somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই-মেইলে পাওয়া কিছু ব্যক্তিগত প্রশ্নের উত্তর

৩১ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাই আদাব।

আমি ব্যক্তিগত ভাবে কিছু জানতে চাচ্ছি আপনার কাছে। আপনার একটা পোস্ট পড়ে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে তাই জানতে চাওয়া.

আশা করি আমার কৌতুহল এর উত্তর দিবেন

১. আমি যদি দৈত নাগরিক হই এবং ধরেন আমি ১ বছরের কানাডিয়ান ভিসা নিয়ে বাংলাদেশ থেকে এসেছি। মেয়াদ শেষে আমি পড়াশুনার জন্য আরও ২ বছর ভিসা নবায়ন করলাম, কিন্তু ইতিমধ্যে আমি কানাডিয়ান নাগরিক হলাম বা কানাডিয়ান পার্সপোর্ট পেলাম এবং ইতিমধ্যে আমার বাংলাদেশের থেকে নেওয়া ভিসা শেষ এখন আমি বাংলাদেশের পার্সপোর্ট দিয়ে দেশে যেতে পারব মানে আমার ভিসার মেয়াদ শেষ যেহেতু। তাহলে কি করতে হবে?? পদ্ধতি কি?

উত্তরঃ কানাডাতে যেকোন ধরণের ভিসা নিয়ে থাকলে পাসপোর্ট বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না। এজন্য আপনাকে স্হায়ী বসবাসকারী (পারমানেন্ট রেসিডেন্ট--পিআর) হয়ে কমপক্ষে ১০৩৫ দিন কানাডাতে থাকতে হবে। পিআর হওয়াটা সময়সাপেক্ষ একটি বিষয় এবং বর্তমানে এই বিষয়ে অনেক কড়াকড়ি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নীচের লিংকে পাবেনঃ

Click This Link

পিআর থাকা অবস্হায় পিআর কার্ড দিয়ে যেকোন সময়ে কানাডাতে যাওয়া আসা করা যায়। পিআর অবস্হায় ১০৩৫ কানাডাতে থাকার পর নাগরিকত্বের আবেদন করা যায়। প্রক্রিয়া শেষ হতে প্রায় ১২-১৪ মাস লাগে এবং এরপর নাগরিকত্ব পেলে পাসপোর্টের আবেদন করা যায়।

২. ধরেন আমি বাংলাদেশের হাই প্রোফাইল নাগরিক মানে টাকা পয়সা অনেক আছে (কথার কথা) এবং আমি কানাডা বেড়াতে গেলাম এবং সেখানে ১০/১৫ দিন থাকার পর আমার মনে হল আমেরিকা ঘুরে আসি তবে করনিয় কি?? মানে ভিসা কিভাবে পাব??

উত্তরঃ এজন্য আপনাকে বাংলাদেশ থেকে মার্কিন দূতাবাসে ভিজিটর ভিসার আবেদন করতে হবে। এবং সেটা কানাডার ভিসা পাবার পর করলে ভালো হয়। কানাডা থেকেও আবেদন করতে পারবেন তবে সেটা যথেষ্ট জটিল প্রক্রিয়া হবার কথা। ব্যাবসায়ী শ্রেণীর লোকজন প্রায়শইঃ এই ধরণের দ্বৈত সফর করেন তাই এটা বাংলাদেশ থেকে করতে কোন সমস্যা হবার কথা নয়।

৩. আমার এক পরিচিত লোক ঢাকা থেকেই কিভাবে জানি একসাথে মালয়েশিয়া ও সিংগাপুর ঘুরে এসেছে। মানে বিভিন্ন দেশের ভিসার নিয়ম আলাদা। কিন্তু বেড়ানোর জন্য এমন কোন নিয়ম আছে যে আমি "ক" নামে একদেশে যাব এরপর "খ" নামক একদেশে যাব এবং "খ" নামক দেশ থেকে বাংলাদেশ ফিরে আসব মানে আমার "ক" নামক দেশে আবার ফিরে যাবার খরচ বাচল।
এটা কি সম্ভব??


উত্তরঃ এজন্য আপনাকে ঢাকাতে বসেই একাধিক দেশের ভিসার আবেদন করে ভিসা নিতে হবে। যেমন: আমি একবার জার্মানি এবং ইউকে একনাগাড়ে ভ্রমণ করেছিলাম (ঢাকা-লন্ডন-জার্মানি-লন্ডন-ঢাকা) এবং সেসময় আমি প্রথম আবেদন করি জার্মানির ভিসার জন্য। সেটা পাবার পর আবেদন করি ইউকের ভিসার জন্য।

৪.আবার ধরেন আমি কানাডিয়ান পার্সপোর্টে বাংলাদেশে এসে বাংলাদেশী পার্সপোর্টে কানাডা গেলাম এটা কি সম্ভব?? মানে কগজে কলমে সেই কানাডিয়ান ব্যক্তি কিন্তু ফেরত গেল না গেল একজন বাংলাদেশী যেকিনা আইনত একজন কানাডিয়ানও বটে!!

