জানতে এবং জানাতে।। সবাই মিলে এক সাথে।।

পিলখানার সম্পুর্ন খবর! সকল সচেতন সদস্যের কাছে অনুরোধ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫০

শেয়ারঃ
0 18 0

পিলখানার বিভিষিকা শেষ হয়েছে। সম্ভবত আশেপাশের ২ কিলোমিটারের মধ্যে বসবাসকারী মানুষগুলো ঘরে ফিরে গেছে। আমার ছোট ভাই সস্ত্রিীক ফিরে গেল আমার সেন্ট্রাল রোডের বাসা থেকে। বিভিন্ন মানুষ থেকে, বিভিন্ন ব্লগ থেকে এবং টিভি চ্যানেলগুলো থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। টিভিতে দেখছি শোকে দুঃশ্চিন্তায় বিবর্ন্ অনেক পরিবারকে। এতক্ষনে সবাই জেনে গেছেন বিপুল পরিমান আর্মি অফিসারদের মৃত্যুর খবর (আনুমানিক ১০০+)। এদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেবার ভাষা বা ক্ষমতা কারোই নেই। নিঃসন্দেহে বলা যায় দেলের জন্য এটা একটা অপূরনীয় ক্ষতি। অন্যদিকে কিছু সংখ্যক বিডিয়ার সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে সেই ষংখ্যা কোন ভাবেই ৫০০ (পাচশতর) বেশি হবেনা। এদের ৯৫% ই নিম্নবৃত্ত পরিবার থেকে আশা। য়ে কারনে দেশের খুব বড় ক্ষতি হয়নি ইনশাল্লাহ্। এরা খুবই সাধারন ধরনের কাজ কর্ম করতো যেমন চাল-ডাল বিক্রি, বনে বাদাড়ে বসে সীমান্ত পাহারা দেয়া, ট্রাফিক কন্ট্রোল, ভোটকেন্দ্র পাহারা দেয়া ইত্যাদি। পরিবারের মানুষগুলো এদের উপর তেমন ভাবে নির্ভরশীল ছিল না। কারন এরা যে বেতন ভাতা পেত তাতে নিজেদের জীবন নির্বাহ করাই ছিল চ্যালেঞ্জ। এদের মৃতদেহগুলো আপাতত পিলখানার ভেতরে যত্রতত্র পড়ে থাকুক অসুবিধা কিছু নাই, এদের ভাই ব্রাদাররা (যারা এখন ব্যারাকে) পরে ব্যাবস্থা করবে, নিশ্চয় করবে। আর উদ্ধারকরে ও লাভ কি, বনানী বা আজিমপুর গোরস্থানে এরে যায়গা হবে না। সবাইকে নিজ নিজ গ্রামে পাঠাতে গেলে অনেক সময় লাগবে ততক্ষনে এমনিতেই সব পচে যাবে।

মৃত মানুষদের উপর রাগ রাখতে নেই, যেসব আর্মি অফিসারেরা তাদের বাজে মেজাজ এবং দুর্নীতির জন্য বিখাত ছিল বা যারা মইনুনুনুনুনু (নুনু নুনু গুলো ডিলিট হচ্ছে না হার্ডওয়ার ইরর) স্যার এবং এরকম আরো ক্ষমতাবান স্যারদের প্রিয় পাত্র বা সহয়োগী শক্তি ছিল তাদের চরিত্রগুলোকে একটু ঘষামাজা করা দরকার। আমাদের এখন অনেক কাজ, কিছু আম জনতা খুজে বের করতে হবে, বুদ্ধিজীবিরা সবাই ঝিম মেরে আছে, এদের দিকে নজর দেয়া দরকার। ডাল-ভাত কর্মসূচীর কিছু টাকা এখানে খরচ হয়ে যাবে মনে হচ্ছে, কি আর করা... সবচেয়ে বড় সমস্যা হবে ক্ষমতাসীন রাজনীতিবীদদের নিয়ে। এরা ছাড়া মিডিয়াকে সাইজে রাখা যাবে না। এদিকে আবার ব্লগ না কি একটা বালের জিনিস হইছে এইটারেও সাইজ করা দরকার।

