গত জানুয়ারীতে একটি পোষ্ট দিয়েছিলাম বড় দুঃখে যেদিন আমি প্রায় প্রথম হয়েছিলাম অথবা কিভাবে শটকার্ট ব্লগার হবেন আজ ৬ মাস পরে কি অবস্হার পরিবর্তন হয়েছে?
প্রথম পাতার দিকে এই মুহুর্তে তাকান...১৫ টি পোষ্টের মধ্যে ৫ টি খবরের পত্রিকার কপি পেষ্ট পোষ্ট। এবং এটা ভালো সময়ের একটা!!
এমনও দেখা যায় একই ব্লগার (!) ক্রমাগত ৫-৬ টি কপি পেষ্ট পোষ্ট করে প্রথম পাতা দখলের প্রতিযোগিতায় নামছেন। এই বিষয়ে একাধিকবার ব্লগাররা পোষ্ট দিয়ে বিরক্তি, হতাশা জানিয়েছেন কিন্তু লাউ=কদু সমীকরণের কোন পরিবর্তন হয়নি...রাকিব গেলে জসীম (১) এসেছে....পরিবর্তন বলতে এতটুকু মাত্র...
মডারেটররা দৃশ্যত: উদাসীন এই বিষয়টাতে...আমরা অভ্র-বিজয় দ্বন্দে অভ্রের পক্ষ নেই কপি-পেষ্ট পোষ্ট দিয়ে? কপিরাইট/প্লাগারিজম আমাদের চিন্তা-চেতনায় কোথাও নেই...
গত ডিসেম্বর ২০০৯ এর একটি পোষ্ট এই বিষয়ে
ব্লগীয় নীতিমালায় যেকোন সুত্র থেকে সরাসরি কপি-পেষ্ট পোষ্টের ব্যাপারে নিষেধাজ্ঞা থাকা উচিৎ
আসুন সক্রিয় হই আমরাই....যেকোন ধরণের কপি পেষ্ট পোষ্টকে আমরা রিপোর্ট করি....একাধিক ব্লগারের রিপোর্টে সুবিবেচক মডারেটররা পোষ্টগুলো সরিয়ে দিয়ে ব্লগারকে সর্তক করবেন বলে আশা করা যায়...
আমি প্রথম পাতার বর্তমান সব কয়টি কপি পেষ্ট পোষ্টকে রিপোর্ট করছি নিচের বক্তব্য দিয়েঃ
জনাব/জনাবা মডারেটর,
এই পোষ্টটি একটি দৈনিক পত্রিকার সরাসরি কপি-পেষ্ট। এই ধরণের পোষ্ট শুধুমাত্র কপিরাইট আইন ভেঙ্গে ব্লগিং নীতিমালার সাথে সাংঘর্ষিকই হয় না, প্রথম পাতা থেকে ভালো পোষ্ট সরিয়ে প্রথম পাতার বৈচিত্র ও সৌন্দর্য নষ্ট করে। এই পোষ্টটি সরিয়ে ব্লগারকে এই ধরণের পোষ্ট দেওয়া থেকে বিরত থাকার জন্য সর্তক করার অনুরোধ করছি এবং ভবিৎষতে একই কাজের পুনরাবৃত্তি করা হলে ব্লগিং সুবিধার পরিবর্তন করা হতে পারে সে ব্যবস্হা গ্রহণের অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
জনৈক আম ব্লগার
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





