somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি সংসদ সদস্য পাপিয়াকে আরো সময় না দিলে তিনি স্পিকার এর উদ্দেশ্যে বলে উঠেন, "মাইক দে"।

২০ শে মার্চ, ২০১১ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়েও দুই প্রধান রাজনৈতিক দলের নেতা, পরিবার এবং প্রয়াত নেতাদের নিয়ে আক্রমণ-পাণ্টা আক্রমণের ধারা চলছে সংসদে।

রোববার সরকারদলীয় মহিলা সদস্য তারানা হালিম এবং বিরোধীদলীয় মহিলা সদস্য সৈয়দা আশরাফী পাপিয়া বাকযুদ্ধে জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে স্পিকার আবদুল হামিদ বিএনপি সংসদ সদস্য পাপিয়াকে আরো সময় না দিলে তিনি বলে উঠেন, "মাইক দে"।

সরকারদলীয় সদস্যরা তার এ ধরনের বক্তব্যে প্রতিবাদ জানালে স্পিকার বলেন, ব্যবহৃত অসংসদীয় ভাষা তিনি সংসদীয় কার্য বিবরণী থেকে বাদ দেবেন।

রোববার অধিবেশনের শুরুতেই স্পিকার সব সদস্যকে তথ্যনির্ভর বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিতে উঠে পাপিয়া বলেন, "বাংলাদেশি ছিটমহলে ভারতীয় পতাকা উড়ছে। এ বিষয়ে রাষ্ট্রপতির ভাষণে কিছু বলা হয়নি বলে আমি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে পারছি না।"

দীর্ঘদিন পর গত ১৫ মার্চ ফিরেই ওয়াক আউট করে বিএনপি। সরকারদলীয় সদস্য ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর 'খুনি' বলে বক্তব্য রাখার পরই তারা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।

লতিফ সিদ্দিকীর বক্তব্যের জবাবে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তার স্ত্রী লায়লা সিদ্দিকীর জাতীয় পার্টির হয়ে মহিলা সংসদ সদস্যপদ গ্রহণ নিয়ে টিপ্পনী কাটেন পাপিয়া।

খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান বিদেশে টাকা পাচার করেছে বলে সরকারি দলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পাপিয়া বলেন, তারেক রহমান ও আরাফাত রহমান কোনো দেশকে সেকেন্ড হোম বানায়নি।

"তারা কেউ খ্রিস্টান বা ইহুদিকে বিয়ে করেনি", শেখ হাসিনা ও শেখ রেহানার ছেলেদের বৈবাহিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন তিনি।

পাপিয়া ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের ইজারা বাতিলের দাবি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ওয়াজেদ মিয়ার বাড়ি সুধা সদন ধানমণ্ডি লেকের জায়গা দখল করে করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও সমালোচনা করেন পাপিয়া।

পাপিয়ার নির্ধারিত ১০ মিনিট সময় শেষ হলে বিরোধীদলীয় প্রধান হুইপ তাকে আরো তিন মিনিট সময় দেওয়ার আহ্বান জানান। ওই সময় পাপিয়া স্পিকারের উদ্দেশে বলেন, "মাইক দে।"

পাপিয়ার বক্তব্যের জবাবে সরকারদলীয় সদস্য তারানা হালিম বলেন, "মাননীয় স্পিকার সত্য বিসর্জিত হয়েছে। এ ধরনের শিক্ষা আমাদের পরিবার থেকে পাইনি।"

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, "বিএনপি হলো ওরস্যালাইনের মতো- এক বালতি দুর্নীতি, এক মুঠ জামাত এবং এক চিমটি জাতীয়তাবাদ।"

রাষ্ট্রপতিকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানিয়ে তারানা বলেন, "হাওয়া ভবন গ্রেনেড হামলার সঙ্গে সম্পৃক্ত ছিলো- এ কথা জানার পরও রাষ্ট্রপতি প্রতিহিংসার রাজনীতি করেননি।"

বিএনপি ক্ষমতায় গেলে এ সরকারের সব কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করা হবে বলে খালেদার বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাংসদ বলেন, "এই বক্তব্যের জন্যই আগামী নির্বাচনে ওনাকে প্রত্যাখ্যান করবে জনগণ।"

তারানার আগে সরকারি দলের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আইনের শাসনের ধারাবাহিকতাকে বন্ধ করে দেওয়ার জন্য অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে।
"বিরোধীদলীয় নেতা সংসদে এসে অসত্য কথা বলে গেছেন", বলেন তিনি।
----------------------------------------------------------------------------------
আমরা জানি সংসদ হল সর্বাপেক্ষা গুরুত্ত পূর্ন যায়গা, যেখানে গরীব দুঃখির ভাগ্য নির্ধারিত হয়, যেখানে মানুষের কল্যানের কথা বলার কথা..বাক বিতন্ডা সব দেশেই হয়...কিন্তু এই ধরনের অসভ্যতামি কোন দেশে হয় বলতে পারেন????

৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×