
ইউনিকোড অনলাইনে বাংলা লেখালিখির সাইট বাড়ছে...বেশীর ভাগ পত্রিকাও ইউনিকোড ফন্টে কনভার্ট হচ্ছে...আছে বিজয় থেকে ইউনিকোডে সহজে লেখা কনভার্ট করার উপায়...
নতুন (এবং অনেক ক্ষেত্রে পুরনোও) ব্লগারদের ক্ষেত্রে এই ধরণের সোর্স থেকে সরাসরি কপি-পেষ্ট করে পোষ্ট করার লোভ (temptation) সামলানো কষ্টকর....এবং বলতে লজ্জা নেই আমার ব্লগিং জীবনের শুরুতে আমিও করেছি প্রচুর...
কিন্তু আমার মনে হয় সুস্হ্য ব্লগিংয়ের স্বার্থে এর বিরুদ্ধে কঠোর ব্লগীয় নীতিমালা থাকা প্রয়োজন। শুধু কপিরাইট আইন ভাঙ্গা ছাড়াও (পুরো খবর কপি করে নীচে লিংক দিলেও সেটা কপিরাইট ভাঙ্গা হয়, এবং কোন পত্রিকা যদি আইনগত ভাবে আগায় সামু ব্লগের ঠেকে যাবার কথা) ব্লগারদের স্বকীয়তা এবং লেখালিখির সক্ষমতাকে ব্যহত করা হয়....উৎসাহিত করা হয় ফ্লাডিং এবং স্প্যামিং পোষ্ট (আজ সকালে রকিব খান এক ব্লগারের প্রথম পাতায় ৪ টি কপি পেষ্ট পোষ্ট ছিল, এই মূহুর্তেও আছে ভিন্ন ভিন্ন ব্লগারের ৪ টি পোষ্ট)।
আমার ব্লগে এই বিষয়ে কঠোর নীতিমাল প্রয়োগ করা হয়...জানামতে প্রথম আলো ব্লগ এবং সচলায়তনেও এটাকে অনুমোদন দেয়া হয় না...
তাই আমার প্রস্তাবনা হলো...নিজ্বস বিশ্লেষন এবং লেখা ছাড়া সরাসরি কপি-পেষ্ট করে দেয়া সকল পোষ্ট মূল ব্লগ থেকে সরিয়ে লেখকের নিজের ব্লগে রাখা হবে...ব্লগীয় নীতিমালা এই ধারা যুক্ত করা এবং তার প্রয়োগ করা হোক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