প্রিয় বন্ধুরা, কেউকি কোথাও দেখেছেন বা শুনেছেন ঠিক কতজন বিডিআর মারা গেছে? ছাড়া পাওয়া আর্মি অফিসারদের মুখেই তো শুনলাম পিলখানার যত্রতত্র লাশ আর লাশ, উনি লাশের উপর দিয়ে হেটে এসেছেন। এই লাশগুলো কাদের? আমার এলাকার এক ছেলৈ ছিল বিডিআর এ, ২৫ তারিখ সাড়ে এগারোটার দিকে ওই আমাকে প্রথম খবর দেয়। ঐদিন রাতে একবার ফোন করেছিল আমার ডাক্তার স্ত্রী ধরেছিল ফোনটা, খুব কান্নাকাটি করেছে ও বারবার বলেছে "ভাবী আপনারা যা শুনেছেন তা ঠিক না, অনেক আর্মি কমান্ডো ভেতরে আছে, আমার ইউনিটের বেশির ভাগ মারা গেছে। এই কমান্ডোরা নির্বিচারে গুলি চালাচ্ছে যত্রতত্র, সবাই এরা বিডিআর এর ড্রেসেই আছে।" গাধাটাকে ফোন করে আর পাচ্ছিনা, গাধটা একটা ফার্মেসীতে চাকরী করত হঠাং একদিন সবগুলা দাত বের করে হাজির, বলে ভাই বিডিআর এ চান্স পাইছি। মর এখন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে মর। তোদের জন্য শোক ও করবো না। অনেক মেজর, ক্যাপ্টেন শাহাদং বরণ করেছেন, তারা দেশের সম্পদ, জাতীয় শোক ঘোষনা করা হবে। তোর মরার খবর নিয়ে আমার কোন লাভ নেই। কোথায় শাহাদং বরন আর কোথায় গোলাগুলিতে মারা পড়া।

শুনেছিলাম ১৫০০০ জওয়ান ছিল দরবার উপলক্ষে। একটু আগে একটা চ্যানেলে শুনলাম হাজার ছয়েক জওয়ান এখন পাওয়া যাচ্ছে ধরে নিই এই সংখা ১০০০০, তাহলে বাকি গুলান কই? নাকি ননএলিটদের পৃথিবীতে গনিতের নিয়ম ও অন্য রকম??????

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বিডিআরবিদ্রোহবাংলাদেশপিলখানা ;
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৫
সাইফুল ইসলাম" বলেছেন: আমি লিখতে চেয়েছিলাম, কিন্তু আপনি যা লিখেছেন তাতে অদ্ভুত একটা কষ্ঠ হচ্ছে বুকে। গরীবদের কিছু নাই, বেচে থাকতেত নাই, এমনকি মরার পরও নাই!
২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৭
সীমান্ত আহমেদ বলেছেন: আর্মি বিডিআর লইয়া ভালাই কপচাইলেন। কই যে বেসামরিক লোক মরল তাদের ফ্যামিলি তাদের জন্য কোন কিছু বলার আগ্রহ নাই । ভালা।টিপিক্যাল বাঙালির বৈশিষ্ট্য। তাই মাইনাস দিলাম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: ভালোই করছেন। ভুলটা আমারই, তাড়াহুড়া করে শেষ করছি, লেখার মাঝখানে বউ এসে হাউকাউ লাগাইছে, এগুলা লেখতে দেবে না। আর্মি ধরবে (বেকুব)। আপনার দেয়া মাইনাস বউরে উংসর্গ করলাম ......

৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০০
সাইফুল ইসলাম" বলেছেন: সীমান্ত আপনে কপচান, না করছে কে ? বেয়াকুফের মত মৃত্যুকেও দলীয় কইরেন না। লেখককে স্যালুট এই কারনে যে সবাই লিখছে আর্মি অফিসারদের নিয়া, কিন্তু কেও বলছেনা দরীদ্র ঐ বিডিআরগুলোর কথা, যারা খাবার জন্য রেশনটা পর্যন্ত পায় নাই, বেতনও না।

গরীবদের আপনেরাই মারেন, আর এখন বুলি কপচান।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। গাধাটার জন্য খুবই কষ্ট হচ্ছে, মরেই গেল নাকি। আমি প্রার্থনা করছি ওর মোবাইলের চার্জ শেষ হয়ে যাক (ভেতরে তো কারেন্ট নাই)। কয়েকদিন পরে ও হঠাং অসময়ে আমার বাসায় হাজির হোক আমার চাকরি করা বউ ওকে খেতে দিয়ে এসে বেডরুমে আমার সাথে গজর গজর করুক ......

৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৫
বাফড়া বলেছেন: @ সীমান্ত আহমেদ- সমস্যাটা এইখানেই হইতাছে... কেউই পুরা পিকচার টা দেখতাছে না.। আমিও না... আপনিও না.। এই যেমন আপনার কমেন্ট টা ছিল পুরা টিপিক্যাল ক্যাডেট স্টাইলের... ফাকে আরকি বেসামরিকদের কথা কয়া ঘুরায়া নিলেন!!! আর্মি অফিসার আমার ফ্যামিলিতেই দুইজন.। একজন বহুত আগে মারা গেছেন, আর একজন আমার মামাতো বোনের জামাই... সবগুলারেই চিনা আছে... কইতে গেলে হে ও সজ্জন... বুঝলেন??!!!

গরীব বিডিআরা গুলা বিদ্রোহ করছে এইটাই দোষ!!!! তাই এরা মরলেও যায় আসেনা... কারন এরা আর্মিগোরে মারছে.। আর আর্মির আব্বারা এতদিন যে বইসা বইসা মালাই খাইছে সেই খেয়াল নাই?!!!

আমারতো মনে হয় আর্মির সিপাহীরা মরলেও এত মরা কান্না কানতেন না আপনারা!!
৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:০৮
সীমান্ত আহমেদ বলেছেন: @ সাইফুল ইসলাম,
Click This Link

আমার এই পোস্টা পড়ে দেখার অনুরোধ রইলো।
গরীবদের আমরা মারি মানে কী বুঝাতে চাইলেন ভাই? পেশায় আমি ইঞ্জিনিয়ার। স্বীকার করি দেশের থেকে যা নিয়েছি তার কিছুই শোধ দিতে পারিনি। শুধই হতভাগ্য বেসামরিক লোক যাদের দেকার কেউ নেই তাদের জন্য কিছু করতে চেয়েছিলাম।
মৃত্যু দলীয়করন করা আমার উদ্দেশ্য না। যেকোন মৃত্যুই একটি পরিবারের কান্না আর হতভাগ্য কিছু মানুষের জন্য প্রিয়জন হারানোর বেদনা। কোন কোন ক্ষেত্রে স্বাবলম্বী পরিবারের অসহায় হয়ে যাওয়ার করুণ কথাই। সবার জন্যই সহমর্মিতা ।রইলো।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২০

লেখক বলেছেন: সহমত

৬. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:১৫
সীমান্ত আহমেদ বলেছেন: @ বাফড়া, দুঃখিত ভাইয়া আপনি আমাকে ভুল বুঝেছেন। এখানে ক্যাডেট নন ক্যাডেট কোন কথা না। আমি নিজে ব্যাক্তিগত জীবনে আর্মি অপছন্দ করি। তাই ক্যাডেট কলেজে পরার পরও আর্মিতে যাওয়ার কোন ইচ্ছা বা চেষ্টা ছিল না। ছাত্র হিসাবে আর্মির হাতে অপদস্থ ছাত্রের পক্ষেই আমার সমর্থন ছিল সবসময়। এখানে আমি আসলেই নিহত বেসামরিক লোকগুলোর পরিবারের জন্য বলতে চেয়েছিলাম। কিন্তু ডিজিটাল বাঙালিরা আমাকে আর্মি পক্ষ ডিট্বেক্ট করেছে সো আমি যাই বলি তার মাঝেই অন্য কিছু খুঁজে বেড়াবে।
আমার আর কিছু বলার নাই। পুরা ঘটনার সুষ্টু তদন্ত অবশ্যই সবার আগে। কিন্তু আমার কথা হচ্ছে বেসামরিক লোকগুলো হয়তো দৃষ্টি এড়িয়ে যাবে সবার। আর কিছু বলার নাই। এক কথা বললে যখন মানুষ অন্য বুঝা তখন কঠা বলাটাই অর্থহীন মনে হয়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: আপনার পোষ্টটা পড়েছি। আপনার প্রস্তাবটি অতি উত্তম, ঘটনা হচ্ছে রিকশাওয়ালার স্ত্রীকে আমি চিনি (আমি তো বিরাট ব্যাক্তিত্ব হয়ে গেলাম, সবাইকেই চিনি ) আপনি চাইলে যোগাযোগ করার ব্যবস্থা করতে পারবো।

৭. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪
অলস ছেলে বলেছেন: +++
আমি আর্মির পক্ষেও যেতে পারছি না, বিডিআর এর পক্ষেও না।
মনে হচ্ছে, দেশের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমরা সবাই খেলার পুতুলের মত খেলে যাচ্ছি।
আপনার লেখা আর কমেন্ট সবগুলোই ভালো লেগেছে। দু:খের মাঝেও হাসতে হলো।
৮. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:২৪
বাফড়া বলেছেন: @ সীমান্ত আহমেদ- আপনার কথা বুঝতে পারছি.। ঠিকাছে.।সরি
৯. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩১
সীমান্ত আহমেদ বলেছেন: বাফড়া , ধন্যবাদ বুঝতে পারার জন্য। সেই সাথে আমার পোস্ট টি পড়ে দেখার অনুরোধ রইলো। বেসামরিক লোকদের জন্য সামহোয়ারের প্ল্যাট ফর্ম থেকে কিছু করা যায় কিনা এইটাই দেখার ছিলো। আমার সাথে একমট হলে তাদের জন্য কিছু বলুন কিছু করুন(অথবা আমরা করি)।
১০. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৫
রাগ ইমন বলেছেন: সত্যিই যে কি হয়েছিলো !!!!

এই কমান্ডোর কথাটা ফেলে দেওয়ার মত না । বাৎসরিক দরবারে কমান্ডার কি করছিলো ? যদি আগে থেকেই টের পেয়ে থাকে ( বিডি আর তো বলে ক'দিন আগে থেকেই গুঞ্জন করে চলেছে ) তাহলে সাথে সাথে রাষ্ট্রপ্রধানকে কেন জানালো না ? নিয়ম অনুযায়ী হাসিনাকে জানানোর কথা ।

আর যদি পরিকল্পিত হত্যাকান্ড হয়ে থাকে তাহলে আর্মির ভিতরে বসে , বি ডি আর এর ক্ষোভকে কাজে লাগিয়ে এই হত্যাকান্ড কে ঘটালো , কেন ঘটালো ?

ঘটনার পেছনের ঘটনা বড় জটিল মনে হচ্ছে ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: আর্মড ফোর্সের উন্মত্ততার জটিলতা বোঝা সহজ না। অনেক তথ্যের দরকার, অনেক কিন্তু অনেক হয়ত, অনেক সম্ভবত এর জবাব পেতে হবে ... ....

১১. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৩
বিষক্ষয় বলেছেন: শুনেছিলাম ১৫০০০ জওয়ান ছিল দরবার উপলক্ষে। একটু আগে একটা চ্যানেলে শুনলাম হাজার ছয়েক জওয়ান এখন পাওয়া যাচ্ছে ধরে নিই এই সংখা ১০০০০, তাহলে বাকি গুলান কই? নাকি ননএলিটদের পৃথিবীতে গনিতের নিয়ম ও অন্য রকম??????
১২. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১২
সচেতন বলেছেন: কি সাংঘাতিক কথা! আমার মাথা কাজ করছেনা! ৯/১১ এর টুইন টাওয়ার ধংষের ঘটনার মতো লাগছে! সত্য খবর যেন উঠে আসে।
১৩. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৭
বিডিট্রন বলেছেন: বলেছেন: বন্ধুরা মোট নিহত বিডিআর এর সংখা জানবার একটা চেষ্টা করছি (ব্লগে এবং বাইরে) আমি Click This Link এই পোষ্টে আপডেট দিব, আপনাদের কাছে অনুরোধ যদি কেউ কোন তথ্য পান তাহলে আপনারা ও আপডেট দিয়েন। মনে হচ্ছে মিডিয়াতে ভরসা করে লাভ নাই। আর একটি অনুরোধ দয়া করে বিভ্রান্তি কর কোন তথ্য দিবেন না প্লিজ।
১৪. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:২৩
জ্বিনের বাদশা বলেছেন: আসলেই কি জানা যাবে কতজন বিডিআর মারা গেছে?
নাকি সেটার চেয়ে হিসাব করা সহজ হবে কতজন বেঁচে আছে?
এই সংখ্যাগুলো কি কোনদিন আমরা জানতে পারবো?
বিডিআরদের ফকিন্নী মার্কা ছেলেমেয়েদের "বাজান" বলে কান্নাকাটি কি টিভিতে দেখানো হবে?

কত প্রশ্ন???
১৫. ২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩০
আতিকুল হক বলেছেন: পিলখানায় আর্মি বিডিআর সদস্যদের হত্যা করেছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ২৬ তারিখ বিকেল পর্যন্ত পিলখানা বিডিআরের দখলেই ছিল। ২৫ তারিখ রাতে সাহারা খাতুন পিলখানায় ছিলেন অনেকটা সময়। আর ২৬ তারিখে কিন্তু মিডিয়ার সাথেও কথা বলেছেন বিদ্রোহী জওয়ানরা। ২৫ তারিখ গনহত্যা চললে তারা কিন্তু এর কথা অবশ্যই বলতেন।

তবে পিলখানার বাইরেও যেন না হয়, সেজন্যই বিচার প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ঘোষনা দরকার। আর গুজব না ছড়ানোই ভালো।
১৬. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: সমবেদনা জানানো ছাড়া কোন কিছুই করতে পারছি না।

বিডিআর যারা মারা গেছে তারা তো আসলে অচ্ছুৎ, তারা তো আর দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য নন যারা দুই রাষ্ট্রপতি হত্যা, ক্ষমতা দখল আর দুর্নীতির সাথে জড়িত।

তাই ৫০০ কেন, পুরা বিডিআর নিশ্চিহ্ন হয়ে গেলেও আমরা খবর পাব না।

কারন আমরা ব্লাডি সিভিলিয়ান

দয়া করে কোন খবর পেলে একটু আপটেড জানাবেন
১৭. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৪০
মোসতফা মনির সৌরভ বলেছেন: জ্বিনের বাদশা বলেছেন: আসলেই কি জানা যাবে কতজন বিডিআর মারা গেছে?
নাকি সেটার চেয়ে হিসাব করা সহজ হবে কতজন বেঁচে আছে?
এই সংখ্যাগুলো কি কোনদিন আমরা জানতে পারবো?
বিডিআরদের ফকিন্নী মার্কা ছেলেমেয়েদের "বাজান" বলে কান্নাকাটি কি টিভিতে দেখানো হবে?

কত প্রশ্ন???

না, দেখানো হবে না।
১৮. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:১৭
এ.কে.এম. আতিকুজ্জামান বলেছেন: টিভির সামনে আধাঘন্টা বসছিলাম। আর পারলাম না। আমি নির্বাক। অবাক।
এই লেখা পড়ে মাথাটা একটু থান্ডা হল। কিন্তু ভাষা ফিরে আসে নাই। একটা কথাই কেবল মনে আসল:

"আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি।"

+ + + + + + + + +
১৯. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩০
এ.কে.এম. আতিকুজ্জামান বলেছেন: আপনার উত্তরটা আসলে এইটা ছিল। বেশি বড় হয়ে যাওয়ায় আলাদা পোস্ট আকারে দিলাম। মনে কিছু নিয়েন না।
Click This Link
২০. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৪
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: দরিদ্র মানুষ কেবলই একেকটা সংখ্যা, আর কিছু নয়! তাদের কোনো মানবিক পরিচয় নেই, তাদের কোনো নাম নেই, তাদের জন্য কখনো নির্দিষ্ট হবে না এই দেশের সাড়ে তিনহাত জমি!
২১. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৬
পজিটিভ২৯ বলেছেন:
তেনারা সোনা খান পিতলা হাগেন
ওরা (বিডিআর/ সাধারন মানুষ) শাক খায় ঘন্ট হাগে
ফাউল আলাপ করতে বিবেকে বাধে।
২২. ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
জিতু বলেছেন: thanks for this particular blog. got to see another perspective....was getting bored by reading all the same things...happy that some of you are also thinking about the BDR jowans who have not been involved with mass killing....those involved in killing should be hung to death, but others should be freed. However, what caused this event..who were behind this crime scenario should be exposed....Army....no doubt have to be clean and clear...they need to be treated equally...in the end may Allah rest the departed souls in peace...
২৩. ০১ লা মার্চ, ২০০৯ রাত ২:২৯
তরু বলেছেন: ২৮ শে অক্টোবরের কথা মনে পড়ে যাচ্ছে;
২৪. ০১ লা মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: মনে হয়না ১০০০ বিডিআর মারা যাবার খবর সত্য। এ ধরনের খবর পরিস্তিতির অবনতি ঘটানর জন্য ছরান হয়।মানুষের মাঝএ সন্দেহ ছরানর জন্য এমন করা হয়।
আমার মনে হয় কিছু লিখার আগে ১০০ ভাগ সিয়র হয়ে লিখা উচিত।আপনাকে হয়ত ব্যবহার করা হচেচ।