উত্তরঃ কানাডাতে ঢোকার জন্য আপনাকে পিআর কার্ড/কানাডিয়ান পাসপোর্ট/বৈধ ভিসা দেখাতে হবে। সাধারণত: আপনি পিআর হলে বা কানাডিয়ান পাসপোর্ট থাকলে ভিসা পাবেন না। তাই আপনি যেটা বলছেন সেটা হবে না।

তবে সব সম্ভবের দেশ বাংলাদেশে অনেকে যেটা করে, ঢাকা থেকে ইমিগ্রেশন পার হবার সময় টাকা দিয়ে পাসপোর্টে কোন সিল নেয় না।

৫. এভাবে কি সম্ভব যে কানাডিয়ান পার্সপোর্টে আমি বাংলাদেশ আসলাম এবং সেই পার্সপোর্টের মাধ্যমে ইসরাইলে বা ফিলিস্তিনে গেলাম, যেহেতু বাংলাদেশের পার্সপোর্টে তা অসম্ভব।
কিন্তু এখানে একটা কথা বাংলাদেশে ইসরাইল এবং ফিলিস্তিনের দূতাবাস নাথাকায় আমার করনিয় কি??


উত্তরঃ কানাডিয়ান পাসপোর্ট পেলে বিশ্বের মোটামুটি সব দেশেই আপনি বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশে যেসব দেশের দূতাবাস নেই সেসব দেশের জন্য ভারত বা কাছাকাছি দেশে আবেদন করতে হবে।

কানাডিয়ান পাসপোর্ট পাবার পর আপনি বাংলাদেশের পাসপোর্ট রাখবেন কিনা এটা আপনার নিজস্ব বিষয়। আইনগত কোন বাধ্যবাদকতা নেই।

৬. ধরুন আমি খৃষ্টান ধর্মালম্বি এক্ষেত্রে কি আমি কানাডিয়ান নাগরিকত্ব পেতে অন্যদের থেকে এগিয়ে থাকব?

উত্তরঃ না। পিআর প্রক্রিয়ার আবেদনের জন্য আপনার ধর্ম কি এটা জানতে চাওয়া হবে না।

তবে কিছু বাংলাদেশী মুসলিম থেকে অন্য ধর্মে রুপান্তরিত হয়ে ফলস কাগপ-পত্র তৈরি করে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে থাকে। একই কথা সমকামীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

৭. সর্বশেষ প্রশ্ন আমি কানাডিয়ান নাগরিকত্ব পেতে কি করতে পারি?? দেশে বসে আবেদন করতে পারি?? যদি না পারি তবে কানাডায় কি কি শর্ত পুরন করলে তারা আমার আবেদন গ্রহন করবে??
অর্থাৎ
ক) কত দিন কানাডায় থাকতে হবে??
খ) কানাডিয়ান ব্যাংকে টাকা জমা রাখতে হবে কি না?? হলে কত??
গ) কানাডার নাগরিক বিয়েতে কোন বাধা আছে কি না?? এবং বিয়ে করলে নাগরিকত্বে কোন হেল্প হবে কি না??
ঘ) শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে??


উত্তরঃ প্রথম থেকে উত্তরগুলো পড়ে আসলে এর অনেকগুলো উত্তরই পেয়ে যাবার কথা। পিআরের আবেদন পৃথিবীর যেকোন দেশে বসেই করা যায়। কিন্তু নাগরিকত্বের যোগ্যতা অর্জনের জন্য আপনাকে কানাডাতে থাকতে হবে কমপক্ষে ৩ বছর। পিআরের আবেদনের জন্য নূন্যতম ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়, যেটা নির্ভর করে পরিবারের সদস্য সংখ্যার উপর। বিস্তারিত আছে নীচের লিংকেঃ

Click This Link

বিয়ের মাধ্যমে কানাডিয়ান সিটিজেনশিপ পাবেন না। তবে কানাডাতে থাকতে এবং কাজ করতে পারবেন।

যোগ্যতার জন্য পোষ্টের প্রথম লিংকটিতে বিস্তারিত আছে।

ভাই উপরে প্রশ্ন গুলোর যদি উত্তর দেন চির কৃতজ্ঞ থাকব। কোনদিন বিদেশ যাবার সুযোগ হবে না। শিক্ষাগত যোগ্যতাও সেরকম নয়। এজন্য কৌতুহল থেকে জানতে চাওয়া। কথায় আছে ক্ষুধার্ত ব্যক্তি অন্যের খাওয়া দেখেও তৃপ্তি পায়।

সর্বশেষে আপনার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে শেষ করলাম।


আপনার ব্যক্তিগত মেইলের উত্তর ব্লগে দিলাম...কারণ ধারণা করছি অনেকেরই এই বিষয়ে আগ্রহ আছে। জনবহুল এই দেশের যত জনসম্পদ রপ্তানি হয়...ততই এই দেশের মঙ্গল।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০৬
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×