কৌতুক
৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৩৫
ডাক নাম বনাম স্কুলের নাম
: তোমার নাম কী খোকা ?
: নাবিল ।
: আহা, ডাক নাম নয়, স্কুলের নাম জানতে চাইছি ।
: ও , স্কুলের নাম যাত্রাপুর প্রাথমিক বিদ্যালয় ।
সংগ্রহে: হুমায়রা নওশীন রথী
গরুর রচনা
শিক্ষকঃ কী রে কামাল, তোর আর তুহিনের গরুর রচনা হুবহু এক রকম হলো কী করে?
কামালঃ স্যার আমরা দুজনে একই গরু দেখে লিখেছি যে !
সংগ্রহে: সংগ্রহ : সুম্মো, পঞ্চম শ্রেণী,
ভিটামিন
ক্রেতা : আমার নাতির জন্য কিছু ভিটামিন ট্যাবলেট দিন তো।
বিক্রেতা : কী ভিটামিন দেবো, এ, বি না সি?
ক্রেতা : যা খুশি একটা দিন, আমার নাতি এখনো বর্ণমালা শেখেনি।
সংগ্রহে: হুমায়রা নওশীন
১. ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১২:৩৯
টাকাআনাপাই বলেছেন:
ভালই লাগলো।
টাকাআনাপাই বলেছেন:
ভালই লাগলো।


















