আমার প্রিয় পোস্ট
- আমাদের মত করে বিজয়ের হাসি ক’জন হেসেছে? - সোহায়লা রিদওয়ান
- মহাবিশ্বের সৃষ্টি এবং ঈশ্বর নিয়ে স্টিফেন হকিং এর সর্বশেষ বই “দি গ্র্যান্ড ডিজাইন” এর সার-সংক্ষেপ/রিভিউ - বিলাশ বিডি
- একটি বিচার কার্য এবং একজন *ফেইসবুক
* ডেবড্যুড
- বোহেমিয়ান কথকতা
- মহামান্যার প্রতি শ্রদ্ধাবনত হয়ে... - হাসান মাহবুব
- ভ্যাঙ্গাড়ি - সোহায়লা রিদওয়ান
- অতঃপর, মানুষের রক্তে দিনলিপি সই হয় ? ঘামে ভেজা জীবন ...... রক্তেই শেষ হয় ! - সোহায়লা রিদওয়ান
- সে, সে, এবং সে - হাসান মাহবুব
- ছোটগল্প: মাটিফুল ও অন্ধ মুক্তির গান - আশরাফ মাহমুদ
- তালিকা , সাধের বাংলাদেশ ও বছর শেষের ভাগাংক - রাগ ইমন
- **আলো ও অন্ধকারের গল্প** - বোহেমিয়ান কথকতা
- আবারও টিফা: নাছোড়-বান্দা আমেরিকা নতজানু সরকার - দিনমজুর
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- মানুষ - ফারহান দাউদ
- এক , দুই বা পাঁচ টাকার অর্থহীন গল্প - মেহরাব শাহরিয়ার
- যে লেখাগুলো প্রিয়তে নেয়া হয়নি... - ভেবে ভেবে বলি
- কুচি কুচি করে কাটা সময়(গল্প) - হাসান মাহবুব
- চলো বিয়ে করে ফেলি ! (কিছুটা সত্য, কিছুটা মিথ্যা ,কিছুটা অতিরঞ্জিত ...) - বোহেমিয়ান কথকতা
- অন্য অলিম্পিক - নুশেরা
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- গণিতের সপ্ত কৌতুক - ম্যাভেরিক
- আসুন, গড়ে তুলি জ্ঞানের ভাণ্ডার - রাগিব
বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*]
০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:১১
মিসেস রহমান পটোলের দাম শুনেই ভুরু কুচকালেন । এত দাম পটোলের?!! মানুষ তো না খেয়েই পটোল তুলবে! তিনি নাক কুঁচকে কিছু বলতে যাচ্ছিলেন তখনই কে যেন বলে উঠল
"আরে ভাবি যে!"
"আরে ইকবাল ভাই?! কেমন আছেন?"
"আল্লাহ রাখছে এক রকম । তা ভাবি বাজার করছেন বুঝি ?"
"হা ! শাফি দেশে এসেছে । তাই ওর প্রিয় কিছু কিনতে নিজেই এলাম ।"
"তাই নাকি? তা কবে আসল?"
"গত সপ্তাহে । ওকে নিয়ে অনেক ছোটা ছুটির মধ্যে আছি । ওকে এইবার বিয়ে দেব ভাবছি ।"
"শাফির বিয়ে?! ও তো এখনো ছোট ! বয়স কত ?২৪/২৫ হবে না"
"আরে ওটা তো সানি । আমি আমার বড় ছেলের কথা বলছি। "
"ও আচ্ছা । শাফি এখনো বিয়ে করে নি?!!"
এই কথা শুনে মিসেস রহমান এর ভুরু,নাক দুটোই কুচকে গেল । "ছেলে মানুষ । ক্যারিয়ার নিয়ে চিন্তা করে করে একটু বয়স বাড়িয়েছে । ছেলেদের আবার বয়স কি?!!"
"তা কিন্তু ঠিক বলেছেন! তা মেয়ে ঠিক করেছেন?"
"না ভাই । ভাল মেয়ে পাওয়া এত কঠিন! অনেক দিন ধরেই তো খুঁজছি । প্রায় প্রতিদিন ই মেয়ে দেখতে যাচ্ছি এখন । "
"আমি একদম একমত! আজকালকার দিনে ভাল মেয়ে পাওয়া আসলেই কঠিন । "ইকবাল সাহেবের গলায় একটু আগ্রহ ফুটে উঠল যেন ।
মিসেস রহমান একটা পেঁপে নিয়ে দোকানদারকে বললেন "পেঁপে হলুদ হবে তো ?"
