somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীরাঙ্গনা বা যুদ্ধের সময় জন্মনেয়া শিশু- এই ব্যাপারটা নিয়ে কি হাসাহাসি করা ঠিক?

২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এই শব্দগুলোকে আপনি আমি যত শ্রদ্ধা করি, বীরাঙ্গনা শব্দটিকে কি সেইরকম শ্রদ্ধা করি? আমাদের সমাজের কিছু মানুষ এদের নিয়ে জেনে হোক না জেনে হোক হাসাহাসি, ফাজলামি করে। ভাবতে অবাক লাগে, এটা কি হাসাহাসির ব্যাপার?




আমার মনে হয় না বীরাঙ্গনা জিনিষটা কি সেটা আমার নতুন করে কাউকে বলতে হবে। তবুও যাদের জানা নেই তারা আইরিন সুলতানার ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় পোস্টটি পড়তে পারেন। এবার আসল কথায় আসি। আজকে একটা চ্যানেলে দেখলাম একজন বীরাঙ্গনার সাক্ষাৎকার নেয়া হচ্ছে। তিনি দুঃখ করে বলছেন, মানুষ আমাদের ভাল চোখে দেখে না। তার মেয়ে বলছে, লোকে কি বলে জানি না, আমার মাকে আমি ভালবাসি। কথাগুলো খুব খারাপ লাগল শুনে। যুদ্ধের সময় এই সব নারীরা যে অত্যাচারের শিকার হয়েছে, তারা কেউ তো ইচ্ছে করে এমন হয় নি। তাহলে, কেন তাদের আমরা ভাল চোখে দেখব না? তাদের তো কোন দোষ ছিল না। অনেকে আমরা গালি দেয়ার সময় বলি, "পাকি বীর্য দিয়ে তোর জন্ম হইছে!" "পাকিরা যুদ্ধের সময় কিছু জারজ পয়দা করে গেছে!" ভাই এইটা দিয়া আপনি কি বুঝাইলেন? এইটা দিয়া আপনি ওই লোকটারে অপমান করলেন নাকি এই দেশের নির্যাতিত অসংখ্য বীরাঙ্গনাকে হাসি ঠাট্টার ব্যাপার বানাইলেন? যুদ্ধের সময় পাকিরা যেই কামটা করছে ওইটা কোন নরকের কীটও করতে পারত না। দয়া করে এই ব্যাপারটাকে এমন হালকা করে দিয়েন না।




খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার কি আন্তর্জাতিক আইনে হচ্ছে নাকি এটা নিয়া প্রশ্ন তুলছে। এইখানে কিছু অপ্রাসঙ্গিক কথা কই। খালেদা জিয়া নিজেও বুঝতেছে না রাজাকারগুলারে তার দলের সাথে রাইখা কি সর্বনাশ করতেছে বিএনপির। বিএনপির মেরুদণ্ড ভেঙ্গে গেছে, এই দলটা পরগাছা হয়ে বিএনপিকে গ্রাস করছে। বিএনপি যদি আজকে এই দলটারে ত্যাগ করে তাহলে বিএনপির কয়টা ভোট কমবে? আওয়ামীলীগও এই পরিস্থিতিতে জামাত শিবিররে এখন জায়গা দিবে না। তাই যে সব মানুষ এখন আওয়ামীলীগের শাসনের বিরুদ্ধে আবার জামাত শিবিরকে দেখতে পারে না, তারা বিএনপিতে ভোট দিতে আর দ্বিধা করবে না। যাইহোক আসল কথায় ফিরে আসি, আমার এক বড় ভাই ফেসবুকে লিখছে, খালেদা জিয়া নাকি যুদ্ধের সময় পাকি ক্যাম্পে ছিল, সেই সুখ স্মৃতি নাকি ভুলতে পারে নাই! কোকো কার সন্তান সেটা নাকি খালেদা নিজেও জানে না, সেই সময় নাকি খালেদা জিয়ার ওইটা ...... হয়ে গেছিল, তাই কে কি করছে জানা নাই! যাইহোক, সবাই অনেক হাসাহাসি করছে এটা নিয়া, কোকোরে নিয়াও আপনারা অনেকে ব্লগে পোস্ট দেন। ভাই, খালেদারে অপমান করতে গিয়া আপনে যে আপনার দেশের সকল বীরাঙ্গনাকে অপমান করতেছেন সেটা বুঝছেন? যুদ্ধের সময় এই সব বীরাঙ্গনার সাথে যা হইছে তা হাসি তামাশার ব্যাপার না। দয়া করে এই রকম ফাজলামী বাদ দেন। খালেদা জিয়ারে পচানির আরো অনেক কিছু আছে। সেগুলা নিয়া পচান।




মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, মুক্তিযোদ্ধা শব্দগুলা যেমন আমাদের কাছে প্রিয় আর শ্রদ্ধার ব্যাপার, তেমনি বীরাঙ্গনারাও আমাদের পরম শ্রদ্ধার। তাদের নিয়ে হাসি তামাশা করা মানে এই দেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে হাসি তামাশা করা। ব্যাপারগুলা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন।
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×