somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ নববর্ষ ২০১৬ ~ ~ ~ আত্ম মূল্যায়নে ২০১৫ : সেল্ফ সালতামামি ;)

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলো নতুন বছর।

এলো নতুন আশা, স্বপ্ন আর প্রত্যাশার নতুন দুয়ার!

নতুন বছরে সকলেই ভাবে কেমন গেল গত বছর?
কেমন হবে নতুন বছর?

মূল্যায়ন আর নতুন প্রত্যাশার হিসেব নিকেশ চলে চেতনে অবচেতনে!

ভাইবার স্কাইপি হোয়াটস অ্যাপ-মাইপিপল-লাইন বন্ধ দিয়ে শুরু হওয়া বছর শেষ হয়েছে হোয়াটস অ্যপ, ভাইবার ফেসবুক, ২৩ দিন বন্ধ থাকা দিয়ে!
মতপ্রকাশের উপর খড়গ দিয়েই শূরু শেষ ২০১৫। শেষও সেই স্মৃতি নিয়েই।

৫৭র আতংক যেন কলম/কি-বোর্ডের উপর অদৃশ্য ভাবে চেপে ছিল। অনেকেই আত্মরক্ষায় কবিতা/ছড়ার মতো নিরিহ প্লাটফর্ম নিয়ে নিজের লেখনির তৃষ্ণা পূরন করেছেন। ভিন্নমতে সরকারের মতো ব্লগেও তির্যক আক্রমন, ট্যাগিং আর হুমকি, ধামকির মধ্য দিয়েই যা কিছূ এসেছে!

রাষ্ট্রীয় রাজনৈতিক মিথ্যাচার যেন নির্লজ্জ্ব রুপ নিয়েছে। মিডিয়া হলুদ পেরিয়ে লালে থেমে গেছে। পূজির প্রেম আমজনতার আকাঙ্খা বা দেশপ্রেমের কাছে পরাজিত হয়েছে! বিরোধী দল দমনে সরকার শতভাগ সফল হয়েছে। ভিন্নমত দমনে জঙ্গি ট্যাগিং বাজি একসময় আত্মঘাতি হয়েছে। বিদেশীদের হত্যায় তা আরো ভয়াবহ রুপ নেয়। গণ জঙ্গিয়ানের রাস্ট্রীয় দাবীর কু-ফলে এক সময় অষ্ট্রেলীয়া খেলতে আসতে অপারগতা প্রকাশ করে। জাতীর নাতি বিদেশী পত্রিকায় জঙ্গি তত্ত্বের উত্থান নিয়ে প্রবন্ধ লেখা আর মন্ত্রী মহোদয়দের নিয়মিত জঙ্গি জপ- জাতির শাপ হয়ে দেখা দেয়! ব্রিটেন আমেরিকা সহ ইউরোপের দেশ গুলো চলাচলে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে ষোলকলা পূর্ন করে।

যদিও পরে দেশে জঙ্গি নাই এই তসবি মন্ত্রী আইজি সহ সকলেই তোরজোড়ে জপতে থাকে! কিন্তু তাতে মনে হয় না খূব ফল হয়েছে। এই কলংকের তকমা খুব সহসা কাটবে কিনা বলা কঠিন। দেখা যাক ২০১৬ আমাদের পরিচ্ছন্ন করতে পারে কিনা।

নববর্ষের শুভেচ্ছা সকলেই দিচ্ছেন নিচ্ছেন। ব্লগে সকলের লেখার ব্লগের সালতামামি হচ্ছে।

হঠাৎই নিজের দিকে নিজে তাকাতে ইচ্ছা হল। আচ্ছা আমার চোখে আমি আমার লেখার মূল্যায়ন হলে কেমন হয়। এক বছরে আসলেই কতটুকু কি প্রকাশ করেছি করতে পেরেছি? তা কতটুকু সার্বজনীন হতে পেরেছে। বা তথ্য সূত্র বা চলমান সময়ের ইতিহাস হিসাবে ভবিষ্যতে তা কতটুকু কাজে লাগবে! আমার আমিকেই বা কততটুকু ধারন / প্রকাশ করতে পেরেছি পারছি!!!!???
যেই ভাবা সেই কাজ।
নেক্সাস ভাইযের পোষ্টতো অনুপ্রেরণা হিসাবে আছেই! :)

২০১৫ জানুয়ারী থেকে ডিসেম্বর সর্বমোচ ৫৮টি পোষ্ট প্রকাশিত হয়েছে।
মের-কেটে ঝেড়ে পুছে আমার কাছে যে ১২টি পোষ্ট ভাল লেগেছে তা হল:

সরাসরি দুইস্তর বিশিষ্ট ভোটে নির্বাচিত একটি শক্তিশালী নির্বাচন কমিশন: ভবিষ্যত স্থিতিশীল বাংলাদেশের পাথেয়...

স্বাধীনতা ! আমার স্বাধীনতা!!!!!!!!!!!!!

একপেশে স্ব-দেশে

" মোর ঘুমঘোরে এলে মনোহর -নমো নম, নমো নম, নমো নম নজরুল জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি : নজরুল সংকলন

আমাদের দেশে কবে সেই ছেলে হবে? সত্যটাকে সত্য সাহসে অনায়াসে বলবে!!!!! কুলদীপ নায়ারের বিশ্লেষন ও আমাদের নপুংষকতা!

ভার্চুয়াল সম্পর্কের সূখ কষ্ট দু:খ আনন্দ ভার্চুয়াল না থেকে কলিজায় অত লাগে কেনরে?????? ২২ কোটি সেকেন্ডের খতিয়ান!!!!

সাদমান ক্যাসপার ক্ষমা করো! আমরা বড় বেশী অন্তর্মূখী!!! এই অভিমানেই কি আমাদের ছেড়ে গেলে!!! যেখানেই থাক ভাল থেকো!!

আইজুদ্দিনের ঈদ যাত্রা ও লাই ডিটেক্টর স্ক্যানার !!!!

বিদ্যুৎ ও জ্বালানি খাত : আত্মঘাতী নীতির কারণে হাজারো কোটি টাকা লোপাট

রাখাল বালকের গল্প আমাদের জঙ্গীবাদ তত্ত্ব আর বাংলার আকাশে দূর্যোগের ঘনঘটা!

পানি সংকট: বাস্তবতা আর নদী অধিকার আদায়ে আমাদের ন্যায্যতার লড়াই

বিজয় দিবসঃ বিজয় ভাবনা - শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়!


সত্যি বলতে কি- এই বাছাই কাজ করতে গিয়ে আমার নিজের ব্লগিংয়ে শূন্যতাটুকুই বুঝতে পারলাম। আসলেই কিছু সৃষ্টিশীল সমৃদ্ধ কিছূ লেখা যে কতটা জরুরী তা পলে পলে অনুভব করলাম। আশা করি আসছে বছর আরো ভাল কিছু লিখতে তা সাহায্য করবে।
আমার খেরোখাতায় আমিই সংকোচ বোধ করছি। যারা ভালবাসে, পছন্দ করেন তাদের কাছেই বেশী ক্ষমা চাইছি। আমার উপর আস্থা বিশ্বাস আর ভালবাসার কাজ টুকু য়েন করতে পারিনি বলেই মনে হল। সকলে দোয়া করবেন নিজেকে যেন আরো সমৃদ্ধ করতে পারি। নতুন বছরে নি:সংকোচে নিজের, দেশের, মানবতার জন্য আরো বেশি কাজ করতে পারি।

সকলকে নববর্ষের শূভেচ্ছা। :)







সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
৪৭টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×