"কি কন আপা ?!হইব না মানে কাইট্টা দেখায়া দিতাছি । "
"আর মেয়ে দেখেও উপায় নেই । বাইরে থেকে নানা খোজখবর নিতে হয় । স্বভাব চরিত্র কেমন!বুঝেনই তো । যে জমানা পড়েছে! "
"একমত! একমত! উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট!" ইকবাল সাহেব মাথা নাড়েন।
"এইটাও আমার কথা!(পেঁপের ভেতরটা দেখে) হুমম পেঁপে তো দেখি ভালই, এখন মিষ্টি হলেই হয়!"
"তা মেয়ের বয়স কেমন চান?" ইকবাল সাহেবের উৎসাহী প্রশ্ন ।
"একটু কম বয়সী মেয়েই আমার পছন্দ । আমার ছেলেকে তো দেখেছেন ই । এখনো দেখলে মনে হয় ২৪ বছরের যুবক!"
কথাটা শুনে ইকবাল সাহেব একটু কাশলেন বলে মনে হল মিসেস রহমান যদিও খেয়াল করেন নি ।
"(দোকানদার কে)এই কিছু কাঁচা লেবু দিও তো! পাকা দিও না তাইলে কিন্তু তোমার দোকান থেকে আর কিছু নিব না "
"তা তো বটেই। আর কি কি চান? দেখি একটা ঘটকালি কইরা দিতে পারি কিনা! একটা বিয়ে করিয়ে দেই। সামনে আমার মেয়ের বিয়ে দিব । আপনি তখন আমার জন্য করবেন ! "
"তা তো অবশ্যই এই না হলে প্রতিবেশী ?মেয়েকে তো লম্বা হতেই হবে ,আমার ছেলে আবার একটু খাটো ।
নাহলে বাচ্চাকাচ্চাও খাটো হবে । এই বেগুন দাও তো লম্বা লম্বা গুলা দিও । গোল গুলা,আর বাট্টু গুলা দিবা না । আমার ছেলে ঐ গুলা খায় না । "
এবার ইকবাল সাহেবের কথায় একটু ব্যঙ্গ ঝরে পড়ে যেন "মেয়ের গায়ের রঙ তো ফর্সা হতেই হবে তাই না?"
"তা তো বটেই! নাহলে আমার নাতি নাতনীর মুখ তো অন্ধকারে দেখা যাবেই না! পরির মত একটা বউ চাই । আর কিছু না!
সুন্দর দেখে আলু দিও তো । আলু দিয়ে খুব ভাল একটা আইটেম বানাবো । মোটা মোটা আলু দিও না ।"
"শিক্ষাগত যোগ্যতা?"
"মেয়ের যদি কিছু ডিগ্রি না থাকে তাহলে চলবে কিভাবে?প্রেস্টিজ এর ব্যাপার ! "
"কিন্তু আপনার ছেলে তো পড়া বন্ধ রেখেই বাইরে গিয়েছিল । ও তো মোটে ইন্টার পাস ।"
মিসেস রহমান আবারো ভুরু কুচকালেন । "সেই জন্য ই তো একটু শিক্ষিত মেয়ে চাচ্ছি ! দুজনের এক জন যেন একটু শিক্ষিত হয়!এই একটা ভাল দেখে মিষ্টি কুমড়া দাও তো । মিষ্টি যেন হয় । "
![]()
" হুমম । ফ্যামিলি তো ভাল হতেই হবে, তাই না?"
"তা তো বটেই । আমাদের স্ট্যাটাসের সাথে খাপ খায় এমন ফ্যামিলি না হলে চলবে কেমনে?(শুটকি শুঁকে) শুটকি গুলার গন্ধ তো সুবিধার না । থাক আজ নিব না । (দোকানদার কে)এই তোমার কত হল?"
"ভাবি আমি তাহলে একটু আসি ।আমাকে মাছ কিনতে হবে ।আপনি তাহলে বাজার করতে থাকুন । ভাল মেয়ে পেলে আপনাকে জানাব ।"
"আচ্ছা ভাই । ভাল থাকবেন । বাসায় যাবেন কিন্তু ভাবিকে নিয়ে । "
ইকবাল সাহেব অন্য এক দোকানের সামনে চলে এলেন ।
মনে মনে বললেন "কি সিক পিপল ! মেয়ে তো দেখছে না যেন বাজারে পটল,পেঁপে কিনছে!!"
"আরে ইকবাল ভাই যে?!" শরীফ চৌধুরী ডেকে উঠলেন ।
"কেমন আছেন শরীফ ভাই? অনেক দিন পর দেখলাম । অথচ আমরা একই পাড়ার বাসিন্দা!"
"আমি আছি ভালই । দেখা না হলে কি হবে? খবরাখবর ঠিকই রাখি । শুনলাম মম'র জন্য পাত্র খুজছেন?!"
