আমি এই মৃত্তিকায় অবনত ...কতদূর যাব!
তোমার গার্হস্থ্য জুড়ে
ফিরে ফিরে আসা
নিটোল দুহাতে লেপা নিকানো উঠোন ...
চৌকাঠ পেরিয়ে ঘর-বৈঠক, কুলুঙ্গি আসবাব
দুগাছা চুড়ির শব্দে ক্রমাগত ফেরা
আমি এই নাকছাবি দুলে ওঠা মাঙ্গলিক চিবুকের কাছে...
ফিরে ফিরে আঙ্গিনার লতানো মাচাতে
লক্ষী পেঁচার ডাক...
বয়সী তক্ষক
উঠোনে গাঁদার ঝোপ
গন্ধতেল
সিথির সিঁদুর
এমন আলতাছাপ
বাড়িময়...
এখানে ওখানে
চালগোলা আলপনায় কূলদেবী মঙ্গল চরণ
দুখানা সধবা হাত
কতদূর যাব.....
লেবু লংকার ঝুরি
দুয়ারেতে সযত্ন পাহারা
তোমার ও ঘরে মাগো অমঙ্গল কখনও যাবে না
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০০৯ সকাল ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



