আমার প্রিয় পোস্ট
- পাহাড়, নদী,ঝরনা পেড়িয়ে এক অদ্ভুত স্বর্গরাজ্যে-শেষ পর্ব এবং আমাদের সাতভাইখুম আমিয়াখুম আবিষ্কারের গল্প - শিবলী১২৩
- ইসলামিক স্থাপত্য কলার কিছু মুল বিষয় বস্তু - কিংবা কিভাবে এসেছে আজকের ইসলামিক স্থাপত্য কলা?? - নষ্ট কবি
- বাংলা ব্লগ ও কিছু উল্লেখযোগ্য ব্লগারদের একটি পূর্ণাঙ্গ বিশ্লেষন!!! - প্রজন্ম৮৬
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- সামুর বেশকিছু টেকি , টিপস এন্ড ট্রিকস এবং দরকারি পোস্টের সংকলন

- রবিন মিলফোর্ড
- এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট - অন্ধকারের রাজপুত্র
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- চর্যাপদ - বাংলা ভাষার প্রাচীন নিদর্শন (চর্যাপদের উপর প্রাথমিকতথ্য…… পোষ্টটি বাংলা ভাষাতত্ত্ব - সাহিত্যর ছাত্র, পেশাজীবি এবং সংস্কৃতি উদ্যমীগণের জন্য নয়
) - সংবাদিকা
- ক্ষুদ্র প্রচেষ্টায় উৎসর্গ:ইমন জুবায়ের - সাঈদ০০৭
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- খনা : এক ক্ষণজন্মা কিংবদন্তীর দুঃখগাথা - ইশতিয়াক আহমেদ চয়ন
- মনকে দোলা দেয়া কিছু রবীন্দ্রসঙ্গীত (১ম পর্ব) - জাহিদুল ইসলাম জুয়েল
- ইন্টারনেটে বাংলা লিখতে ও পড়তে সমস্যা??? (রি-পোস্ট) - একজন নিশাচর
- প্রয়োজনীয় কিছু Android Applications . - ই মানব
- ছবি ব্লগ - ইয়ানস ফ্রিবে ও ব্ল্যাক - টর্মেণ্টর্ বিষু
- ............ আমার প্রিয় ভৌতিক গল্প সংকলন.......... - রেজোওয়ানা
- পাঁচ হাজার বছর আগের মিশরে বাংলাদেশের স্কুলছাত্র অনন্য - হাফিজুর রহমান মাসুম
- একশত ব্লগার/লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো ই-বুক ঈদ সংকলন “ সৃজন ” - সকাল রয়
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- (Mozilla Firefox) ফায়ারফক্স কে আমি যেভাবে ব্যাকআপ রাখি - কেন
- আমি কেন হিন্দু? - পাপ্রদজ
- আন্ডারস্ট্যান্ডিং মোহাম্মদ -১ (মূল : আলি সিনা, অনুবাদ: দুরের পাখি) - দুরের পাখি
- বাংলাপিডিয়াতে বাংলা ফন্ট পড়তে পারছি না- প্লিজ হেল্পান।। - বাক স্বাধীনতা
- ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন - কুঙ্গ থাঙ
- মজিলা ফায়ারফক্সের যেই এড ওয়ান গুলো আমারে পাগল করল
- পুশকিন
- ২০টি অতীব জরুরি সফটওয়্যার [টেকি পোস্ট] - শব্দ সৈনিক
- রাজকান্দিঃ লুকানো রাজ্য - দুখী মানব
- বেচারা ইমন জুবায়ের.................ব্যাপারনা - ব্যাপারনা
- মোবাইল থেকে বাংলা লিখুন... - আজব ঢাকা
- আইরিন সুলতানা আমি দুঃখিত কিন্তু কথাগুলো না বলে থাকাটা আরো কষ্টকর - আজিব পোলা
- ব্লগের সব লেখা আপনার কম্পিউটারে!!!!! - আলী প্রাণ
- ডয়েচে ভেলে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতার আর মাত্র ৬দিন বাকী,প্রতিদিন ইমন জুবায়ের ভাইকে একটি করে ভোট দিন। - তৌফিকতুহিন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - ২ - তর্পন
- ডয়েশে ভেলের ব্লগ যাচাই - এমন ভোটের মানে কি? - তর্পন
- ব্ল্যাক এর সব গান! (এপিক পোস্ট)
- দি ফ্লাইং ডাচম্যান
- আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন - রেজোওয়ানা
- ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতা। ইমন জুবায়ের। - আকাশ অম্বর
- ইমন জুবায়েরকে সেরা ব্লগার হিসাবে দেখতে চাই! - কৌশিক
- এই ব্লগে সবচেয়ে বেশি লেখা পোস্ট করেছেন কে? ইমন যুবায়ের যেমন করেছেন ১১১১টি। - লেখোয়াড়
- কিছু দেশের গান - একলা একজন
- Paintings by Phan Thu Trang - রানা
- ICC Cricket 2011 World Cup - Opening Ceremony *HQ* 550MB MKV - বন্ধুআমার
- আজকে আমার অতি অতি প্রিয় ব্লগার ইমন জুবায়ের ভাইয়ার জন্মদিন আর সেই উপলক্ষে কিছু স্পেশাল গিফট
- রেজোওয়ানা
- পুরনো দিনে বাংলা সিনেমার যে গানগুলো এতদিন খুঁজছিলাম (প্রায় ২০০ টি গানের লিংক) - shapnobilash_cu
- INSTRUMENTAL--একজন বিদেশী লোকের ফিউশনে যখন বাংলাফোক গান - গানচিল
- ডাউনলোড করলে ফাইল আসব ভাইরাস আটকাইয়া যাইব । (পিছিরে জাল দিয়া আটকান) - সুব্রত সরকার
- ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না - শরীফ মরকার
- আইডিএম ভার্সন ৬.০৩ সাইলেন্ট ইন্সটল! ক্র্যাক/প্যাচ কিস্যু লাগবেনা, খালি ইন্সটলে ক্লিক আর রেজিস্টার্ড রেডিমেড!!
- রাফি মাহমুদ
- মুক্তিযুদ্ধে ভিনদেশী বন্ধুদের তিনটি অজানা গল্প শুনুন - কাঊসার রুশো
৫০টির বেশি বাংলা ইবুক এর ডাউনলোড লিঙ্ক এক পোস্টে!
- ডিজে আরিফ রক্স
- বিশ্বব্যাপী মহা মানব ইউনুস নামা প্রকাশিত হইতাছে । এই বার বিশ্ব চিটিং পদকটা যেন দেশের হাত ছাড়া না হয় - রাহিদুল সামান্না রকি
- যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল….. - হাসান জোবায়ের
- সুনীল গঙ্গোপাধ্যায় এর কিছু ই-বুক - ইদিপাস
- আহাদিলের ভ্রমণ ব্লগ সমগ্র
- আহাদিল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ফাইল আপলোড শেয়ারিং আর ব্যাকাপ এর ফাটাফাটি একটা সার্ভিস - ড্রপবক্স! - আমড়া কাঠের ঢেকি
- ♫♫ ♫♫
গান গাওয়া, লিখা, সুর করা, গিটার বাজানোর সহজ A টু Z কৌশল
♫♫♫♫ - Beginner to Advanced Level - কবির চৌধুরী
- আমার আপলোড করা ১০১ টি সেরা ইস্টার্ন/ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টাল - রাত জাগা দের জন্য পোষ্ট
- কবির চৌধুরী
- কবিয়াল বিজয় সরকার ও তাঁর গান - আরেফ রিওনেন
- বাংলাদেশী ওয়েবসাইটের একটি সংক্ষিপ্ত তালিকা - সাইদ বীন হাবীব
- বর্ষা ও গ্রাম (ছবি ব্লগ) !!!!! - হিবিজিবি
- চৈনিক পুরাণ: বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি বিষয়ে ছয়টি কথকতা - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আত্মগোপন প্রতিটি লেখকের ধর্ম হওয়া উচিত : দেবেশ রায় - সফেদ ফরাজী......
- উইন্ডোজের ড্রাইভারগুলো সংরক্ষণ করুন - শামীম আল মামুন
- জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ - কায়সারহেলাল
- মিশেল ফুকোর বাতি জ্বালানি - সলিমুল্লাহ খান ( দ্বিতীয় পর্ব) - ইকারুসের ডানা
- ই-প্রথম আলোতে দেখুন ব্লক করা বিজ্ঞাপন আর সব খবর পড়ুন জুম করা ছাড়াই

- টেকি মামুন
- অফিস ২০০৭ এর যে কোন Text কে এক ভাষা থেকে অন্য ভাষায় রুপান্তর করুন - কাজু
- জিযিবেল: সংযুক্তি - আল মুজাহিদ
- প্রসংগঃ আস্তিকের ধর্মকথা-১ - }নবজাতক{
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- বাংলাদেশের নদ-নদী: কে কোথায় বহমান....৩ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- বাংলাদেশের নদীর নাম : হাজার বছরের কাব্যকীর্তি ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- আমার যত প্রিয় বল্গারস পর্ব ৩ … তোষামোদি পোস্ট - ধীরে বৎস
- রক উইথ রবীন্দ্রনাথ - ক্যামেরাম্যান
- বালিয়াটি জমিদার বাড়ি........ - রেজোওয়ানা
- মানিকগঞ্জের জমিদার বাড়ি (ছবি ব্লগ) - মুহম্মদ জায়েদুল আলম
- Ubiquity - ফায়ারফক্সের সেই অল-ইন-ওয়ান এ্যাডঅন যার প্রেমে আজো হাবুডুবু খাচ্ছি
- নাফিস ইফতেখার
- আমার দেখা সবচেয়ে সহজ ইউটিউব ডাউনলোডার
- কুঁড়ের বাদশা
- যাদের লেখা মনোযোগ দিয়ে পড়ি:: আমার প্রিয় ব্লগার সমগ্র-১ - জীবনানন্দদাশের ছায়া
- ছবি ব্লগঃ পুরাতন প্রাণের টানে - আহমেদ রাকিব
- আসুন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সেরা খাবারের তালিকা করি। - মুকুট
- Google Transliteration: বাংলা লেখার সহজতম উপায় - চল বদলাই
- রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১ - মে ঘ দূ ত
- আন্তর্জাতীক মুদ্রার হতে বাংলাদেশি টাকার পরিমন নির্ণয় পদ্ধতী - হেডফোন
- কিভাবে Free Ebook/Thesis/Article/Journal Download - স্স্পরসের বাহিরে
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- কয়েকটি ওয়েব সাইটের লিংক যেখান থেকে পেতে পারেন সম্পুর্ন গেম,মুভি,সফটওয়্যার,ই-বুকের ডাওনলোড লিংক। - গিফার
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করবার দারুন উপায় (১) - রিমঝিম বৃষ্টি
আজ প্রিয় ব্লগার ইমন জুবায়েরের জন্মদিন
- সাদা কালো এবং ধূসর
- ইমন জুবায়ের - জন্মলগ্নের শুভেচ্ছা - আকাশ অম্বর
- শুভ জন্মদিন ইমন জুবায়ের ভাই - শ্রাবনসন্ধ্যা
- অভিমান ..... (ব্ল্যাক) - বিষাক্ত মানুষ
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- তাকে আবার দেখতে উৎসর্গ ইমন জুবায়ের কে - সাদা কালো এবং ধূসর
- তোমাদের জন্য - অপ্সরা
- ব্লগার বন্ধুদের জন্মদিনঃ ডাটা ব্যাংক - মিলটন
- প্যালেস্টাইনের লোককবিতা - গেওর্গে আব্বাস
' অশ্বথের পাতাগুলো পড়ে আছে ম্লান শাদা ধুলোর ভিতর/এই পথ ছেড়ে দিয়ে এ-জীবন কোনোখানে গেল নাকো তাই।' (রূপসী বাংলা)

বাহাই কারা?
২০ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪২
ইনি বাহাউল্লা। বাহাউল্লা অর্থ আল্লার গৌরব। বাহাউল্লা বিশ্বাস করতেন যে-তিনিই বিশ্বধর্মের প্রতিশ্রুত উদ্ধারকর্তা। এমন কী কলকি অবতারও তিনি। তিনিই মৈত্রীয় বুদ্ধ, বা শেষ জামানার প্রতিশ্রুত বুদ্ধ। বাহাউল্লা ছিলেন বাহাই ধর্মের প্রবক্তা। অনেকেরই ধারনা- ইরানের শিয়া ইসলাম থেকে এদের উদ্ভব। যদিও বাহাইরা নিজেদের ইসলাম থেকে বিচ্ছিন্ন সম্পূর্ন পৃথক এক ধর্মের অনুসারী বলে মনে করে।
বাহাউল্লার কথা বলার আগে সাইয়িদ আলী মুহাম্মাদ-এর কথা বলতে হয়।
সাইয়িদ আলী মুহাম্মাদ এর জন্ম ২০অক্টোবর ১৮১৯; ইরানের সিরাজ প্রদেশে। তরুন বয়েসে ব্যবসা করতেন সাইয়িদ আলী মুহাম্মাদ। ছিলেন মেধাবী, অন্যদের মতো নয়- ধর্মশাস্ত্র নিয়ে প্রচুর পড়াশোনা করতেন। কিছু ভাবুক গোছেরও ছিলেন সাইয়িদ আলী মুহাম্মাদ। ছিলেন তীক্ষ্ম পর্যবেক্ষক। ইসলামের অনেক রীতিনীতিই যে ইরানের সমাজে মানা হচ্ছিল না-লক্ষ করেছিলেন। ইরানি সমাজেএকটা পরিবর্তনের কথা ভাবছিলেন। ঝুঁকি নেবেন বলে সিদ্ধান্ত নিলেন।
আজকের মতো সেকালেও ইরানি সমাজে বারো জন ইমাম-এর কথা প্রচলিত ছিল। বারো ইমামের শেষজন ছিলেন ইমাম মাহদি। বলা হয়ে থাকে- ইনি নাকি তাঁর শিষ্যদের সঙ্গে যোগাযোগ করবেন প্রতিনিধির মাধ্যমে। শেষ প্রতিনিধির মৃত্যু হলে ইমাম মাহদি চলে যাবেন এক অতল অতীন্দ্রিতায়। তখন ইমাম মাহদি জীবিত থাকলেও তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হবে না। তবে কেয়ামতের আগে শেষ জামানায় জগত যখন পাপাচারে পূর্ন হয়ে উঠবে- অতীন্দ্রিতা থেকে বেরিয়ে এসে পৃথিবীতে ধর্মের পুনুরুদ্ধার করবেন মাহদি।
তো, সিরাজ প্রদেশের সাইয়িদ আলী মুহাম্মাদ সামাজিক পরিবর্তনের লক্ষ্যে নিজেকে মাহদি দাবী করলেন।
তখন ১৮৪৪ সাল। সাইয়িদ আলী মুহাম্মাদের কেবল ২৪ বছর বয়েস। এমনই ঘোর!