" হা ভাই ।" একটু লাজুক হেসে ইকবাল সাহেন উত্তর দেন ।
"আমাকে বলেন কেমন পাত্র চান?আমি তো আল্লায় দিলে অনেকের জন্যই পাত্র/পাত্রী খুঁজে দিলাম ।"
"অন্য সব মেয়ের বাপের মতই চাই মেয়েটা যেন সুখে থাকে । এই ধরেন শিক্ষিত,স্বচ্ছল,ভাল বংশের মার্জিত ভদ্র পাত্র হলেই হবে ।
(মাছওয়ালাকে)এই ডিম ছাড়া মাছ দাও । টাটকা আর বড় দেইখা । ছোট গুলা দিও না । ঐ মাছটা এমন কেন? হ হ ঐটা সরাও। পচা গলা মাছ দিও না ।"
"জামান কে চেনেন? ওকে পাত্র হিসেবে কি মনে হয়?"
"হা চিনি তো । আপনাদের নিচ তলায় থাকে । আরে ওর তো হাইটে প্রবলেম আছে ! এত খাটো ছেলের সাথে
মেয়ে দিব নাকি? নাতি পুতি তো সব লিলিপুট হবে! "
"হুমম। জামান বাদ । হানিফ কে চেনেন? "
"সিলেটি পাড়ার হানিফ? উকিল যে? "
" হ্যা হ্যা । ঐ হানিফই । মেয়ে দেখতেছে শুনলাম । "
"আরে না । ওরা ৭ ভাই বোন । এই রকম গ্যাঞ্জাইমা ফ্যামিলি তে মেয়ে বিয়ে দিয়ে বিপদে পড়ে যাব তো! আমাদের কাছে ওরা প্রস্তাব পাঠাইছিল কয়েক মাস আগে । "
ইকবাল সাহেব মাছের ব্যাগটা নিয়ে টাকা দিয়ে বললেন
"চলেন ভাই একটা মুরগি কিনব ।(তারা দুজন মুরগির দোকানের সামনে গেলেন । )
এই একটা ভাল দেইখা মোরগ দাও তো ।"
" রহমান সাহেবের ছেলে শাফিও নাকি মেয়ে দেখতেছে শুনলাম!"
![]()
"আমিও শুনছি । ঐ ছেলের বয়স অনেক!এই এই তুমি এইটা কি দিতাছ ?
আমি কি বুইড়া মুরগি নিব নাকি?কম বয়স দেইখা দাও । আমরা আসলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার পাত্র খুজতেছি । কিন্তু সমস্যা হল আজকালকার দিনে ডাক্তার/ইঞ্জিনিয়ার রা ডাক্তার/ইঞ্জিনিয়ারই বিয়া করতাছে!"
"আপনার মেয়ে ইডেন থেকে পাস করছে না?"
"হা । এরপর চাকরি পাইছিল কিছু । কিন্তু করতে দেই নাই । "
"হুমম। দিলে ভাল হইত । আজকালকার দিনে মেয়েদের চাকরী থাকলে বিয়ে দিতে সহজ হয় ।"
ইকবাল হুসেন একটু ভুরু কোঁচকালেন "তা হয়ত হয় । কিন্তু আমার মেয়ে সোনার টুকরা মেয়ে । ওকে আমি বাইরে কাজ করতে দিব না । সোনার চামচ নিয়া জন্মাইছে । যতটুকু পারি বুকে আগলাইয়া রাখতে চাই । "
"তা তো বটেই । ফার্মের মুরগি খান না? দেশি মুরগি নিতেছেন যে? "
"না ভাই ফার্মের মুরগিতে অরুচি আছে । পাত্র অবশ্য একটা পাইছিলাম । কিন্তু আমেরিকায় ছিল পাঁচ বছর। স্বভাব চরিত্র কেমন হইতে পারে এই ভয়ে ...বুঝেন ই তো ! তাই না করে দিছি"
"হুমম । " শরীফ সাহেব গম্ভীর ভাবে বলে উঠেন ।
"মুরগিটা ছিলা দিও । কাটার দরকার নাই । বাসায় কাটবে ।
আজকালকার দিনে বাজার করা অনেক কষ্টের । দোকানদাররা যা তা জিনিস গছাইয়া দিতে চায়!"
শরীফ সাহেব মাথা নাড়েন "হুমম ! বাজার!!"
উৎসর্গ সাজিপু, অপর্ণাদি, রাগ আপু, ফারহান ভাই
এঁদের এই ধরণের নোংরামির বিরুদ্ধে সরব উপস্থিতির উদ্দেশ্যে।
***আলো ও অন্ধকারের গল্প ***
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বৃত্তবন্দী বলেছেন:
দারুণ মেটাফোর দিছেন দারুণ...
