প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট দেওয়ার জন্য হাতে সময় আছে ৭টা পর্যন্ত। আমাদের প্রিয় জন্ম ভূমিকে বিশ্ব দরবারে তুলে ধরার বিশাল একটি সুযোগকে আমরা হাত ছাড়া করতে যাচ্ছি। কারণ সর্বশেষ তালিকা অনুযায়ি আমাদের বাংলাদেশের পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার রয়েছে ২য় এবং বিশ্বের একক বৃহত্তম Mangrove Forest সুন্দরবন রয়েছে ৩য় নম্বর তালিকায়। আমরা যদি কক্সবাজারকে ১ম-এ নিয়ে আসতে না পারি তাহলে এটি বাদ পড়ে যাবে। আমাদের উচিত যার যার অবস্থান থেকে যে কোন মূল্যে কক্সবাজারকে ১ম স্থানে নিয়ে আসতে হবে। এ প্রতিযোগিতায় বাংলাদেশের গৌরবজনক অবস্থান সমুন্নত ও সুনিশ্চিত করার লক্ষে ইন্টারনেটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য সবাইকে সবিনয় অনুরুধ জানাচ্ছি।
আসুন আমরা সাবাই কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দিই।
আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে যদি এই কাজটি সম্পন্ন করতে না পারি এটা হবে আমাদের জন্য লজ্জা জনক।
আপনি নিজে ভোট দিন এবং অন্যকে ভোট দিতে উৎসাহিত করুন।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