প্রথম প্রথম লোকে তাঁর কথা অগ্রাহ্য করল। ইরানে ছয় মাস পরপর একজন বিভ্রান্ত ব্যাক্তি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করে। ইরানের তখতে তখন শাহ। তার কানে গেল কথাটা। তিনিও আমলে নিলেন না। বরং, মুচকি হাসলেন।
নিজেকে ইমাম মাহদি দাবি করে সাইয়িদ আলী মুহাম্মাদ নতুন নাম নিলেন বাব। বাব মানে: দরওয়াজা। গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গের কাছে চিঠি লিখতে শুরু করলেন। বই লিখলেন। বইয়ে নতুন শিক্ষা, নতুন পথের কথা বললেন। ইসলামের সঙ্গে সম্পর্ক চ্যূত করলেন। বাব-এর প্রধান লেখার নাম: “বেয়ান।” (মনে হয় বয়ান বলতে যা বুঝি তাই।)
জনৈক ঐতিহাসিক লিখেছেন-The Báb taught that the realm of language, as well as all other aspects of phenomenal reality, including natural and cultural objects were symbolic of a deeper spiritual meaning. He taught that everything that exists in the world is a sign that proclaims the sovereignty of God. In this way, reality is a type of language that consists of words and letters that celebrate the divine revelation in all things. In his later writings the Báb described the divine or eternal essence to be unknowable, indescribable and inaccessible.
অধিকন্তু, The Báb compared the divine to the sun which remains single, although it appears under different names and forms in the persons, prophets, whom it is in manifested in. Some of these teachings exhibit features common to earlier Shite sects such as the Ismailis and the Hurufis.
অধিকন্তু, বাব নিজেকে ইমাম মাহদি দাবি করার পরও একজন প্রেরিতপুরুষের আবির্ভাবের কথা ঘোষনা করেছিলেন।
কত লোক এসে জুটল তার বয়ান শুনে। তাদেরও বিদ্যমান ধর্মকর্ম ভালো লাগছিল না। বাব-এর দলে লোক ভারী হল। লোকে তাদের বলল বাবি, মানে বাব-এর অনুসারী।
শিয়া কাঠমৌল্লারা আর বরদাস্ত করল না। কী বাব নিজেকে ইসলামের পয়গম্বেরর সমান দাবি করেছে। বেয়ান কে বলছে কোরানের চেয়েও যুগোপযোহী! শাহ তার শাসনশোষন বজায় রাখার জন্য শিয়া কাঠমৌল্লারাদের পুষতেন। তারা শাহের কানে কানে কী সব বলল। শাহ সাহেব মদের গেলাস ঠক করে টেবিলে রেখে প্রধান মন্ত্রীর দিকে আঙুল তুললেন।
প্রধানমন্ত্রী ক্রর হাসল।
কদিন পরেই বাবের অনুসারীদের ওপর গুলি চালালো ইরানি সৈন্যরা।
এবং অতি সত্ত্বর গেরেপতার করা হল সাইয়িদ আলী মুহাম্মাদ ওরফে ইমাম মাহদি ওরফে বাব-কে।
আগেই বলেছি। সাইয়িদ আলী মুহাম্মাদ ছিলেন তীক্ষ্ম পর্যবেক্ষক। ইসলামের অনেক রীতিনীতিই যে ইরানের সমাজে মানা হচ্ছিল না-লক্ষ করেছিলেন সাইয়িদ আলী মুহাম্মাদ। ইরানি সমাজে একটা পরিবর্তনের কথা ভাবছিলেন। ঝুঁকি নেবেন বলে সিদ্ধান্ত নিলেন সাইয়িদ আলী মুহাম্মাদ। ১৮৫০। জুলাই মাসের ৯ তারিখ। তাবরিজের ফায়ারিঙ স্কোয়াডের সামনে দাঁড়ালেন বাব। একজন সৈন্য তাঁর চোখ বেঁধে দিল। ... মৃতদেহ প্রথমে তেহেরান আনা হয়েছিল। পরে ওখান থেকে ইজরাইলের হাইফায়। যা করার বাবিরাই করেছিল। ইজরাইলের হাইফায় বর্তমানে বাব-এর সমাধি ।
বাব এর হত্যাকান্ডের পর দুটো ঘটনা ঘটল।
১/বাবিরা ইরান থেকে নির্বাসিত হল।
২/ বাবের দেখানো পথ থেকে বাহাই আন্দোলনের সূত্রপাত হল।
২
বাব যে একজন প্রতিশ্রুত পুরুষের কথা ভবিষ্যৎবানী করে গিয়েছেন সে কথাটা মনে রেখেছিল তেহরান শহরের হুসাইন আলী নুরি। এবার তাঁর কথাই না-হয় বলি। হুসাইন আলী নুরির জন্ম ১২ নভেম্বর। ১৮১৭। বাব-এর চেয়ে বছর দুয়েকের ছোট ছিলেন নুরি। নুরির বাবা ছিলেন শাহ আমলের একজন মন্ত্রী। নাম: মির্জা বুর্জুগ ই নুরি। ইরানের রাজকীয় বংশের সঙ্গে নাকি কী রকম সম্পর্ক ছিল তাদের । যাক। কিশোর বয়েসে সুখেস্বচ্ছন্দে কেটেছিল হুসাইন-এর। শিখেছিল ক্যালিওগ্রাফি, অশ্বারোহণ বিদ্যা, তরোয়ালবাজি আর পাঠ করছিল ধ্র“পদি কাব্য। নিসর্গপ্রকৃতি ভালোবাসত সে কিশোর। অনেকটা সময় ওর কাটত উদ্যানে। আর কে না জানে- তেহরান বরাবরই ছিল উদ্যানের নগর।
যা হোক। এক সময় হুসাইন-এর বাবা মারা গেলেন। উপরমহল থেকেই হুসাইন কে সাধা হল মন্ত্রীত্ব । যুবক অস্বীকার করল। প্রধানমন্ত্রী হেসে বললেন, থাক। ছেলেটা অন্যরকম। ইনিই পরে বাবিদের রক্তে হাত রাঙিয়ে ছিলেন। মনে থাকার কথা শিয়া মোল্লাদের প্ররোচনায় শাহ সাহেব মদের গেলাস ঠক করে টেবিলে রেখে প্রধান মন্ত্রীর দিকে আঙুল তুলে ছিলেন।
স্বাপ্নিক হুসাইন নিঃস্ব মানুষের গিয়ে পাশে দাঁড়াল।সময়টা- ১৮৪০। তেহরানের লোকে যুবককে ভালোবেসে বলল, “গরিবের বাবা।”
১৮৪৪। সিরাজ প্রদেশের সাইয়িদ আলী মুহাম্মাদ-এর মাহদি দাবী করার কথাটা হুসাইন-এর কানে গেল। ছিলেন কৌতূহলী। ১৮৪৮। বাদাস্ত গ্রামে বাবিদের সঙ্গে দেখা করলেন হুসাইন। জীবনজগৎ সম্বন্ধে বাবা-এর অসাধারন ব্যাখ্যায় রীতিমত মুগ্ধ হয়ে গেলেন। একজন বাবি তাকে বেয়ান পড়তে দিল। হুসাইন গভীর মন দিয়ে বেয়ান পড়তে লাগলেন। বাব যে একজন প্রতিশ্র“ত পুরুষের কথা ভবিষ্যৎবানী করে গিয়েছেন সে কথাট সবচে ভালো লাগল হুসাইনের। কী যেন ভাবলেন মনে মনে। বাব-এর ধর্ম গ্রহন করলেন। বাবিদের সঙ্গে গোপনে ঘন ঘন দেখা করছেন। ঐ বছরই, অর্থাৎ ১৮৪৮ সালে মাজিনধারান প্রদেশের আমূলে কয়েকজন বাবির সঙ্গে দেখা করতে গেল হুসাইন। শেখ তাবারসি দূর্গের কাছে সরকারী সৈন্যরা তাকে গেরেপতার করল । বন্দি অবস্থায় পায়ের তলায় রড দিয়ে পেটাল। যার হওয়ার কথা ছিল পারস্যের মন্ত্রী তাকেই কি না উলটো করে ঝুলিয়ে গরম রডের ছ্যাঁকা দিল পায়ে! ধর্মের ঘোর এমনই!