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
বোহেমিয়ান কথকতা বলেছেন:
উপরের ব্লগার দের উৎসর্গ করতে লজ্জা পাইতেছিলাম / (এখনো পাচ্ছি! ) কারণ আমার লেখার হাত ভাল না
আবেগ আছে, প্রকাশের ক্ষমতা নাই
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুন্না ভাই ![]()
লেখক বলেছেন: বাজার বাজার বাজার বাজার বাজার বাজার বাজার বাজার ...
![]()
অনেক অনেক ধইন্যা শামীম ভাই ![]()
আতিকুল হক বলেছেন:
দারুন!!
লেখক বলেছেন: লইজ্জা পাইয়া গেলাম
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ![]()
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
বস পুরা কাপায়া দিছেন!সন্গে প্রেজেন্টেশন, কি কমু! সুপার্ব
তয় ইয়াহুরে ইগনোর করায় আপ্নারে মাইনাস!
লেখক বলেছেন: হাহা!!! থ্যাঙ্কু থ্যাঙ্কু ![]()
yahoo রে ইগ্নোর করছি কারণ ওদের হোমপেইজটা cluttered
আকাশ_পাগলা বলেছেন:
ভালু। তয়, দুইটা ছবির পজিশন দেখেই কিন্তু বুঝে গেছি যে, এখন কাহিনীতে কী আসবে। মিলানো গুলি ভাল হইছে।
++
লেখক বলেছেন: আপনে তো বস!!!
ছবি দুইটা ভালা হইছে না? হঠাৎ কইরা আইডিয়া পায়া গেছিলাম ![]()
থ্যাঙ্কু থ্যাঙ্কু
গল্পটা পইড়া, আর সোনার ভরি ২৯ হাজার টাকা শুইনা, ইলিয়াস কান্ঞ্চনরে খুব মিস করতেসি, কোন একখান সিনেমায় গাইসিলো-- বেলি ফুলের মালা পরে আজ প্রেমের প্রিয়াকে ঘরে তুলেছে।"
লেখক বলেছেন: ফারহান ভাই ছুডুকালে কাঞ্চন রে ভালা পাইতেন বুঝি??
"বেলি ফুলের মালা পরে আজ প্রেমের প্রিয়াকে ঘরে তুলেছে।"
হেহে! শায়েস্তা খাঁর আমল!!! ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কু !!!থ্যাঙ্কু !!!
হাহা!!! প্রেম না করিলে বিপদ!! কি করছেন ছাত্র জীবনে ?
কাঠের খাঁচা বলেছেন:
চমৎকার হয়েছে বস
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা ইমতিয়াজ ভাই
মোহাম্মদ লোমান বলেছেন:
ভাল লাগল। +
রাগ ইমন বলেছেন:
এইটা কি রকম হইলো ? আমি তো ব্লকড না , কিন্তু রেটিং বাটন কই? ধুরু । হাজার হাজার প্লাস । চরম চরম ভালো একটা লেখা হয়েছে । এত সুন্দর করে এত বাস্তবিক ছবি আর আঁকা যায় না মনে হয় । অনেক দিন পর একটা ভালো পোস্ট পড়লাম।
বিশাল অভিনন্দন ।
লেখক বলেছেন: আপুউউউউউউউউউউউ
আপনি আমার লেখা লাইক করছেন
![]()
কি উত্তর দিব বুঝতে পারতেছি না!! আমি এই ব্লগে আসার পর এত খুশি কোন কমেন্ট পড়ে হই নাই!!
আমি তো ভয়ে ভয়ে উৎসর্গ করছি । লেখা ভাল হয় নাই । তার পর আপনার মত ব্লগার কে উৎসর্গ করা।!
যাক আপনি লাইক করছেন । খুব ভাল লাগতেছে ![]()
অনেক অনেক ধন্যবাদ ![]()
লেখক বলেছেন: আমার তো প্রায় ই এমন হয় । রেটিং দিতে পারি না
দেশী পোলা বলেছেন:
লেখা সুখপাঠ্য হয়েছে
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দেশী ভাইজান ![]()
রাগ ইমন বলেছেন:
ফারহান, সোনার ভরি যখন ৬ হাজারে নামলো তখন অনেক বার আব্বুকে বলা হয়েছিলো গয়না কিনে রাখতে , ঘরে এত্ত গুলা মেয়ে! কেনা হয়নি । আর এখন তো চিন্তাই করতে পারি না! ঠিক বুঝলাম না , এত হা হুতাশ করে কেন রে ভাই! চাপাচাপি করার মত নচ্ছার যেমন আছে তেমন আশে পাশে বিবেচক মেয়েও তো দেখি । নিজের চাকরীর পয়সা জমিয়ে গয়না কিনছে , বাপ মার উপর ঝাপাচ্ছে না । কিংবা এক জোড়া বালা আর দুলেই তো বিয়েও হতে দেখলাম। কি জানি!
