somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টোলটেক সভ্যতা

০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেসোআমেরিকার সভ্যতা বলতে আমরা কেবল মায়া-অ্যাজটেকদের নামই জানি। অথচ,
মায়া-অ্যাজটেক সভ্যতা বেশ ক'টি সভ্যতার ধ্যানধারনা গ্রহন করে বিকাশ লাভ করেছিল। এদের মধ্যে অন্যতম টোলটেক সভ্যতা। টোলটেকদের ভাষা ছিল নাহুয়াটল- ওই ভাষাতেই কথা বলত অ্যাজটেকরা।




টোলটেক সভ্যতা মেসোআমেরিকার অন্যতম সভ্যতা। সভ্যতাটির সময়কাল দশম থেকে দ্বাদশ শতক। এরা আগে ছিল সামরিক যাযাবর। এদের পূর্বপুরুষই সম্ভবত ৭৫০ খ্রিস্টাব্দে টেহওহতিওয়াকান নগর ধ্বংস করেছিল।



মেক্সির সিটির ২৫ মাইল উত্তরপুবে অবস্থিত টেহওহতিওয়াকান নগর।

মনে করা হয় টোলটেকদের সঙ্গে সম্ভবত মিক্সটেক ও জাপোটেকদের সর্ম্পক ছিল। টোলটেকরা যাযাবর জীবন শেষে তুলা (টোলান) নগরে স্থায়ী হয়। নগরটি বর্তমানে মধ্য মেক্সিকোর হিদালগো প্রদেশে।



মেক্সিকোর প্রাচীন মানচিত্রে তুলা নগরের অবস্থান



তুলা নগর



তুলা নগর



টোলটেক শব্দের মানে শিল্পী।




তুলা নগরের দেওয়ালের কারুকাজ

তুলা নগরে স্থায়ী হয়ে টোলটেকরা গড়ে তোলে এমন এক অবিস্মরণীয় সংস্কৃতি-যা পরবর্তী যুগের মায়া-অ্যাজটেক সভ্যতাকে প্রভাবিত করেছিল।



নাহুয়া উপকথা মতে টোলটেকরাই সভ্যতার জন্মদাতা। নাহুয়াটল ভাষায় টোলটেক শব্দের অর্থ: শিল্পী। যাদের ছিল তুলা নামে বিস্ময়কর নগর । ধাতুর কাজে অনেক অগ্রসর ছিল টোলটেকরা। এসব কারণেই অ্যাজটেকরা বারবার চেষ্টা করেছে টোলটেকদের সঙ্গে সম্পর্ক আবিস্কারে। ১২০০ খ্রিস্টাব্দে টোলটেক সভ্যতা ধ্বংস হয়ে যায় চিচিমেকস-দের দ্বারা।





অনেকের মতে, মেসোআমেরিকাজুড়ে যে পালকযুক্ত সরীসৃপ দেবতা কুইয়েটজালপাপালটল দেখা যায়- সেটিও টোলটেক দেবতা। কারও কারও মতে এই ধারনাটি সত্য নাও হতে পারে।



দেবতা কুইয়েটজালপাপালটল। একালের শিল্পীর তুলিতে।




টোলটেক পঞ্জিকাও মেসোআমেরিকান পঞ্জিকার অগ্রদূত




টোলটেক কঙ্কাল। এটি তুলা নগরে পাওয়া গেছে।

টোলটেকরাই সর্ব প্রথম মেসোআমেরিকায় নরবলি ও সূর্যপূজার প্রচলন করে।



টোলটেক প্রতীক



টোলটেকরা পালকোয়ে তৈরি করে খেত। যা মেক্সিকোর লোকেরা এখনও খায়। পালকোয়ে জিনিসটা যে উদ্ভিদ থেকে সংগ্রহ করে তাকে আমরা বলি ঘৃতকুমারী। ইংরেজিতে Agave ; বৈজ্ঞানিক নাম Agave americana .



পালকোয়ে



টোলটেক যোদ্ধা




আরেকটি টোলটেক কেন্দ্র ছিল মেক্সিকোর চোলুলা। জায়গাটি মেক্সিকোর পুয়েবল্লা প্রদেশে। চোলুলা-র টোলটেক পিরামিড। ১৭৭ ফুট উঁচু।



মেক্সিকোর পুয়েবল্লা প্রদেশ



দেবতা কুইয়েটজালপাপালটল।



টোলটেক শিল্প ১



টোলটেক শিল্প ২



টোলটেক শিল্প ৩
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫২
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×