১৮৫২। তেহরানের কাছে এফচি নামে একটি গ্রাম। সেই গ্রামেরই একটি বাড়িতে ক’জন বাবির সঙ্গে গভীর আলোচনায় মগ্ন ছিল হুসাইন। বছর দুয়ের আগে বাবকে গুলি করে হত্যা করা হয়েছে। এখন কী করা যায়। আলোচনা সেসব বিষয়ে চলছিল। হঠাৎ একদল সৈন্য বাড়িটা ঘিরে ফেলল। একজন সৈন্য অস্ত্র উচিঁয়ে বলল- ইরানের মহামান্য শাহ্ কে হত্যা-পরিকল্পনার অভিযোগে তোমাকে গেরেপতার করা হল।
হুসাইন মুচকি হাসল।
এফচি থেকে হুসাইনদের হাঁটিয়ে নেওয়া হল তেহরান অব্দি। আগস্ট মাসের গনগনে দিন। প্রখর সূর্যরশ্মি গায়ের চামড়া পুড়িয়ে ফেলছিল। পথের দুপাশে উৎসুক জনতা দাঁড়িয়ে। তারা ভদ্র তারা ইরানি তারা শিয়া। তারা নষ্ট হুসাইনদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারল। বাপ-মা তুলে গালাগাল করল। হুসাইন তখন ঈশ্বরের মুখটি স্মরণ করছিল ...
সেই সময় তেহরানে ছিল ভয়ঙ্কর এক জিন্দানখানা। এককালে ওটাই ছিল ভূগর্ভস্থ জলাধার। পানি শুকিয়ে এলে পরিত্যক্ত হয়ে পড়েছিল। শাহ প্রশাসন ওই জায়গাই বেছে নিয়েছিল নিকৃষ্টমানের কয়েদিদের রাখার জন্য। তেহরানের লোকেরা জিন্দানখানাকে বলত: কালো গহব্বর। পাথরের সিঁড়ি পেরিয়ে ভিতরের ঢোকার পথ একটাই । ভিতরে গিজগিজ করত কয়েদির। গুমুতের দুর্গন্ধ ... আর অন্ধকার।
হুসাইনদের ঐ কালো গহব্বরেই ফেলা হল । হুসাইনে গলায় লোহার শৃঙ্খল। দিন কাটছিল অসহ্য শারীরিক মানসিক যন্ত্রনায়। এখানেই একদিন স্বর্গীয় প্রত্যাদেশ পেল হুসাইন। আমার নিয়ম পরির্তিত হয়। একটাই নিয়মে জগৎ দীর্ঘকাল চলতে পারে না। আর আজ থেকে তোমার নাম বাহাউল্লা।
হুসাইন জানে, বাহাউল্লা অর্থ আল্লার গৌরব। তাঁর শরীর শিউরে ওঠে। অন্ধকারে গুয়ের গন্ধ ... পেশাবে গন্ধ। সে সব ছাপিয়ে বাহাউল্লা আতরের গন্ধ পান। নিকষ অন্ধকারের ভিতরে আলোর রেখা দেখতে পান। বাহাউল্লা কাঁদেন আর কাঁদেন। হে খোদা, আমাকে নির্বাচন করলে কেন? আমাকে নির্বাচন করলে কেন?
৩
সেই সময়টায় তুরস্কের অটোমানদের সঙ্গে ইরানের শাহের সম্পর্ক ছিল তিক্তমধুর ।
নির্বাসিত বাবিরা অটোমানদের মনে হয় বুঝিয়ে ছিল। যে কারনেই হোক- আটকের চার মাস পর বাহাউল্লাকে মুক্তি দিল ইরান সরকার। মুক্তি দিয়েই ইরান থেকে নির্বাসিত করা হল তাঁকে।
বাহাউল্লা প্রথমে বাগদাদের পথে রওনা হলেন। সঙ্গে পরিবার আর শিষ্যরা ছিল। পথে শীত ও ক্ষুধার জ্বালায় ভুগল সবাই। যা হোক। বাগদাদ ছিল অটোমানদের। নির্বাসিত বাবিরা আগে থেকেই বাগদাদে ছিল। তারাই আশ্রয় দিল বাহাউল্লা পরিবারকে।
বাহাউল্লা তারপর নির্জন বাসের উদ্দেশে কুর্দিস্থানের এক নিভৃততম পাহাড়ের কাছে চলে গেলেন। The period is reminiscent of Moses' withdrawal to Mount Sinai, Jesus’ 40 days and nights in the desert, and Muhammad's retreat to the cave on Mount Hira.
পাহাড়ে একাই গেলেন বাহাউল্লা। কাউকে সঙ্গে নিলেন না। তারপর একটি নির্জতম গুহা বেছে নিয়ে ধ্যান করতে শুরু করলেন প্রাচীন পারস্যে প্রেরিতপুরুষ জরথুশত্রর মতন । নির্জন সে পাহাড়ের গুহায় বাহাউল্লা কাঁদেন আর কাঁদেন। হে খোদা, আমাকে নির্বাচন করলে কেন? আমাকে নির্বাচন করলে কেন?