দুইপক্ষ আলাপ আলোচনা করে মিলে মিশে কেনাও তো যায় । অনেকেই এখন বিয়ে বউ ভাত না করে, একটা অনুষ্ঠান ও করে।
লেখক বলেছেন: অনেকেই এখন বিয়ে বউ ভাত না করে, একটা অনুষ্ঠান ও করে
আমার এই ব্যাপারটা পছন্দ হইছে । খুব রিসেন্টলি এই রকম এক টা অনুষ্ঠানে গিয়ে মুগ্ধ হয়ে গেছিলাম ।
@ফারহান ভাই
তাইলে তো আর চিন্তা নাই । কি কন?!
লেখক বলেছেন: অনেক অনেক অনেক অনেক ধইন্যা ।
![]()
আমি আবার এই সব ছবি এড করতে পারি না ![]()
পারলে আপনারে দিতাম ।
অনন্ত দিগন্ত বলেছেন:
হ ! ঘটনা সত্যি, চারপাশে যা দেখি তাতে মনে হয় , পাত্র পাত্রী তো মনে হয় আজকাল বাজারের আলু পটল, মুরগী হয়ে গেছে ....
লেখক বলেছেন: সহমত
পছন্দ করা আর বাজারের আলু পটলের মত চুজ করার মাঝে বিশাল পার্থক্য ।
পড়ার জন্য অনেক অনেক ধইন্যা ![]()
রাগ ইমন বলেছেন:
ঈয়ে মানে, আমারে রে যে উৎসর্গ করা হয়েছে এইটাত দেখি নাই! (মাটিতে মিশে যাওয়ার কোন ইমো নাই?) অনেক অনেক দুঃখিত ।
আসলে বুড়া হইসি তো!
লেখাটা আসলেই খুব ভালো হয়েছে , তাই প্রিয়তে নিলাম।
মাফ পাইলাম তো ?
অন্তু বাবু , একটু ভুল হইলো । সবাই আলু পটল হয় না । পাত্র হিসেবে তুমি চানাচুর এর মতন।
লেখক বলেছেন: ইহা আমি কি পড়িলাম । ইহা আমি কি পড়িলাম!!! আমার লেখা রাগ আপুর প্রিয়তে!!! আমার ঠ্যাং তো আগামী এক সপ্তাহ মাটিতে পড়বে না!!!
থ্যাঙ্কু আপু ![]()
স্বাধীনতা৭১ বলেছেন:
দারুন মিলাইছেন......বাজার
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
আসলেই বাজার! ![]()
লালসালু বলেছেন:
এই চিপায় আমিও আটকা পড়ছি রে ভাই।
লেখক বলেছেন: বেশির ভাগ ই আটকা
।
আমি এখন ও পিচ্চি । তাই পড়ি নাই ।
পড়তে যাতে না হয় , তাই চেষ্টা নিতেছি!!
কালকে এরকম একটা পোসট দিছিলাম সোনার দাম নিয়ে ।
অনেক হতাশা নিয়ে লিখেছিলাম। এটা পড়ে আরও হতাশা বাড়ল। আমাদের দেশ টা কৈ যাচ্ছে??
গুগল আর বিং তো ঘটক পাখি ভাই রে অফিসিয়াল সার্চার বানাবে...
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ![]()
বিয়া হৈল এই দেশে একটা বিরাট বিজনেস। সব পক্ষই লাভবান হৈতে চায়
আমাদের সমাজে বিশ্রি মানুষের সংখ্যা আসলেই বেশি ![]()
হেহে! বানাইলে ভালা! আমাদের দেশের ট্যাকা আমাদের দেশেই থাকল!
রাতমজুর বলেছেন:
সম্পর্কে ভাগ্নী, ইডেনে পড়ে। মাতা মানসিক ভাবে অসুস্থ, পিতৃদেব দ্বিতীয় বিবাহ করছে, তবে পরের মা মেয়েকে বেশ ভালোই জানে। সমস্যা হলো, মেয়ে ধাঁই ধাঁই করে বাড়ছে। বিয়ে দেওয়া দরকার।
আমার উপরে ভার পড়লো মাইয়ার পছন্দ আছে কিনা জানার, (আইজকাইলকার মাইয়াপুলা বাপমারে হাইকোর্ট দেখাইতে ওস্তাদ), অথবা কেমন ছেলে চাই।
নিউমার্কেটে নিয়া ফুসকা অর্ডার কৈরা সোজা কথা পাড়লাম, "সামীর কি খবর?" ভাগ্নী জানাইলো পোলার ফিউচার তেমন ব্রাইট মনে হয় নাই, সো ছাড়ছে। জিগাইলাম কেমন পোলা চাস, মাইয়া কয় "তোমরা পছন্দ কৈরা আনো, আমার না নাই।"
আরেকটু মাখন-তৈল দেওনের পর পাইলাম, পোলা একটু লম্বা হৈতে হবে, চেহারা সুরত একটু দেখনের মত লাগবো (মাইয়ার প্রিয় নায়ক শাহেদ কাপুর), চাকরী সরকারী না, বেসরকারী একটু ভালো পজিশনের, ট্যাকা পয়সা নেশি থাকোন ভালা না, ওতে সমস্যা বাড়ে। বয়স তআর কাছাকাছি হৈলে আন্ডারস্ট্যান্ডিং ভালো হৈব, সো বছর তিন টু পাঁচের উপরের পোলা না দেখাই ভালো।
আরেকটু ক্লিয়ার হৈতে চাইলাম, কৈলাম, "ধর পোলা পাঁচ-এগারো, দেখতে চকলেট হিরু
মাইয়া জানতে চাইলো স্যলারী কত, কৈলাম সব মিলায়া হাজার কুড়ি।
"বলো কি! ওতে তো ফ্লাট ভাড়াও হবে না, জানো মামা, আমার খুব শখ বনানী নাইলে বারিধারায় ফ্ল্যাট থাকবে, দুইজনের জন্য দুইটা গাড়ী, একটা নিয়া ও অফিসে যাইবো আরেকটা নিয়া আমি সারাদিন টৈ টৈ কৈরা ঘুরুম
কৈলাম "খারাপ না!"
একাটাই প্রশ্ন মাথায় তখন, ২৫-২৮ এর মইদ্যে একটা পোলা অতো ট্যাকা কামাইবো কেমতে!
লেখক বলেছেন: এত কম দাবী দাওয়া?!!!
আমিও কই খ্রাপ না!!
কঠিন প্রশ্ন । এমন টাইপ মেয়ে আমাকে বিয়ে করতে চাইলেও করব না । (মাইন্ড কইরেন না! আমি টাইপ কইছি কইলাম! )
আহমেদ রাকিব বলেছেন:
ভাল পোষ্ট। দারুন আইডিয়া সাথে সুন্দর প্রকাশ ভঙ্গি।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
গর্বে বুকটা ভরে গেল।
অনন্ত দিগন্ত বলেছেন:
ওরে রাগুপি কয় কি, আমি নাকি চানাচুরের মত (কিন্তু বিষয়টা কিলিয়ার করে নাই রাগ আপা, সোনার ভরি ৬ হাজার ছিল শুনলে মনে হয় শায়েস্তা খাঁর আমলের কথা। বিবেচক লোকজন তো অবশ্যই আছে তবে তাদের মাইক্রোস্কোপ দিয়া খুঁজলেও পাওয়া মুশকিল।
লেখক বলেছেন:
এইটা নাকি বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল মুভি । অথচ আমি দেখতারি নাই
বিবেচক লোকজন তো অবশ্যই আছে তবে তাদের মাইক্রোস্কোপ দিয়া খুঁজলেও পাওয়া মুশকিল।
এই কারণেই তো প্রেম কইরা ফেলান উচিত!
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা ।
আছেন কেমুন? ![]()
রাগ ইমন বলেছেন:
রামু, ভাগ্নিরে একটা প্যাদানি দাও নাই? বাপ মারেও দিও । এই রকম মন মানসিকতার শিক্ষা তো বাড়ি থেকেই পাওয়ার কথা ! অবশ্য এই রকম ট্রফি ওয়াইফ যারা পছন্দ করে সেই রকম টাকার মেশিন চিনলে মিলায় দাও। যে যায় চায় আর কি। বাপের না থাকলে সৎ পথে এত অল্প বয়সে বনানী, বারিধারা সম্ভব না ।
লেখক বলেছেন:
কথা সত্য । আর বনানী,বারিধারার স্বপ্ন তো বুড়া কালেও দেখি না
সহজ ভাবেই সুখী হওয়া সম্ভব ![]()
রাগ ইমন বলেছেন:
অন্তু, ছবি দেখে তো বুঝাই যায় যে তুমি আলু না, পটল না, মুরগীও না । তবে চিনি মেশানো ঝাল চানাচুরের সাথে প্রচুর মিল আছে ।
লেখক বলেছেন: আমার বিবাহ করতে মুঞ্চায়!!!
আপনে তো এখন আরামে কইরা ফালাইতে পারবেন!!! আপনার ৮০ দিন শুরু হইয়া যাইব শিঘ্রি ইনশাআল্লাহ ।
ধইন্যা ধইন্যা ![]()
সাধারণমানুষ বলেছেন:
ব্যাপক হইছে @ রামু নানা, আমার এক ক্লাসমেটরে (ফিমেল) এই টাইপের প্রশ্ন জিগাইছিলাম সে কয়ছিল বসুন্ধরায় বাংলো বাড়ি, ২-৩টা গাড়ি নাই এমন কাউরে নাকি সে বিয়া করবে না।
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা!!!
"কোন ঘাটের মরা"
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
পাত্র-পাত্রী টাইপ এইসব পোস্টে আমার মতটা অন্যরকম, আপনাদের মতো না। রাগ ইমন এর এক পোস্টে বলছিলাম। এটা নিয়া তর্ক করতে ভাল লাগে না দেইখা এড়ায় গেছি সেদিন। সারভাইভাল অফ দ্য ফিটেস্ট। যে ফিট সে তার মতো ফিট পার্টনার খুজবে। এইখানে অস্বাভাবিকতার কিছু নাই। যারা বলে ভাল মনের মানুষ দেখে বিয়ে করবো, আর কিছু লাগবে না--তারা আমার দৃষ্টিতে জাস্ট হিপোক্রাট। কোনো সামর্থ্যবান ঘরের প্রাপ্তবয়স্ক মেয়েকে দেখি নাই এপর্যন্ত ভাল মনের রিকশাওয়ালাকে বিয়ে করতে। একইভাবে বড়লোকের কোনো পোলাকে এখনো কাজের মেয়ে বিয়ে করতে দেখি নাই শখ করে। সবাই সবার ওজন মাইপা চলে। কেউ চেহারাকে পুঁজি করে বিয়ের বাজারে নামে, কেউ পেশা-স্যালারি।
এখনো বাংলাদেশে পুরুষেরা মূল উপার্জনকারী বিবেচিত। তাই ভালো স্যালারির পুরুষ হট লিস্টে সবার আগে। আর যেহেতু নারীদের উপার্জন ক্ষমতা নিয়ে ততোটা সিরিয়াস পরিবার কম, নারীদের সৌন্দর্য হিসাবে আগে আসে। এখন উভয়পক্ষ থেকেই নিয়মটা নিষ্ঠূর। ছেলে বা মেয়ে ভাল না মন্দ তা দেখার চাইতে এইসব ক্রাইটেরিয়া দেখা হয়। কিন্তু কিছু করার নাই। পৃথিবীর নিয়মটাই নিষ্ঠুর -- সারভাইভাল অফ দ্যা ফিটেস্ট এর চাইতে নিষ্ঠুর নিয়ম আর নাই।
লেখক বলেছেন: সারভাইভাল অফ দ্যা ফিটেস্ট এর চাইতে নিষ্ঠুর এবং ব্যবহৃত নিয়ম আর নাই।
কথা সত্য । তোমার ঐ কমেণ্ট আমি ও পড়ছি ।
কেউ চেহারাকে পুঁজি করে বিয়ের বাজারে নামে, কেউ পেশা-স্যালারি। আদিম কাল থেকেই কিন্তু চলে আসছে এই টাইপ একটা ধারা । শক্তিশালী/ শক্ত সামর্থ্য পুরুষ পাবে তার পছন্দের নারী (পশু পাখিদের মধ্যেও সেইম )
তাই বলে বাজারের স্টাইলে কাজ করলে তো চলবে না ,তাই না? একটা ফাইন লাইন আছে চুজ করা আর পছন্দের বাড়াবাড়ির মধ্যে । আর বিয়ের জন্য নুন্যতম যোগ্যতার একটা ব্যাপার আছে ।
পাত্র/ পাত্রী তাদের বিপরীত পক্ষকে যেভাবে মূল্যায়ন করে । কি বলব !!!
বিস্তারিত উত্তরের ইচ্ছে ছিল ।কিন্তু সময় লাগবে ।
আমার এই নিয়ে একটা পোস্ট দেবার ইচ্ছে আছে । তবে বিষয়টার অনেকটাই sensitive . তাই অনেক চিন্তা করে দিতে হবে ।
হাসান মাহবুব বলেছেন:
+++ darun. tumito aishai dekhay ditacho.
লেখক বলেছেন: খাইছে!! কার মুখ দেইখা উঠছিলাম!!!
