
লন্ডনে টুরিস্টদের অনেকেই বেকার স্ট্রিটে যেয়ে শার্লক হোমসের বাসা খোজ করেন.....আমি প্রথম যেবার লন্ডন যাই এদিক-সেদিক ঘুরতে ঘুরতে পড়ি শার্লক হোমসের এই স্ট্যাচুর সামনে....বেকার স্ট্রিটে বানিয়ে রাখা হয়েছে এই তুখোড় গোয়েন্দার মুর্তি!
শার্লক হোমসের বই গুলোর বাংলাদেশী অনুবাদ নেই বলে একটা আক্ষেপ ছিল আমার...ভারতীয় অদ্ভুত অনুবাদ পড়ে মজা পেতাম না..তবু সেই স্কুল-কলেজ পালানো সময়টাতেই পাবলিক লাইব্রেরীতে যেয়ে গ্রোগাসে গিলতাম শার্লক হোমস অমনিবাস...

ক্রিসমাস ডে-তে নতুন চেহারায় আসছে শার্লক হোমস ...নাম ভূমিকায় আছেন রবার্ট ডাউনি জুনিয়র (আয়রন ম্যান, আয়রন ম্যান-২ আসছে আগামী বছরের সামারে) আর ডঃ ওয়াটসনের চরিত্র আছে জুড ল...

ট্রেইলার দেখে মনে হলো আসল শার্লক হোমসের চরিত্রকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে....বেশ কমেডিও আছে সাথে...
ট্রেইলারঃ (ক্ষাণিকটা ১৮+)
থিয়েটারে যেয়ে দেখবো না ডিভিডি রিপের জন্য অপেক্ষা করবো চিন্তা করছি....
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