বাহাউল্লা পরে যে বইগুলি লিখেছিলেন সেসব লেখার প্রেরণা ওই নির্জনবাসে থাকাকালীনই পেয়েছিলেন।
২ বছর কাটল নির্জনে।
তারপর বাগদাদে ফিরে এলেন। একে একে লিখতে শুরু করলেন। (১) লুকানো শব্দ। (২) সাত উপত্যকা। (৩) নিশ্চিত বই। এই বইটিই “কিতাব-ই-ইকান” নামে পরিচিত। যে বইয়ে জীবনকে বলেছেন-মহাজাগতিক উপন্যাস। সেই সময়টায় বাগদাদের কফিহাউসগুলিতে ভিড় করত বাগদাদের সব ভাবুক চিন্তাবিদেরা। বাহাউল্লা যেতেন ওখানে। অনেকেই আকৃষ্ট হয়েছিল তাঁর শান্ত সৌম চেহারায়। বিজ্ঞানের আলোচনা হত কফিহাউসগুলিতে। বাহাউল্লা বুঝলেন বিজ্ঞানকে এড়ানো যাবে না। তবে এক আধ্যাত্মিক নীতি যেন বিজ্ঞানকে পরিচালিত করে।
বাগদাদে দশ বছর কাটল।
সময়টা ১৯ শতকের। মুসলিম বিশ্ব শাসন করছিল ইরান ও অটোমান সাম্রাজ্য । দুটো শক্তির প্রভাব বাহাউল্লার জীবনে পড়েছিল। আগেই বলেছি, বাগদাদ ছিল অটোমান তুর্কিদের নিয়ন্ত্রনে। অটোমান তুর্কিদের সঙ্গে যোগাযোগ করে শাহ সাহেব বাহাউল্লার নির্বাসনের বাধ্য করলেন। ১৮৬৩। বাহাউল্লাকে ইস্তানবুলে যাওয়ার নিদের্শ দিল অটোমান সরকার। ইস্তানবুল ছিল অটোমানদের রাজধানী। এ ভাবে শাহ সাহেবের ইচ্ছা পূরণ হল। বাহাউল্লা তুর্কিদের চোখের সামনেই থাকুক। বাহাউল্লাকে নিয়ে যা করার ওরাই করুক। আমার হাতে অনেক রক্ত ...
ইস্তানবুল রওনা হওয়ার আগে তাইগ্রিস নদীর পাড়ে সঙ্গী শিষ্যদের নিয়ে পাড়ে ১২ দিন কাটালেন বাহাউল্লা। তাদের বললেন, বাব যার কথা বলেছিলেন আমিই সে। আর, সৃষ্টিকর্তা একজন। তিনিই সকল সৃষ্টির কারণ। সৃষ্টিকর্তা transcendent
হওয়ায় তাকে জানা সম্ভব না। তিনি পূর্বে প্রেরিতপুরুষ পাঠিয়েছেন।
যেমন? এক শিষ্য জানতে চাইল।
বাহাউল্লা বললেন, ১ আদম ২ ইব্রাহিম ৩ মুসা ৪ কৃষ্ণ ৫ জরথুশত্র ৬ বুদ্ধ ৭যিশু ৮মহম্মদ ৯ বাব ও তাঁর পর আমি।
সৃস্টিকর্তা ভবিষ্যতেও প্রেরিতপুরুষ পাঠাবেন। যাদের মাধ্যমের ঈশ্বরের কথা প্রকাশ পাবে।
এ কথার পর গুঞ্জন উঠল।
বাহাউল্লা বললেন, আমাদের আজ বিশ্বধর্মের ঐক্যের কথা ভাবতে হবে। তবে আমি বলি না যে সবই সত্য।
তা হলে?
বাহাউল্লা বললেন, বরং আমি বলব-সব ধর্মমতের উৎস অভিন্ন। পরিবেশের কারণে ধর্মগুলি বিভিন্ন রকম দেখায়। আয়ারল্যান্ডে সাধু প্যাট্রিকের খ্রিস্ট ধর্ম প্রচলিত। আমরা পারস্যের মানুষ। সে ধর্ম সত্য হলেও আমরা তা পালন করি কি করে?
তাই তো।
আর, প্রতিটি মানুষের মধ্যে রয়েছে আত্মা। আত্মা অমর। মৃত্যুর পর এটি কখনও ধুলিস্মাৎ হয়ে যায় না।
এ কথার পর গুঞ্জন উঠল।
আর আমাদের জাতিগত সমতায় বিশ্বাস করতে হবে। আমাদের হতে হবে লৈঙ্গিক বৈষম্যবিরোধী। আমাদের এক অভিন্ন বিশ্বসরকারব্যবস্থার কথা ভাবতে হবে। যেখানে মানুষ রয়েছে-তা হলে অর কি পার্থক্য ইউরোপ আর এশিয়ায় বল?
তাই তো!
অন্যরা যাই করুক। বাহাউল্লা বললেন- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আমরা প্রত্যেক রাষ্ট্রের কাছে ধর্মীয় সহনশীলতা দাবী করব। আর, আমাদের বিজ্ঞানে বিশ্বাসী হতে হবে। তবে যেন এক আধ্যাত্মিক নীতিমালা বিজ্ঞানকে পরিচালিত করে। কুসংস্কার দূর করার জন্য আমাদের কাজ করতে। ধর্মকে দূর্বল করে দেয় কুসংস্কার। মনে রাখতে হবে-কর্মই ধর্ম। সবাই প্রতিদিনই খোদার কাছে প্রার্থনা করবে দুঃখকষ্টে পরিপূর্ন একটি জীবন উপহার দেওয়ার জন্য। আর, তোমরা মদ পান করো না। সব সময় সচেতন থেকো। মনে রেখ, মহান বাব ১৯ সংখ্যাকে পবিত্র বলে গন্য করতেন। তোমরা বছরে ১৯ দিন উপবাস করবে। তোমরা ৩টি কথা সব সময় মনে রাখবে-"The best beloved of all things in my sight is justice,""The earth is but one country, and mankind its citizens""The well-being of mankind, its peace and security, are unattainable unless and until its unity is firmly established."
