আমার প্রিয় পোস্ট
- হাজারো মুভির ভুবনে স্বাগতম








- নষ্ট কবি
- বাংলাদেশি পলিটিকাল সং। হাঁসতে হাঁসতে পরে গেলে আমি দায়ি নই । - মাহমুদুল হাসান কায়রো
- নাস্তিকের ধর্মচর্চা ও আস্তিকের মূর্খতা - ত্রিভুজ
- হায় আল্লাহ! তবে কি এইজন্যই কর্ণেল গুলজার আহমেদকে BDR-এ বদলি করে হত্যা করানো হয়েছিল?!!!! - ন্যায় পথিক
- বলক কি, ইহা কেমনে হয়, একটি অনুসন্ধানী চিত্র প্রতিবেদন - অন্যমনস্ক শরৎ
- সিলেটি ভাষা___একটি পরিপূর্ন সাবলীল ভাষা..........যা লিখা হয় নাগরী লিপি দিয়ে - সারওয়ার ইবনে কায়সার
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- সোহেল ভাই ০ - রাসেল ( ........)
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- অনলাইনে টাকা কামানোর সবচাইতে সহজ পন্থা..! - ত্রিভুজ
- বিডিআর বিদ্রোহ, ভারতের পুনর্জন্ম এবং একটি বই - অারমান
- টিউটোরিয়াল - কিভাবে হবেন পেশাদার ব্লগীয় গুলবাজ/গুজবকারী/রটনাকারী (ওপেনসোর্স পোস্ট) + ২০০তম
- নাফিস ইফতেখার
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- স্টিফেন হকিং, নাস্তিকতা ও ইসলাম : নাস্তিক/আস্তিক সব ব্লগারদের জন্যে - হিমু রুদ্র
- আল্লাহ, মুহম্মদ সা এবং আল-কোরআন বিষয়ক কিছু আলোচনার জবাবে.... - নাস্তিকের ধর্মকথা
- ঈদুল আজহার ত্যাগ ও কোরবানির মহিমা - নাস্তিকের ধর্মকথা
- রাশাদ খালীফা, ম্যাথমেটিকল মিরাকল অব কোরআন এবং কোরআন টেম্পারিং - নাস্তিকের ধর্মকথা
- ইসলামিক উত্তরাধিকার আইন: গাণতিক ভুল বনাম ভাষার মারপ্যাঁচ (উৎসর্গঃ মাসুদুল হক ও জ্বিনের বাদশা) - নাস্তিকের ধর্মকথা
- উত্তারাধিকার-আইন নিয়ে বিভ্রান্তি দূর করার হাস্যকর চেষ্টাঃ আসলেই কি কোরআনের সুরা নিসার ১১ ও ১২ নং আয়াতের হিসাবে ভুল আছে? - নাস্তিকের ধর্মকথা
- সুপারনোভা - মহাপ্রলয় ঘটাতে সক্ষম, কতটুকু নিরাপদ আমরা - পর্ব ২ - হোরাস্
- সুপারনোভা - : পাদ্রী রবার্ট ইভান্সের বিশ্ব - পর্ব ১ - হোরাস্
- মহাবিশ্বের শেষ সীমানা কোথায়? আদৌ কি আছে? - হোরাস্
- বিবর্তনবাদ - বৈজ্ঞানিক তত্ত্ব হিসাবে প্রতিষ্ঠিত, কিন্তু তবুও বিতর্কের শেষ নেই! - হোরাস্
- মানুষের উৎপত্তি - মাসুদুল হক
- ইসলামে উত্তরাধিকার আইন (১): কতটা গাণিতিক ব্যবহারিক আইন - মাসুদুল হক
- ব্লগিং এবং ক্রিকেট স্কোরবোর্ড দেখুন.. একই উইন্ডোতে - ত্রিভুজ
- "ম্যাজিক সফটওয়্যার"-১#ওয়েবসাইটের স্ক্রিনশট ছবি আকারে সেইভ করুন এক ক্লিকে... - অতিথি_পথিক_মানুষ
- "ম্যাজিক সফটওয়্যার"-৩#CD/DVD ROM এর Plate কথা শুনবে এক ক্লিকে... - অতিথি_পথিক_মানুষ
- "ম্যাজিক সফটওয়্যার"-২#ছবির Dimension Resize করুন/DiGitaL Camera ব্যবহারকারীরা আরামসে হাজারো ছবি Save করুন... - অতিথি_পথিক_মানুষ
- বাংলাদেশে WiMax এর ভবিষ্যত নিয়ে আমার কিছু ভাবনা ----শেষ পর্ব। - নিদ্রালু
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- ****ফটো রসিকতা - ২ *********[
] - শূন্য আরণ্যক
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৪র্থ ও শেষ পর্ব (ওয়েব বিপ্লব) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ৩য় পর্ব (ইন্টারনেট ব্যবসা - ডট কম বাবল) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ২য় পর্ব (সার্চ ইন্ঞ্জিন) - নাফিস ইফতেখার
- ইন্টারনেটের প্রকৃত ইতিহাস - ১ম পর্ব (ব্রাউসার যুদ্ধ) - নাফিস ইফতেখার
- কিছু অতি পরিচিত সফটওয়্যারের Easter Egg - নাফিস ইফতেখার
- আপনি ঘুমান কী করে, প্রধানমন্ত্রী? - জলপাই দেশি
- সামহোয়্যারনামা ৪ - সুমন রহমান
- বাংলা ব্লগের ইতিহাসের সেরা মন্তব্য - বোলারস ব্যাকড্রাইভ
জাগো মানুষ আজ জাগো, ভেবনা তুমি বাঙালী কি বাংলাদেশী....কেটে যাবে রোদ ভাঙ্গবে আঁধার, আমি দেখব মাগো তোমার মুখের হাসি

"একদিন বাঙালী ছিলাম রে".... এখন তাইলে কি? (একটি রম্য রচন) [প্রভাত সংস্করন]
১৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:৪৮
আজ পহেলা বৈশাখ। তারেক সকালে পথে নেমেছিল। উদ্দেশ্য ঢাকা ভার্সিটির দিকে ঢু মারা। বাঙালীয়ানা প্রকাশের, নিজেকে বাঙালী হিসেবে জাহির করতে ওদিকেই সবাই এদিনে ভিড় করে। অনেক দিন পর দেশে ফেরা, তাই মনের মাঝে কিঞ্চিত বাঙালী হিসেবে পরিচিত হবার উত্তেজনা অনুভব করে তারেক। যৌবনের এই পড়ন্ত বেলাতেও ছাত্রজীবনের স্মৃতিগুলো মনে পড়ে যায়।
বাস থেকে শাহবাগ মোড়ে নেমে কিছুটা বিষম খেয়ে যায় তারেক। এত্ত মানুষ!!! গুটি গুটি পায়ে ভিড়ের মাঝে মিশে এগুতে থাকে সে। কিছু দূর এগিয়ে চারুকলার সামনে আসতেই কিছু ছেলে-মেয়ে ঘিরে ধরে, 'আসেন,আঙ্কেল, আপনার গালে আল্পনা এঁকে দেই।' এই বয়সে মুখে রং মাখলে কেমন দেখাবে, সেই চিন্তার অবকাশ পেল না তারেক, তার আগেই তাকে হিরহির করে টেনে পেতে রাখা একটি টুলে বসিয়ে দিল ছেলেগুলো। আশে-পাশে তাকিয়ে নিজ বয়সী অনেককে দেখে একটু স্বস্তি অনুভব করল মনে মনে। নাহ্, সে একা সঙ সাজছে না, বাসায় ফেরার পর গিন্নীর প্রশ্নবানে অন্ততঃ এই উত্তরটা তো দেওয়া যাবে! ইতিমধ্যে, একটি মেয়ে তার মুখে রং লাগানো শুরু করেছে। পাশের ভদ্রলোকের কাজ বোধহয় শেষ হয়ে গিয়েছিল, তিনি টুল ছেড়ে হাঁটা দিতেই একটা ষন্ডামার্কা ছেলে পথ আগলে দাঁড়ায়, "টাকা দিয়ে যান, আঙ্কল।" "টাকা!!! কিসের টাকা?" ভদ্রলোক অবাক। ছেলেটি উত্তর দেয়, "আল্পনা আঁকার টাকা।" "কিন্তু এটা তো তোমরা আগে বলনি। যাহোক কত দিব?" দাঁতালো হেসে ছেলেটি বলল, "বেশি না, রং-এর দাম যা বেড়েছে। তবু ১০০ টাকা দিলেই চলবে।" ভদ্রলোক এবারে বেশ অবাক হলেন। এতটুক আল্পনার জন্য ১০০টাকা!!! তারেক দেখল বিরস মুখে ভদ্রলোক মানিব্যাগ খুলে পাওনা মেটালেন। ইতিমধ্যে তার মুখে রং মাখানো শেষ হয়ে যাওয়ায় সে উঠে দাঁড়াল। সামনে দন্ডায়মান ছেলেটির হাতে তাড়াতাড়ি ১০০ টাকা গুঁজে দিয়ে সামনে পা বাড়ায়, বলা তো যায় না পান থেকে চুন খসলেই বেইজ্জতি হয়ে যেতে হবে শেষে। চারুকলা বলে কথা!!!
