয় এই মুভির সবটুকু পাওয়া যাবে না...
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