তারপর নতুন শিষ্যদের দিকে চেয়ে বাহাউল্লা বললেন-আর আমার কথা আর কী বলব। আমার বাবা ছিলেন শাহ আমলের মন্ত্রী । বাবা মারা যাওয়ার পর আমাকে মন্ত্রীত্ব সাধা হল। ওসব আমার ভালো লাগত না। ভিড়ভাট্টা। বরং নিঃস্ব মানুষের গিয়ে পাশে দাঁড়াতে ইচ্ছে হল। যতটা পেরেছি করেছি। তোমরাও করো।
এমনতরো উপদেশ দিয়েই তাইগ্রিস নদীর পাড়ে সঙ্গী শিষ্যদের নিয়ে পাড়ে ১২ দিন কাটালেন বাহাউল্লা। বাহাইরা আজও রিদভান উৎসব পালন করে ঐ বারো দিন স্মরনে। কেননা, বাহাউল্লা বলেছিলেন-বাব যার কথা বলেছিলেন আমিই সে। বাহাউল্লার দাবী কট্টরপন্থি বাবিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করল।
তখন বাহাউল্লা বললেন, তোমরা জান আমাকে তেহরানের কালো গহব্বরে ফেলা হল । আমার গলায় ছিল লোহার শৃঙ্খল। আমার দিন কাটছিল অসহ্য শারীরিক মানসিক যন্ত্রনায়। তখনই একদিন স্বর্গীয় প্রত্যাদেশ পেলাম: আমার নিয়ম পরির্তিত হয়। একটাই নিয়মে জগৎ দীর্ঘকাল চলতে পারে না। আর আজ থেকে তোমার নাম বাহাউল্লা।
বাহাউল্লার কথা কট্টর বাবিরা মানল না। বাহাউল্লার এক ভাই ছিল। নাম: ইয়াহিয়া । সে ছিল কট্টর বাবপন্থি। সে ষড়যন্ত্র শুরু করল।
যা হোক। বাগদাদ ছেড়ে যাওয়ার দিন পথের দুপাশে অজস্র মানুষ ভিড় করেছিল। বাগদাদের লোকেরা বড় ভালোবেসেছিল পারস্যের নম্র সুন্দর মানুষটিকে। তারাই বিদায় জানাতে এসেছিল। ভিড়ের মধ্যে প্রতিষ্ঠিত সব পন্ডিতবর্গ-এমন কী সরকারী কর্মকর্তারাও নাকি ছিল।
১৮৬৩। ৩ মে। ইস্তানবুল পৌঁছলেন বাহাউল্লা। মোট চার মাস ছিলেন ইস্তানবুলে। সুলতানকে রীতি অনুযায়ী উপঢৌকন দেননি। সুলতান বিরক্ত হলেন। নির্বাসনের নির্দেশ দিলেন। ইন্তানবুল থেকে এবার অ্যাডরিয়ানোপোল। অ্যাডরিয়ানোপোল জায়গাটা তুরস্কের পশ্চিমে, গ্রিসের পূর্বে।
ওদিকে বাবি ও বাহাই বিরোধ তুঙ্গে উঠেছিল। আগেই বলেছি বাহাউল্লার ইয়াহিয়া নামে এক ভাই ছিল। সে ছিল কট্টর বাবপন্থি। সে গোপনে বিষ মেশালো খাবারে। সে বিষমেশানো খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাহাউল্লা।
যা হোক। শেষমেশ সেরে উঠলেন কোনওমতে।
এবার আক্কায় নির্বাসন যেতে আদেশ দিল তুর্কিরা।
আক্কা জায়গাটা ছিল তৎকালীন প্যালেস্টাইনে। বর্তমানে জায়গাটি ইজরাইলের উত্তরে। কাছেই হাইফা উপসাগর। অটোমান কর্তৃপক্ষের তরফ থেকে স্থানীয় লোকজনদের বলা হল: বাহাউল্লা রাষ্ট্রের শক্র। এদের চোখে চোখে রেখ।
প্রথম বছর বড় দুঃখেকষ্টে কেটেছিল আক্কায়। বাহাউল্লার এক ছেলে ছিল। নাম- মির্জা মেহেদি। সে আকস্মিক ভাবে ছাদ থেকে পড়ে মারা গেল।
বাহাউল্লার শেষ জীবন কেটেছিল আক্কার বাইরে। “বাহজি ম্যাসন” নামে একটা বাড়িতে।
মৃত্যুর আগে ‘কিতাব-ই-আকদাস’ লিখলেন। তখনও অটোমানদের বন্দি ছিলেন বাহাউল্লার।
৯ মে। ১৯৯২। প্রবল জ্বরে আক্রান্ত হলেন। ঘোরের মধ্যে বললেন- হে খোদা, আমাকে নির্বাচন করলে কেন? আমাকে নির্বাচন করলে কেন?
২৯ তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বধর্মের প্রতিশ্র“ত উদ্ধারকর্তা।।
বাহজি ম্যাসনের পাশেই কবর দেওয়া হল।
৪
বাহাউল্লার এক ছেলের নাম আবদুল বাহা।
বাহাউল্লার মৃত্যুর পর তিনিই বাহাই ধর্মের হাল ধরেছিলেন।
৯টি পুণ্য দিবস উদযাপন বাহাইরা। সবই বাব ও বাহাউল্লার স্মৃতির সঙ্গে জড়িত।
বাহাইদের তীর্থ দুটি।
একটি বাব-এর সমাধি । মনে থাকার কথা-১৮৫০। জুলাই মাসের ৯ তারিখ। তাবরিজের ফায়ারিঙ স্কোয়াডের সামনে দাঁড়ালেন বাব। একজন সৈন্য তাঁর চোখ বেঁধে দিল।মৃতদেহ প্রথমে তেহেরান আনা হয়েছিল। পরে ওখান থেকে ইজরাইলের হাইফায়। বাব-এর সমাধিই বাহাইদের অন্যতম তীর্থ ।
দ্বিতীয় তীর্থটি বাহজি ম্যাসন।
Bahá'ís have no clergy, sacraments or rituals.
সংগঠন-
The Universal House of Justice in Haifa, Israel, is the global governing body; বাহাউল্লা নিজেই এই প্রতিষ্ঠানের কার্যক্রম ঠিক করে দিয়ে গেছেন। বাহাইরা লৈঙ্গিক সমতায় বিশ্বাসী হলেও-It is an all-male body.
National Spiritual Assemblies (NSA) supervise affairs in each country. The American NSA is located in Wilmette IL at the site of a Bahá'í House of Worship, one of 7 worldwide.
In each locality where there are more than nine adult believers, affairs are administered by local spiritual assemblies. Each of these institutions has nine members and is elected, not appointed. Their functions have been defined by Baha'u'llah and 'Abdu'l-Baha in Bahá'í scripture.
৫
আর, বাবিদের কি হল-যারা বাহাউল্লার কথায় বিশ্বাস করেনি?
বাবিরা নাকি এখনও মধ্য এশিয়ায় বাস করে।
যদিও সংখ্যালঘু। এখনও স্বপ্ন দেখে তারা-একজন প্রেরিতপুরুষ জন্মাবে ওদের সম্প্রদায় থেকে! মহামতি বাব তো এমন কথাই বলে গেছেন। আর বাহাউল্লা তো আস্ত একটা ভন্ড।
বুঝুন তাহলে! ধর্মের এমনই ঘোর!
তথ্যসূত্র:
http://www.bahaullah.org/
http://reference.bahai.org/en/t/b/KI/
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাব ;
প্রকাশ করা হয়েছে: ধর্ম বিভাগে । সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাগিব বলেছেন:
বাহাইদের উপাসনালয়গুলো খুব সুন্দর হয়। এরা বেশ ধনাঢ্য সম্ভবত ... ভারতের দিল্লীর লোটাস টেম্পল দেখেছি, আর শিকাগোর বাহাই উপাসনালয়টাও দেখেছি দূর থেকে। লেখক বলেছেন: দিল্লীর লোটাস টেম্পল ছবিতে দেখেছি। অসাধারণ। হ্যাঁ, ওদের অনেক পয়সা। বাংলাদেশে যারা আছে-তাদেরও।
আপনার মরমনদের নিয়ে লেখাটা আগে পড়লে আমার মরমনদের নিয়ে লেখাটা আরও ভালো হত। সেই সোনার পাতগুলি কই গেল-ভেবে পাইনি। আপনার লেখায় ব্যাখ্যা ছিল।
যাক।"অন্য আমেরিকা" নাম দিয়ে অ্যামিশ দের নিয়ে লিখব ভাবছি;
শেকারস দের নিয়ে লিখেছি। পড়বেন আশা করি।
ধন্যবাদ।
রাজর্ষী বলেছেন:
এদেরকে ইহুদীদের উস্কানির ফসল মনে করে অনেকে।
লেখক বলেছেন: আমি ঠিক জানি না।
মু্ক্ত মানব বলেছেন:
৯ মে। ১৯৯২। প্রবল জ্বরে আক্রান্ত হলেন। ঘোরের মধ্যে বললেন- হে খোদা, আমাকে নির্বাচন করলে কেন? আমাকে নির্বাচন করলে কেন?_ এখানে মনে হয় ১৮৯২ লিখতে চেয়েছিলেন।
শুভেচ্ছা নিন।
লেখক বলেছেন: হ্যাঁ। আমি দুঃখিত।
মন মণষা বলেছেন:
দারুন লেখা...ধন্যবাদ আপনাকে।লোটাস টেম্পল কি বাহাই আনুশারীদের? তার মানে ভারতে কি ভাল সংখক বাহাই আছেন?