টি,এস,সি-র সামনে আসতেই দেখল একদল ছেলে-মেয়ে তুমুল নাচ লাগিয়েছে, সাথে গলা ছেড়ে গান "একদিন বাঙালী ছিলাম রে...।" তারেক খুব অবাক হয়। বাঙালী ছিলাম রে মানে!? মনে প্রশ্ন জাগে-এখন তাহলে কি!?! বুঝতে না পেরে পাশে দাড়ানো এক ভদ্রলোককে জিগ্যাসা করতেই বললেন, "আরে ভাই বুঝলেন না! জামানা বদলাইয়া গেছেগা। এখন হইতাছে 'ডিজুস' যুগ। ডিজুস কালচার যেমন আমাদের দেশে তৈরী না, তেমনি বত্তমান পোলাপাইনরেও আমার-আপনার মত বাঙালী কওন যায়না। তয়, এইগুলারে 'বাংলিন্দ' কইতে পারেন, বাংলা-ইংলিশ-হিন্দী জট পাকাইয়া জগাখিচুড়ি ধরনের হাইব্রিড জাতি। ঐ যে পোলা-মাইয়াগুলা নাচতাছে হেইগুলোর নাচের দিকে এট্টু নজর দিলেই বুঝতে পারবেন।" যে ছেলে-মেয়েগুলো নাচ-গান করছিল তাদের দিকে ফের দৃষ্টিপাত করতেই ভদ্রলোকের কথার মর্মার্থ বুঝল তারেক। গানের তালে তালে তারা যে তিড়িং-বিড়িং করে নাচ নামের কসরত করছিল, সেটাকে আর যা-ই হোক বাঙালী নাচ বলা যায় না। তবে অনেকটা হিন্দি চ্যানেলগুলোর সিরিয়ালগুলোতে দেখানো নাচের সাথে বেশ মিল চোখে পড়ল।
তাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পাশের লোকটি বললেন, "ভাইজান আপনি বোধহয় দেশে থাকেন না। তাই দেশ কোন দিকে যাইতাসে সে খবর পান না। এই যে এত্ত লোক আইছে এইখানে, এর কতজন কইতে পারব আইজ বাংলা কোন বসর শুরু হইলো, কয়জনে খবর রাখে বৈশাখ মাস কত দিনে হয়, বৈশাখ-জৈষ্ঠ্য নামগুলার অর্থই বা কি। আমার কতা বুদঅয় আপনার বিশ্বাস হইতাসে না। এট্টু খাড়ান, ওখনই বিশ্বাস হইব।" এই বলে লোকটি তার হাত ধরে নাচ দেখছিল যেসব দর্শক তাদের কাছে নিয়ে গেলেন। একটা ছেলেকে পাকড়ে তারেকের দিকে ইশারা করে মধ্যবয়সী লোকটি জিগ্গাসা করে বসেনল,"বাবা,কিচু মনে লইও না। ঐ বিদেশী ভদ্দরলোক জানতে চাইতাসেন আইজ বাংলা কোন বসর, আমার তো মনে নাই... তুমি কইতে পারবা?" হঠাত এরকম কঠিন প্রশ্নে বেকয়দায় পড়ে যায় ছেলেটি। আকাশ-পাতাল ভেবে মাথা চুলকে আমতা আমতা করে উত্তর দেয়,"ইয়ে...মনে হয় ১৪১৫।" পাশে দাড়ানো ছেলেটির বন্ধুপ্রবরটি গলা বাড়িয়ে তাদের কথা শুনছিল। বন্ধুর উত্তর শুনে শুনে হা হা করে উঠল,"কি বলতেসস। আজকে তো ১৪১৭ সাল শুরু হলো।" এরইমধ্যে আরো ছেলে-মেয়ে এগিয়ে এলো কি হচ্ছে জানার জন্য। প্রশ্ন শুনে তাদের মাঝেও গোল বেধে গেল। কেউ বলে...১৪১৬, কেউবা ১৪১৭। আবার কেউ ১৪১৫-এর পক্ষে যুক্তি দিতে লাগল। সে কি তর্কের ঝড়!