উফফ বাংলা লিখা খুবি কঠিন....
০২ রা মার্চ, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: ১০০০ বিডিআর মরার খবর কোথা ও দিছে নাকি? আমি শুনি নাই, আমি মিডিয়াতে যে রকম শুনেছি তাতে ২০ থেকে ২৫ জন বলে মনে হয়। কিন্তু একজন বিযিআর জওয়ানের কাছে শুনেছি অনেক বেশি হবে এই মৃতের সংখ্যা। আপনি শিওর না হয়ে ১০০০ বা কোন সংখ্যা প্রকাশ থেকে বিরত থাকুন "আমার মনে হয় কিছু লিখার আগে ১০০ ভাগ সিয়র হয়ে লিখা উচিত" - মনে রাখবেন।

আমি আমার বিবেক দ্বারা ব্যবহৃত হচ্ছি, সেজন্য কোন রকমের গ্লানি বোধ করছি না। আমার কোন ব্যক্তিগত লাভ নেই সংখ্যটাকে বাড়িয়ে। আসলে আমাদের কারওই নেই।

না বুঝে মন্তব্য করার বোকামী থেকে আমরা দুরে থাকি .... ..... .... ..

২৫. ০১ লা মার্চ, ২০০৯ রাত ১১:২০
মিছে মন্ডল বলেছেন: মিথ্যাচারের সীমা ছাড়ানো লেখা....
০২ রা মার্চ, ২০০৯ সকাল ৯:২৯

লেখক বলেছেন: আপনার কাছে কোন 'সুত্র সমর্থিত' সংখ্যা বা পরিসংখ্যান আছে? হুদাই একটা বিঞ্জভাব ধরছেন। আমি সঠিক সংখ্যা জানবার জন্যই চেষ্টা করতাছি। আপনি কি নির্দিষ্ট করে বলবেন কোন অংশটা বা কোন বক্তব্য আপনার কাছে 'সীমা ছাড়ানো' মিথ্যা বলে মনে হচ্ছে?

২৬. ০২ রা মার্চ, ২০০৯ সকাল ৯:৫৩
বিডিট্রন বলেছেন: আপডেট: ছেলেটার খোজ পেয়েছি, বেচে আছে। বাম পায়ে গুলি খেয়েছে হাত আর বুকের হাড়ে মনে হয় ফাটল ধরেছে। আমার সাথে কথা হয়নি, অন্য একজনকে দিয়ে ফোন করিয়েছিল, সেই ভদ্রলোক জানিয়েছেন। কোন প্রশ্ন করার সুযোগ পাই নি।
২৭. ০২ রা মার্চ, ২০০৯ সকাল ১১:১৯
তীর্থঙ্কর বলেছেন: অনেক ধন্যবাদ। খুব একা একা কষ্ট পািচ্ছলাম।

'মর এখন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়ে মর। তোদের জন্য শোক ও করবো না। অনেক মেজর, ক্যাপ্টেন শাহাদং বরণ করেছেন, তারা দেশের সম্পদ, জাতীয় শোক ঘোষনা করা হবে। তোর মরার খবর নিয়ে আমার কোন লাভ নেই। কোথায় শাহাদং বরন আর কোথায় গোলাগুলিতে মারা পড়া।' সহমত

++++
২৮. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৫
তানবিন বলেছেন: jak... apnader post and comments dekhe mone hoitesay, ekhono susto mostisker keo ase desh e.... onek er sate alap korsi...sobar eki kotha... BDR hanadar bahinir cheo kharap... sob BDR k mere fela uchit... ei sob... ekhane pos pore kichu ta santi pelam...

asole dosh BDR er na... BDR de use kora hoise... keo jodi ekta knife diye khun kore... taile amra knife k dosh dite pari na.. tai na...?? BDR ei khane temon e ekta ostro... but jara kaj koreche, tara sofol... manush er mone BDR er proti and kichu ta Army er proti grina dhukay disay.... lets see, amader Army bepar ta kivabe handle kore...
২৯. ০৯ ই মে, ২০১০ রাত ১১:২৭
উন মানুষ বলেছেন: আরেকটা গাছভুদাই।

ক্রমিক নং ৩।

 

মোট সময় লেগেছে ১.০২৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Life is beautiful. I am trying to make it even better.
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই