আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

আরেকটি কিউবিক রাত্রি নির্ঘুম

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩২

পূর্ব দিগন্তে উঠে আসে বহুদিন পরে আইসিসের তারা। কোলাহল ছড়িয়ে পড়ে প্রান্ত থেকে প্রান্তে। শহরবাসীর দেহ-মনে সহসা নতুন প্রাণের আবিভার্ব। প্রস্তরীভূত জমাট ক্লান্তির বিগলিত স্রোতের ধাক্কায় আর্তনাদ করে ওঠে কেউ কেউ ...কোথাও গুরুগম্ভীর স্বরে, কোথাও বজ্রনিনাদে বেজে ওঠে বাদ্যযন্ত্র। অথচ বরাবরের মতনই মঞ্চস্থ হওয়া এই নাটকে উত্সবশেষে আসবে একরাশ হতাশা,...

পোস্টটি ৫ জনের ভাল লেগেছে

ট্রান্সফার রেট জিরো কেবিপিএস

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:২০

রজনী গভীর।

আল্লাহু আল্লাহু রবে ক্বলবে জিকির করিতেছিলাম। গণকযন্ত্রটি এদানিং কী এক উদ্ভট দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হইয়াছে- কতিপয় বিশেষ এক্সটেনশনের ফাইল ডাউনলোড দিলে উহা সহসা কার্যক্রম বন্ধ করিয়া পূর্ণরূপে স্তব্ধ হইয়া পড়ে! যথেষ্ট এলেম থাকা সত্ত্বেও উক্ত সমস্যায় হাবুডুবু খাইতেছি উল্লেখযোগ্য দিবসব্যাপিয়া...স্বীয় এলেম সম্বন্ধে রাসূল বলিয়াছিলেন, ’আমি যাহা অবগত আছি, উহা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

কবি ও কাক

০৪ ঠা মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

বৃষ্টিভেজা দুপুরে বারান্দার রেলিঙে বসেছিল ক্লান্ত এক কাক,
এদিক-ওদিক চেয়ে শিথিল করে দেয় জবুথবু শরীর।
পাশেই দাঁড়িয়ে অবাক হই, ভিন্নভাবে সেও কি দেখে আমাকে?
সঙ্গীদের মতন ধূর্ততার লেশমাত্র নেই ওর সতর্ক চোখে,
বরং আশ্চর্য শিথিলতা আজ ভেজা ডানার ভাজে ভাজে।

এইবার একটু ভালো করে চেয়ে দেখি ওকে,
না, অতটা কুৎসিত মনে হল না আর......

পোস্টটি ২ জনের ভাল লেগেছে

ভাববাদীদের সভায় এক রাত

০৯ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

বুধবার, ৮ এপ্রিল ২০০৯
হাঁটছিলাম। চিন্তিত। একা হয়ে পড়ছি দিনকে দিন। নাগরিক আলোহীন ফেনী শহর ডুবে গিয়েছে প্রকৃত অন্ধকারে। কালপুরুষ এতক্ষণে পশ্চিমাকাশে হেলে পড়েছে; এখন সিংহের দোর্দন্ডপ্রতাপ রাজত্ব চন্দ্রালোকিত রাত্রির মধ্যাকাশে। চৈত্রের পরিপূর্ণ চন্দ্রের দখল পূষ্যা নক্ষত্রের। এখান থেকেই এসেছে পৌষ মাস নামটি। অদ্ভূত সম্মোহনী নেশাগ্রস্থ পৃথিবী, এক অপার্থিব পারলৌকিক স্বর্ণাভা...