পাঞ্জাবীর হাতায় টান লাগতেই তারেক পাশে মাঝবয়সী সেই লোকটিকে দেখতে পেল। জটলার মাঝ থেকে কোন ফাঁকে তার পাশে এসে দাঁড়িয়েছেন, সে টের পায়নি। মুচকি হেসে ভদ্রলোক বললেন, "কিসু বুঝবার পারতাসেন ভাইজান, আপনার বাঙালী জাতির নতুন ছোকরাগুলার অবস্থা!!! গায়ে গ্রাম-বাংলার পুষাক, মুখে 'বাঙালী ছিলাম রে' কীর্তন, আর নাচের নামে ফাল পারে হিন্দি সিরিয়ালের। ওইদিকে কুন বাংলা বসর শুরু অইলো তা কইবার পারে না। একদিকে ১লা বৈশাখে পান্তা-শুটকি ভর্তা খাইয়া পেট খারাপ হইয়া হপ্তাহ খানেক টয়লেটে খাট পাতনের অবস্থা, কিন্তুক; বৈশাখ মাস ত্রিশা না একত্রিশা তা কইবার পারবো না। ঐ যে মাইয়াগুলা রে শাড়ি পইড়া ঢেং ঢেং কইরা নর্তন-কুর্দন করতে দেখতাসেন, কাইল একবার এইদিকে আইয়েন একবার........ পা-গুটানো স্কিন টাইট জিন্স আর গেঞ্জি পড়া মাইয়া দেইকা উষ্ঠা খাইয়া মাটিত পড়বেন এই ভাইবা যে 'আপনি বিলাতে আসেন না বাংলাদেশে?' যে পোলাগুলারে দেখতাছেন লুঙ্গি পইড়া এর দাম গরীব গো হাতের নাগালের বাইরে নিয়া যাইতে, বৎসরে কয়বার তারা লুঙ্গি পড়ে নিজেরাও কইতে পারব না।"
ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুধালেন, "আমাগো বাংলা ভাষা দিবস কুন দিন কইতে পারবেন?" তারেক ক্ষীন স্বরে বলে,"২১শে ফেব্রুয়ারী।" ভদ্রলোক বিষাদ মাখা চোখে অনন্তের পানে চেয়ে ততোধিক ক্ষীণ স্বরে বললেন, "যে জাতি নিজেরে বাংলাভাষী জাতি বইলা পরিচয় দেয়, কিন্তু ভাষা দিবস পালন করে ইংলিশ মাসে, তাগো নতুন জেনারেশনের মইধ্যে এমুন বৈপিরিত্য দেখা যাইব না তো আর কুন জাতির মইধ্যে দেখা যাইব, কন তো?"
তারেক কিছু বলতে পারে না, লোকটির দিকে ফেল ফেল নয়নে তাকিয়ে থাকে।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মোহাঃ তাওহীদুল হাসান বলেছেন:
আমরাতো বাংলিন্দ........ বলার কিছু নাই........ হুজুগের তালেইতো আছি.......
লেখক বলেছেন: সহমত।
পরিবর্তনবাংলা বলেছেন:
একদিন বাঙালী ছিলাম রে".... এখন তাইলে কি?---- এই চিন্তা আমােদর মাথায় নাই , আছি শুধু মজা আর মাস্তিতে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













