somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

দেশে কি ধর্ষনের মহোৎসব চলছে???

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি ঠিক বুঝছিনা..ধর্ষন কি মহামারি আকার ধারন করেছে??? বাসের হেল্পার থেকে শুরু করে সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ ভিকারুন্নেসা বা আনোয়ারার শিক্ষক কেউই রেহাই দিচ্ছে আমাদের কোমলমতী মেয়েদের। কোথায় যাবে আমাদের মেয়েরা? কাকে বিশ্বাস করবে তারা? কিভাবে বাঁচাবে তারা নিজেদের? কিভাবে আত্বরক্ষা করবে নিজেদের ওইসব মেয়েলোভী হায়েনাদের হাত থেকে?

এতদিন বিশ্বাস করতাম অশিক্ষাই এ অপরাধের মূল কারন কিন্তু না আমার ধারনা সম্পূর্ন ভুল। যে দেশের শিক্ষকদের দ্বারা তার সন্তানতুল্য কোমলমতী ছাত্রীরা বাদ যায়না সেখানে আর অশিিক্ষত বাস ড্রাইবার বা হেল্পারদের কি বলবো যাদের জন্মই রাস্তায়। আগে এক আধতু পত্রিকা কিংবা পরিচিতজনদের কাছ থেকে শুনতাম আর মেয়ে হওযার সুবাধে বদ টিচার বা হুজুরদের খবর আগেই পৈাছে যেত আমাদের কানে। কিন্তু এখন এ দেখি ধর্ষনের মহোৎসব চলছে। রাস্তা, পাট েক্ষতে, স্কুলে, কলেজে বা স্কুলের বাথরুমে, ঘরে বাইরে সবখানে সগৈারবে চলছে এ উৎসব। আগে পাবলিক বাস মনে হয় বাদ ছিল কিন্তু না ভারতের ঘটনার পর তাও বাদ যায়নি।...চলছে মহোৎসব...সগৈারবে...... ।

আগে ধর্ষনের টার্গেট ছিল অশিিক্ষত/ অর্ধশিিক্ষত যুবতী মেয়েরা কিন্তু না এখন ধর্ষকরা আরো অনেক advance... সুন্দরী শিিক্ষতা ভালো শিিক্ষত ফেমিলির মেয়েরা এখন টার্গেট। গার্মেন্টেসের মেয়েরাতো পান্তাভাত হয়ে গেছে... বাসার কাজের মেয়েরাতো চাইলেই পাওয়া যায়..........পাড়াতো বোনদেরকে পানসে লাগে............ তাই এখন দরকার হট প্রিয়ংকা চোপড়া নিদেন েপক্ষ অপু বিশ্সাস। নতুবা লাইফে Excitement আসবে কি ভাবে......। ফেইসবুক...ইউটিউবে নিজের স্টেটাস থাকবে কিভাবে... বন্ধুদের আড্ডায় বর্ননা দিবে কিভাবে.......একটা যদি ভালো হট ছবি আপলোড করা না যায়....একটা যদি ভালো হট ঘটনার রসিয়ে রসিয়ে বর্ননা করা না যায়.....তাহলে কিভাবে চলবে.........।

একটা বিষয় আমাকে মারাত্বক নাড়া দিচ্ছে যে আগে ছিল যুবতী মেয়েরা হায়েনাদের টার্গেট ছিল কিন্তু এখন অসহায় শিশুরা শয়তানদের টার্গেট। ছোট ছোট অসহায় শিশুরা এই শক্তিশালী পুরুদের সাথে কিভাবে লড়বে? এই ছোট অসহায় শিশুরা সেক্স কি তা বুঝে উঠার আগেই ধর্ষিত হয়। একবারকি ভেবে দেখেছেন যদি তারা বেঁচে থাকে বা ধর্ষকরা তাদের বাচিঁয়ে রাখে তাহলে কিভাবে তারা প্রতি মূহুর্তে মরে মরে বেঁচে থাকে। পরিবারের কাছে, সমাজের চোখে প্রতিটি মূহুর্তে মরে মরে বেঁচে থাকে যেন ধর্ষিত হওয়ার দোষ শুধুই তার।

পরিবার বা সমাজ তাকে জিঙ্গাসা করে ..নানান প্রশ্ন করে.......সে কেন ধর্ষিত হওয়ার জন্য স্কুলে বা কোচিং এ ঠিক সেই সময়ে উপস্থিত ছিল... সে কেন নিজেকে বাচিঁয়ে চলতে পারেনি..... সে কেন এমন বাজে পোষাক পরেছে যা ধর্ষককে উত্তেজিত করেছে.......কিন্তু কেউ প্রশ্ন করে না ধর্ষককে.......পরিবার তাকে প্রশয় দেয় আর বলে "ছেলে মানুষ, এক আধটু এরকম করেই"......সমাজ তাকে ছি: বলে না.......রাস্ট্র তাকে শাস্তি দেয় না......তারাতো বাড়াবাড়ি করবেই কারন তারা পুরুষ। তাদের অধিকার আছে যেকোন মেয়েকে ভোগ করার...... হোক সে শিল্পপতির মেয়ে বা ডাক্তার মেয়ে বা কাজের মেয়ে বা গার্মেন্টেস কর্মী বা রাস্তার ফুল বিক্রেতা মেয়ে। আর পুরুষটি হতে পারে তার কাজের ছেলে বা নিজের ড্রাইভার বা অফিসের দাড়োয়ান বা সহকর্মী বা পাবলিক বাসের হেল্পার। পুরুষদের অধিকার আছে যেকোন মেয়েকে যেকোন সময় ভোগ করার ... ...... ... ........................

আমার প্রশ্ন কেন এমন চলছে? কেন দেশের সমাজ ব্যবস্থা দিনে দিনে ভেঙ্গে পড়ছে? এর শেষ কোথায়? আমাদের মেয়েদের কিভাবে নিরাপত্তা দিব? এর কি কোন বিচার নেই? এর কি কোন সমাধান নেই? রাস্ট্র কি কিছুতেই নজর দিবে না এ অপরাধের বিচারে? কঠোর আইন কি কখনই প্রনয়ন হবে না? আমরা কি জাহিলিয়া যুগে ফিরে যাচ্ছি? মেয়েদের বাচাঁতে না পেরে কি জ্যান্ত কবর দিব? কি করবো আমরা আমাদের মেয়েদের বাচাতে? আমরা কি নিজেরাই এর সমাধান বের করবো?

আগের প্রতিবাদ পড়তে চাইলে...
Click This Link

আমার নিজের উদ্ভাবিত সমাধান নিয়ে আসছি পরবর্তী পর্বে... আশাকরি আপনারা থাকবেন আমার সাথে.......................................।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:৩২

আইন, রাজনীতি ও বাস্তবতা: নিষিদ্ধ করলেই কি সমাধান?


গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় একটি মৌলিক নীতি হলো- অভিযোগ থাকলে তার বিচার হবে আদালতে, প্রমাণের ভিত্তিতে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে। কোনো রাজনৈতিক শক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলে... ...বাকিটুকু পড়ুন

কিছু ছবি ‍কিছু কথা-----------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১

-----------------



ব্লগে পোস্ট দিব দিব করে আর দেওয়া হচ্ছে না্। ঈদের ছুটিতে প্রায় ১৫ দিন ছিলাম গ্রামের বাড়ি। তখনও লিখবো করে আর মোবাইল হাতের কাছে পাই না..........বাচ্চা কাচ্চা খেলা ধুলার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

×