পোস্টটি ৪ জনের ভাল লেগেছে

লালন দর্শন : বাজার জমজমাট

০৬ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:২২

লালন যখন বলেন, "কেউ মালা কেউ তসবী গোনে / তাইতো এ জাত ভিন্ন বলে,"...তখন লালনের বাণী শ্রোতার অন্দরমহলে পৌঁছাতে বেগ পায় না; সহজেই অনুমেয় : কোন বিশেষ জাতি/ধর্মাবলম্বী/দর্শনপন্থী মানুষকে ফকির লালন আলাদা চোখে দেখেন না। ঈশ্বরপ্রেরিত দূতদের তথাকথিত অলৌকিকত্ব খন্ডন করে তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দেন, "কলি যুগে হয় মানুষ অবতার।"...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

মেঘদূতিকা

০১ লা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৫

এখন অন্ধকার নেমেছে শহরের বুকে।
নক্ষত্রেরা মরে গেলে, গেলে ধুকে ধুকে,
সহসা সচকিত নাবিকের বিহবল দৃষ্টিতে,
অতল পাতাল হতে উত্তাল উচ্চে- সন্তপ্ত সৃষ্টিতে
সর্বত্র অতীত পাপের গ্লানি; শামানের অমোঘ বাণী
ভুলে করেছিল ভুল- শিল্পনগরীর চোখে এখন কালের ছানি!
অরণ্য দেখিনি আমি যদিও হেঁটেছি বহু মৃত্তিকার
ঘ্রাণের খোঁজে বিনিদ্র কত রাত, কৃত্তিকার...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

রাত্রি নির্ঘুম ২

২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৪

একে একে সমস্ত নক্ষত্রের আলো নিভে গেলে,
কাল স্তব্ধ বসে ছুঁয়েছিলাম রাত্রির বিষন্নতাকে,
মত্ত মেঘেদের পানে চেয়ে; যেন কতকাল পরে...
দু’জনে বসেছিলাম মুখোমুখি, এতটা নিবিড় হয়ে-
চোখে চোখ রেখে দেখেছিলাম মেঘেদের ছায়া রাত্রির চোখে
গাঢ় নৈঃশব্দের মতন ছেয়েছিল পৃথিবীর জনশূন্য দিগন্ত।

পৃথিবীর সব আলো ফুরিয়ে গিয়েছিল অকস্মাৎ।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

বর্ষণক্ষণে

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮

ক্ষণে ক্ষণে গগনে ক্ষণপ্রভাগমনে,
শ্রাবণসাঁঝে আজি প্রকৃতি আনমনে,
দেখিতেছি বসি দক্ষিণ বাতায়নে
মূহুর্তে মাতিল মত্ত সমীরণে;
সমীর চলিছে অজানার পানে,
সমীরস্রোতের মধুকলতানে,
শিহরিয়া তরু ভাষাহীন গানে,
দিতেছে দোলা পৃথিবীর প্রাণে।...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে

সিদ্ধি

২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৮

বহুরাত্রির ব্যর্থ প্রার্থনার পর
পুরনো জানালার ফাঁক দিয়ে আসা
প্রথম সূর্যের একটুকরো আহবান:
চমকে ওঠে আচ্ছন্ন আধবোঁজা এ দু'চোখ।

কতদিন আলোর স্পর্শ পায় নি ওরা!

***...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

ছাওয়াল ও জওয়াব ৫ : অদৃশ্য জগত

২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০২


খুতবা: মাঝে মাঝেই একটি সাধারন সমস্যা দেখা যায় : Hidden ফাইল-ফোল্ডারগুলো আনহাইড করলেও সেগুলো শো করে না। বিশেষ করে Pen-drive বা কম্ফূর ড্রাইভগুলোতে Pull-down মেনুতে Open কমান্ডটি না দেখিয়ে যখন কিছু অর্থহীন সংকেত দেখায় অথবা Double-click করলে সরাসরি না খুলে Open with খোলে- তখনই এ সমস্যাটি হয়। অ্যাকটিভ ভাইরাস...

পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.১১৫৫ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৮টি
  • মন্তব্য করেছেন: ৫১২টি
  • মন্তব্য পেয়েছেন: ১৭৪টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ২ মাস
  • ব্লগটি মোট  ৯১৩৮ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই