মেঘের সামনে ঘোর অন্ধকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তোহুর আহমদ: সাগর-মেহেরুন দম্পতির একমাত্র সন্তান মেঘ। ৫ বছরের মেঘের সামনেই হত্যা করা হয় তার মা-বাবাকে। অবুঝ শিশু মেঘের সামনে এখন ঘোর অন্ধকার। গতকাল সবার সামনে হত্যার বর্ণনা দেয় এ শিশু। বলে, ওদের হাতে পিস্তল ছিল। আমাকে গুলি করতে চেয়েছিল। মেঘ আরও বলে, দু’জন লোক বাবা-মাকে মেরে ফেললো। মা ডিমভাজি দিয়ে ভাত খেতে দিয়েছিল ওদের। প্রথমে বাবাকে ছুরি মারলো। তারপর মাকেও মারলো। বাবা-মায়ের শরীর দিয়ে অনেক রক্ত পড়ছিল। ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সে। ঘটনাক্রমে খুনিদের হাত থেকে রক্ষা পেয়েছে। শিশু মেঘের সামনেই ঘাতকরা তার বাবা-মাকে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে খুন করে। খুনিরা পালিয়ে যাওয়ার পর মেঘ তার মায়ের মোবাইল ফোন থেকে তার নানীকে ফোন করে ঘটনা জানায়। পরে রুনির দুই ভাই ঘটনাস্থলে এসে মেঘকে অন্যত্র নিয়ে যায়। রুনির বড় ভাই নওশাদ আলম বলেন, সে খুবই মানসিকভাবে বিপর্যস্ত। এছাড়া সাংবাদিক-পুলিশ তাকে নানা প্রশ্ন করছে। এজন্য আমরা তাকে অন্যত্র রেখেছি। যেখানে মেঘকে রাখা হয় সেই ফ্ল্যাটের সন্ধান পেতে অনেক বেগ পেতে হয়। পরে জানা যায়, তাকে রাখা হয়েছে রাজাবাজারে রুনির নানীর বাড়িতে। সেখানে গেলে স্বজনরা মেঘের সঙ্গে কথা বলতে দিতে রাজি হননি। অনেক অনুরোধের পর নিয়ে আসা হয় তাকে। মেঘ আধো আধো করে বলে, দুইটা লোক বাবা-মাকে অনেক মারলো। তারপর মেরেই ফেললো। আমি কাঁদছিলাম তখন আমাকে পিস্তল দিয়ে গুলি করতে চাইলো। পরে পাশের ঘরে লক করে রাখলো। তারপর কখন লক খুললো জানি না। একবার দেখি দরজা খোলা। বেরিয়ে বাবা মায়ের ঘরে গিয়ে দেখি অনেক রক্ত। মেঝেতে শুয়ে আছে বাবা মা। তখন অনেক খুঁজে খুঁজে নানুকে ফোন করলাম। যারা বাবা-মাকে মেরেছে তাদের দেখলে চিনতে পারবে কি না জানতে চাইলে মেঘ বলে, দেখলে হয়তো চিনতে পারবো। তারা লাল সাদা শার্ট পরে এসেছিল। বাসায় মা তাদের ডিমভাজি দিয়ে ভাত খেতে দিয়েছিল। শুক্রবার আশুলিয়ায় পিকনিকে গিয়েছিল সাগর-রুনি। মেঘ বলে ওদের পিকনিকেও দেখেছি। আমাদের সঙ্গেই ছিল। কখন মারলো জানতে চাইলে মেঘ বলে, অনেকক্ষণ ধরে মেরেছে। শেষে যখন মারছিলো তখন রাত। মারার পর তারা দরজা খুলে বেরিয়ে গেল। ফ্ল্যাটের ভিড় থেকে বাঁচাতে মেঘকে প্রায় ৩ ঘণ্টা রাখা হয় তেতলার একটি ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটের বাসিন্দা আমিনা বেগম বলেন, আমি মেঘকে অনেক কথা জিজ্ঞেস করেছি। কিন্তু সে সব কিছু ভালভাবে বলতে পারেনি। শুধু বলেছে দু’জন লোক তার বাবা-মাকে মেরে ফেলেছে। যাদের ডিম দিয়ে ভাত খেতে দিয়েছিল তার মা। তিনি বলেন, আমার এখানে যখন মেঘকে নিয়ে আসে তখন ওর শরীরে রক্তের দাগ লেগেছিল। মেঘের বড় মামী নাহিদা পারভীন যুথী বলেন, মেঘ বাবা মায়ের পাশের ঘরে একাই থাকতো। তবে দরজা খোলা থাকতো। কোন কিছু লাগলে সে মা-বাবার ঘরে চলে যেতো। শুক্রবারও সে তার ঘরেই ছিল। খুনিরা তার বাবা মাকে মারতে শুরু করলে সে ঘুম থেকে উঠে ওই ঘরে যায়। কিন্তু খুনিরা আবার তাকে তার ঘরে নিয়ে আটকে রাখে। পরে দরজা খুলে দিলে সে বের হয়। তিনি বলেন, আমরা ওই ফ্ল্যাটে গিয়ে সবগুলো দরজা খোলা পেয়েছি।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।