লেখক বলেছেন: হ্যাঁ। দিল্লীর লোটাস টেম্পল বাহাই আনুশারীদের?
সংখ্যাটা পরে জানিয়ে দেব। একটা সাইটে দেখেছি।
ধন্যবাদ।
মন মণষা বলেছেন:
আপনি লিখেছেন বাংলাদেশেও বাহাই সম্প্রদায় আছে...আমার বিষয় টি জানা ছিলনা...উনাদেরো কি কোন টেম্পোল আছে...ইন্টারেস্টং বিষয়...দেশে ইস্লামের এত শাখা প্রশাখা আছে জানা ছিল না...ইসলাম থেকে প্রসারিত বা বিচ্ছিন্ন জাতী গোষ্ঠী বাংলাদেশে কয়টি আছে এবং তাদের উতপত্তি উপর একটা লেখা আশা করছি।
লেখক বলেছেন: ঢাকার কাকরাইলে হাবীবউল্লা বাহার কলেজের গলিতে ওদের সেন্টার। মানে বাহাই সেন্টার। ওরা বেশ পয়সাওয়ালা। কমিউনিটির কেউই প্রায় অভাবী নয়। আমি তখন স্কুলে পড়ি। একটা বাহাই মেয়ে আমার মায়ের কাছে পড়ত। মেয়েটা দেখতে কেমন ইরানি ইরানি ছিল। নামটাও।
বাংলাদেশে এক গুজরাটি কমিউনিটিও থাকে। নাম বুরহা।
বিধান রিবেরু* বলেছেন:
এরকম আরো পোস্ট লিখতে থাকুন। আপনার ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা বা মোহ যেটাই বলি আমাকে মুগ্ধ করে। আপনাকে ধন্যবাদ।
মন মণষা বলেছেন:
মন মণষা বলেছেন:
হু....
রাগিব বলেছেন:
@মন মণষা - সম্ভবত কাকরাইলে এদের উপাসনালয় আছে। হাবিবুল্লাহ বাহার কলেজের গলিতে ঢোকার মুখে।
মন মণষা বলেছেন:
@ রাগিব : ইসলাম থেকে প্রসারিত বা বিচ্ছিন্ন জাতী গোষ্ঠী বাংলাদেশে কয়টি আছে এবং তাদের উতপত্তি উপর একটা লেখা আশা করছি ...একি অনুরোধ আপনার কাছেও
রাগিব বলেছেন:
@মন মণষা - এই বিষয়ে আমার জ্ঞান অতি সামান্য। কাকরাইলের ঐ গলিতে আমার অনেক বার যাওয়া হয়েছে, সেই সুবাদে গলির মুখের হাবিবুল্লাহ বাহার কলেজের পাশে ্বাহাই সেন্টার দেখেছি। আর দিল্লীতে লোটাস টেম্পলে গেছি, এই যা।তবে একটা ব্যাপার এখানে বলবো, যেটা নিয়ে হয়তো ইমন ভাই অচিরেই পোস্ট দিবেন, সেটা হলো, বৌদ্ধ ধর্ম। পুরো বাংলা এক সময় বৌদ্ধ ধর্মের প্রধান কেন্দ্র ছিলো, পাল আমলে। সেন রাজবংশের সময় থেকে শুরু করে বৌদ্ধ ধর্মের অনুসারীরা কোনঠাষা হতে থাকে, আর আজ পুরো ভারতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা বেশ কম। এটা সত্ত্বেও এই বাংলার চট্টগ্রাম এলাকাতে কীভাবে বৌদ্ধ ধর্ম টিকে থাকলো, এটাই বিষ্ময়কর। যতটুকু পড়েছি, উনবিংশ শতকের এক পর্যায়ে পুরো ব্রিটিশ ভারতের মধ্যে (উপজাতীরা বাদে) বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাস কেবল চট্টগ্রামেই ছিলো। এর উপরে ইমন ভাইকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি।
(ইতিহাস আমার অতি প্রিয় বিষয়। গণক মিস্তিরি না হলে ইতিহাস নিয়েই কাজ করতাম।)
লেখক বলেছেন: @ রাগিব। ইতিহাস নিয়ে কাজ করছেন না কে বলল? বাংলাউইকির জন্য যা করছেন-জাতি একদিন নিশ্চয়ই তার মূল্যায়ন করবে। চিটাগাঙের ভাষা নিয়ে উইকিপিডয়ায় ইংরেজি লেখাটাও সম্ভবত আপনারই ...
আর গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে লিখলেন। আপনার জন্যই উটার টেম্পল দেখলাম ছবিবে। এত জীবন্ত ছবি! এসবই ইতিহাসের ক্লাসরুম বলেই মনে হয়। কাজেই, আমার মতে আপনিও একজন ইতিহাসবিদ।
আর, বৌদ্ধধর্ম নিয়ে অবশ্যই লিখব। অনেক প্রশ্ন জমে আছে। আর, ইসলামচ্যূত সেক্ট নিয়েও লিখব। তবে একটু সময় লাগবে।
ধন্যবাদ।
মন মণষা বলেছেন:
@রাগিব : যথাঙ্গা...ইতিহাস আমারো প্রিয় একটি বিষয়...স্কুলে আর্টস ছিলো। আপনার কথা ঠিক...এক কালে বৌদ্ধ ধর্ম অধ্যুসিত আঞ্চলে কি ভাবে বৌদ্ধরা বিলুপ্তির পথে চলে এল তা ভাব্বার বিষয়। তবে চট্টগামে বৌদ্ধ দের টিকে থাকা সম্ভবত দুর্গম আঞ্চলে আবাসের কারনে। ইসলাম বা হিন্দু ধর্ম প্রচারকরা খুব সম্ভবত দুর্গম অঞ্চলে বেশি জোর দেননি খ্রিষ্টীয় ধর্ম প্রচারকদের তুলনায়। তাই দুর্গম আঞ্চলে বৌদ্ধ ও খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের ঘনত্ব বেশি।
রাঙা মীয়া বলেছেন:
একমনে পড়ে নিলাম।অনেক কিছু জানতে পারলাম ।লেখনী খুবই সুন্দর হয়েছে। এধরনের তথ্যসমৃদ্ধ ও ঐতিহাসিক পোস্টের আবেদন অনেক বেশী। শিখ, জৈন, শিয়া , ইহুদী এদের বিষয়ে জানার আগ্রহ আছে। সময় পেলে পোস্ট দিয়েন। কে কি বললো না বললো, তাতে বিচলিত হওয়ার কিছু নেই। আপনি চালিয়ে যান। আমরা অনেকেই আপনার পোস্ট পড়ছি, বাকিরাও পড়বে।তবে এই পোস্টের মত সময় নিয়ে বিস্তারিত তথ্যসহ পোস্ট আশা করছি। ভালো থাকুন।
লেখক বলেছেন: আপনাদের জন্যই তো লিখি।
ধন্যবাদ।
পাপী বলেছেন:
বাপরে অনেক কিছু জানতে পারলাম।
টিউলিপফুল বলেছেন:
হ্যাঁ, ওদের অনেক পয়সা। বাংলাদেশে যারা আছে-তাদেরও। ইসরাইলের পয়সা তো আর কম না!
