শুকনো মেঝেতে পড়ে থাকে কিছু বিবর্ণ স্মৃতি
১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জমাটবাঁধা বৃষ্টির জলে
আমার প্রথম স্বপ্ন বোঝাই
ছোট কাগজের নৌকা ভাসিয়েছিলাম
সেই নৌকার রঙ ঠিক কি ছিলো
আজ আর মনে পড়ে না
মনে করতে গেলেই
আঙুলের ডগায় উড়ে বসে
চিন্তার মেঘ
তারপর ...
মেঘগুলো থেকে থেকে
এক বুক দীর্ঘশ্বাস ফেলে
সেই নিঃশ্বাস থেকে রঙধনু হয় না
বড়জোর কিছু ধূসর ধুলো
সেই ধুলোয় মাখা স্বপ্নগুলো
ঝেড়ে পুরনো ঠোঙায় রাখি
কিন্তু শেকল পড়া ভীতু চোখ দেখে
মাটিতে প্রাচীন দাঁড়কাকের ছায়া
একটা ঝলসে যাওয়া
বিকেল বেলায়
মুখোমুখি হয়েছিলাম..
আমি আর দুঃস্বপ্নের সেই দাঁড়কাক
...তার ধাতব ঠোঁটে
মুহূর্তে ঠুকরে আমার স্বপ্নগুলো
রক্তাক্ত করে উড়ে যায়
তবুও
শুকনো মেঝেতে পড়ে থাকে
কিছু বিবর্ণ স্মৃতি
* যখন প্রথম সামইনে আসি তখন বাম পাশে সর্বোচ্চ ব্লগারের লিস্ট ছিলো একটা । সেখানে অনেক ব্লগারের নাম ছিলো যারা তিনশ'র উপর পোস্ট দিয়েছেন । তখন সেখানে তাকিয়ে থেকে ভাবতাম এটা একটা অসম্ভব টাইপের কাজ । আজকে অবাক হয়ে খেয়াল করলাম .... আমারো তিনশ টা পোস্ট হয়ে গেছে ।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন