somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

কারন তুমিতো মানুষ নও তুমি মেয়েমানুষ

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্লিজ আমার শিশুটিকে বাঁচতে দিন। তার শৈশব শুরু না হতেই নরপশু শিশুলোভী হায়েনাদের থাবা থেকে আমার আপনার শিশুটিকে বাঁচতে দিন। শৈশবের আনন্দ আমরা তাকে দিতে পারিনি তাই বলে বাঁচার অধিকারটুকু তো কেড়ে নিতে পারিনা। যে ফুল বিক্রেতা আজ ধর্ষিত হলো কাল স্কুলে যাওয়ার পথে আমার মেয়েশিশু হয়তো বাঁচতে পারবে না..... পরশু আপনার শিশুটি কোথাও একা যাওয়ার পথে কিভাবে তাকে বাঁচাবেন হায়েনাদের থাবা থেকে?

আজ আমার ৮ বছরের শিশুটি আমাকে প্রশ্ন করে "মা, ধর্ষন কি?" প্রতিদিন সকালে খবরের কাগজে বড় বড় হেডিং এ ধর্ষন সংক্রান্ত খবর দেখে তার মনেও প্রশ্ন জেগেছে। আসলেও তো ধর্ষন কি? আজ এতটুকু বয়সে কোন শিশুর হয়তো উত্তর খুজতে হয়না কারন সেই এর শিকার....। আমরা কি জানি এর উত্তর?

ভারতের মেডিকেল ছাত্রী ধর্ষিত হওয়ার পর হাটে, মাঠে, টকশো, রাস্তার ব্যানারে, এনজিও কর্মকান্ডে, রেডিও, টিভিতে শুধু একটাই আলোচনা ধর্ষন ধর্ষন ধর্ষন, যেন এর আগে কখনো কেউ এমন অপরাধের খবর জানতো না। আজ আমি আপনি সবাই শুনছি কিন্তু এর কি কোন প্রতিকার করতে পেরেছি........, প্রতিদিনের নিউজে হেডিং আসা কি বন্ধ হয়েছে...., আমার আপনার শিশুটি কি নিরাপদে স্কুল থেকে বাসায় আসতে পেরেছে, কোন পরিমল, জয়নাল, রসুলরা কি তাদের পথ আটকায়নি? উত্তর......হাঁ আটকিয়েছে... প্রতিটি স্থানে, শহরে কি গ্রামে.....পথে ঘাটে স্কুলে কলেজে প্রাইভেট টিচারের কাছে অফিস আদালতে হাসপাতালে...... কিন্তু আমাদের মেয়েরা চুপ থেকেছে, সহ্য করেছে কারন আমরা তাকে শিখিয়েছি এসব কথা বলতে নেই তোমারই খারাপ হবে, তোমাকে খারাপ বলবে, তোমার বিয়ে হবে না, সমাজ তোমাকে দোষ দিবে...শালিসের নামে তোমাকে দোড়রা মারবে, পুলিশ তোমার কেস নিবেনা বরং তোমাকে শতবার ধর্ষন করবে, আদালতে তোমার বিচারের নামে প্রহসন হবে, আবারো তোমাকে ধর্ষিত হতে হবে কাঠগোড়ায়, পুলিশ কাস্টোডিতে... জেলে। কারন তুমিতো মানুষ নও তুমি মেয়েমানুষ ...তোমাকে ভোগ করার...অপমান করার.... মেরে ফেলার অধিকার তাদের আছে। তোমার বিচার চাওয়ার অধিকার নেই...... তোমার এত বড় সাহস ....... তাইতো ধর্ষনের বিচার চেয়েছো বলে জেল থেকে ছাড়া পেয়েই তোমাকে মেরে ফেলা হয়েছে। হাঁ মেরে ফেলা হয়েছে....... কিন্তু আর কতদিন আমরা সহ্য করবো..... রুখে দাড়াবার কি সময় হয়নি.....সময় হয়নি কি বিচার চাইবার?????

...............................আমার এ লেখা চলবে কারন আমার আর কোন ক্ষমতা নেই প্রতিবাদ করা ছাড়া, কলম ধরা ছাড়া, চিৎকার করা ছাড়া। আমার আপনার শিশুটিকে বাঁচাতে হবে....তাকে একটি চমৎকার শৈশব দিতে হবে..... তাকে একটি সুষ্ঠ পরিবেশ দিতে হবে..... তাকে একটি নিরাপদ সমাজ দিতে হবে.........। রাষ্ট্র যদি আমার আপনার শিশুটিকে নিরাপত্তা দিতে না পারে, সমাজ যদি তাকে বেঁচে থাকার নিশ্চয়তা দিতে না পারে তাহলে আমাকে আপনাকেই এগিয়ে আসতে হবে ওদেরকে বাঁচাতে। ওদের ফুটফুটে মুখের দিকে তাকিয়ে আমার আপনার প্রতিবাদ করার সময় এখনই....আপনি কি পারবেন আপনার নিজের এবং আপনার আশেপাশের শিশুটির পাশে দাড়াতে????
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু ছবি ‍কিছু কথা-----------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১

-----------------



ব্লগে পোস্ট দিব দিব করে আর দেওয়া হচ্ছে না্। ঈদের ছুটিতে প্রায় ১৫ দিন ছিলাম গ্রামের বাড়ি। তখনও লিখবো করে আর মোবাইল হাতের কাছে পাই না..........বাচ্চা কাচ্চা খেলা ধুলার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×