জেমসবন্ড বলেছেন:
মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) শেষ নবী এরপর আর কোন নবী আসবেনা আর কোন নতুন প্রত্যাদেশ আসবেনা ।
কেয়ামত পর্যন্ত শরীয়ত হল আল-কুরআন ।
বাহাউল্লাহ হয়তো কাদিয়ানীর মত....তবে বেচারী অনেক কষ্ট পেয়েছে কিন্তু ফল শূন্য ।
পায়খানা পেশাবের মধ্যে উপরওয়ালার ওহী নাযিল হইছে...বিশ্বাসযোগ্য নয় । শয়তানের কারাসাজির সম্ভাবনা বেশী ।
লেখক বলেছেন: বাহই সম্প্রদায়টির প্রতি কৌতূহল ছিল। আসলে ইসলামী সেক্ট নিয়ে অনেকেই কৌতূহলী। এতে পক্ষবিপক্ষ নেই।
ধন্যবাদ।
মনজু মজুমদার বলেছেন:
দিল্লির লোটাস টেম্পল দেখতে গিয়ে বাহাই দের কথা প্রথম জানতে পারি।জায়গাটা দারুন! চারপাশ কার্পেটের মত সবুজ ঘাসে ঢাকা।জুতা খুলে আমরা যখন মন্দিরে গেট দিয়ে ঢুকছিলাম তখন দেখলাম যারা দেখভাল করছে তারা অনান্য মন্দিরের তদারক কারীদের মত নয়! জিন্স শর্ট শার্ট পরা, শাড়ি পড়া,টি শার্ট পরা ঝক ঝকে চেহারার তরুন নারী পুরুষ।এর মধ্যে কয়েকজন সাদা চামড়ার বিদেশী ও আছে! ভেতরটাতে গির্জার মত সারি সারি বেঞ্চ পাতা।তাতে আমরা কিছুক্ষন বসে থেকে বেরিয়ে আসতেই কয়েক জন হাতে লিফলেট ধরিয়ে দিল! বাংলা ভাষাটাও আছে দেখে ভারী ভালো লাগলো! দেখলাম ধর্মের সাথে বিজ্ঞানের এক খিচুড়ি পাকানো দর্শন তাতে! শুনলাম ভারত বিখ্যাত রতনটাটাও নাকি এদের অনুসারি! লিফলেট পড়ে আমার কাছে মনে হয়েছে তাদের কাছে ধর্মের চেয়ে বিজ্ঞান বেশী গুরুত্ত্বপূর্ন।
লিফলেটটা হারিয়ে ফেলেছি নয়তো এখানে পোষ্ট করে দিতে পারতাম !
লেখক বলেছেন: বিজ্ঞানের গুরুত্ব দেওয়ার কারণও আছে-বিজ্ঞানের উত্থানের সময়ে সৃষ্টি বলেই।
ধন্যবাদ।
লেখক বলেছেন: খুব মজা পেলাম।
এরা কখনোই বুঝবে না যে একটা লেখা দাঁড় করাতে কী পরিমান যন্ত্রণা সহ্য করতে হয় ...
'লেনিন' বলেছেন:
কাকরাইল/শান্তিনগর আরো নির্দিষ্ট করে বললে সার্কিট হাউস রোডে এই বাহাই সেন্টার আছে। পাশের রোডেই আমি থেকেছি প্রায় দু'বছর তাই এটা সম্পর্কে বেশ আগ্রহ হতো। তবে, আমার এক ক্লায়েন্ট ইউএই এর বাহাই মতাবলম্বী তার কাছ থেকে এদের সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম। মূলত শিয়াদেরই আরো সংস্কৃত সম্প্রদায় বলা চলে। এরা অন্য মুসলিমদেরকে আধুনিক মনে করেনা।
'লেনিন' বলেছেন:
@টিউলিপফুল বলেছেন: হ্যাঁ, ওদের অনেক পয়সা। বাংলাদেশে যারা আছে-তাদেরও। ইসরাইলের পয়সা তো আর কম না!-----------------------
আমার সেই আরব আমিরাতের ক্লায়েন্ট থেকে যা জেনেছিলাম, এরা মোটেও ইজরায়েলের নয়। বরং এরা ইরাক, ইরান, আমিরাত ইত্যাদি স্থানে বেশ সংখ্যাগরিষ্ঠ। নিজেদেরকে উন্নততর/সংস্কৃত মুসলিম মনে করে। আমার মনে হয় এই সংক্রান্ত একটি মন্তব্য আমি গত বছর সামুতেই কারো পোস্টে করেছিলাম।
মাসুদুল হক বলেছেন:
ইমন ভাই, বাহাইদের নিয়ে আমি আমার একটা গল্পে লিখেছি, মজার ব্যাপার হচ্ছে লেখাটা কন্টিনিউ করার অনেকদিন পর টের পাই আমাদেরই এক ফ্রেন্ড আছে বাহাই, সবাই এতদিন ওকে মুসলিম ভেবে এসেছে।বাহাইদের নিয়ে লিখতে গিয়ে নেটে শত শত আর্টিকেল পড়তে হয়েছে, তারমধ্যে আপনার লেখাটাও ছিল। তাই কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। গল্পটার ওই পর্বের লিংক রেখে গেলাম
Click This Link
লেখক বলেছেন: ধন্যবাদ। লেখাটা দেখছি।
মাসুদুল হক বলেছেন:
ইমন ভাই আমার লেখাটা কি পড়েছেন? আপনার কমেন্ট আশা করছিলাম।বাহাউল্লাহ কিন্তু বাব এর চেয়ে দুবছরের বড় ছিল । আপনার লেখায় সম্ভবত ভুলে দুবছরের ছোট লিখেছেন। এটা কিন্তু বাবিদের কিংবা বাব ও বাহাউল্লাহ বিতর্কের অনেক বড় এক আপত্তির জায়গা, তাই ব্যাপারটা চোখে পড়ল। বাবিরা মানতে রাজী ছিল না যে, বাব যার কথা বলে গেছেন ভবিষ্যতে আসবে, সে আসলে বাব এর চেয়ে বয়সে বড়। বায়ান এর কথা অনুযায়ীও এটা সম্ভব ছিল না।
লেখক বলেছেন: বাহাউল্লাহ কিন্তু বাব এর চেয়ে দুবছরের বড় ছিল । ...এই বিষয়টি আমার জানা ছিল না। ব্যস্ততার কারণেই লেখাটি এখনও পড়ে শেষ করা হয়নি। আশা করি অতি ২/১ দিনের মধ্যেই পড়ে শেষ করব। ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