হাসান ভাই এই কথা বলতেছেন?!! ![]()
আমি তো উড়াল দিমু আগামী পুরা এক সপ্তাহ!!!
ঠ্যাং আর মাটিতে নামামুই না!!
অনেক অনেক ধইন্যা ভাইয়া ![]()
ভেবে ভেবে বলি বলেছেন:
তুমি একেবারে হতবাক করে দিলা... পোস্টের কন্টেন্ট তো অবশ্যই ভালো কিন্তু প্রেজেন্টেশন তো একেবারে... লাজওয়াব! হ্যাটস অফ ব্রো!!
লেখক বলেছেন:
আপু জানেন আমি বাজার করতে পারি না!!! পোস্টটার উপমা লিখতে গিয়ে আমার ভালই ঘাম ঝরছে!!! আমি তো ভাবলাম মেটাফোরে না আবার গন্ডগোল করি!!!
অনেক অনেক অনেক অনেক ধইন্যা আপুনি ![]()
জানজাবিদ বলেছেন:
ভাঙ্গা পেন্সিলের কথার সাথে সম্পূর্ণ একমত। রাতমজুর যেমন বলেছেন, "একটাই প্রশ্ন মাথায় তখন, ২৫-২৮ এর মইদ্যে একটা পোলা অতো ট্যাকা কামাইবো কেমতে!"....................নিজেই এর ভুক্তভোগী।
সবশেষে বলবো লেখা খুবই ভাল হয়েছে। একই বক্তব্য নিয়ে ব্লগে আরো লেখা পড়েছি কিন্তু প্রেজেন্টেশনটা ইউনিক, আউটস্ট্যান্ডিং! অবশ্যই প্রিয়'তে গেল।
লেখক বলেছেন: ভাঙ্গার উত্তরটা দেখতে পারেন । আমি কিন্তু বলছি না চুজ না করার কথা । বিষয়টা আশা করছি অন্য একটা পোস্টে ক্লিয়ার করব ।
আমি ও তো ভুক্তভোগী হব বলে মনে হচ্ছে!! গরীব মানুষ!!! ![]()
তবে ঐ টাইপ মেয়েদের যে বিয়ে করব না এইটা শিউর । তা হুরপরী ই হোক আর যাই হোক ।
প্রেজেন্টেশনটা ইউনিক, আউটস্ট্যান্ডিং! অবশ্যই প্রিয়'তে গেল।
অনেক অনেক ধন্যবাদ ভাই ![]()
লেখক বলেছেন: আমি ও অনেক মজা পাইছি লেখার সময় ।
কমেণ্ট গুলাও জুশ হইছে!
পড়ার জন্য অনেক অনেক ধইন্যা আপুনি ![]()
রাতমজুর বলেছেন:
@ মাম্মী, আমার কি? নিজেই বুঝবো কিছুদিন পরে, আমি খালি কৈছি অহন বিয়া না কৈরা একটা বড় পাশ দে, মাস দুই চাকরী কর, তর ডিমান্ড বাইড়া যাইবো
আমার এক ফ্রেন্ড আছে, কলেজে থাকতে কোন প্রস্তাব আইলে বাপে ঘটকরে তাইড়া যাইতো, ইউনিতে থাকতে ফুল ফ্যামিলি একজোট, দ্যাক্তে এ্যাপোলোর ক্লোন, চরিত্র এক্কেরে কিলিন, বৈদেশি পিয়াইজডি, নিদেন পক্ষে এমব্যা, বৈদেশি ফার্মে লাখ ট্যকার চাকরী, পোলার নিজের বড় ফ্ল্যাট, গাড়ী, এইসব না থাকলে মাইয়া দিবো না।
মাইয়া অনার্স ফাইন্যালে, প্রস্তাব কমতে থাকে।
মাইয়া এমএ করে, প্রস্তাব কমতে থাকে।
মাইয়া অহন ঘরে বসা, মুঠ মুঠ ঘুমের বড়ি খায়, কান্দে পুরানা দিন ইয়াদ কৈরা, অনেক সরেস পোলা প্রোপোজ করতো, কেন রাজী হয় নাই।
বাপে আমাগো কাছে ভাঙ্গা রেকর্ড বাজায়, দাবী দাওয়া কমতেছে উনার।
সমস্যা একটাই, মাইয়ার বয়স ২৮, এখনো দেশে বেশিরভাগ এলাকায় এইডা মাইয়াগো লাইগ্যা বুড়া বয়স। চেহারা পুরা ভচকাইছে, অথচ ঐ আছেলো আমাগো ব্যাচে পয়লা নম্বর সৈণ্দর্য।
নাক উঁচা থাকা ভালো, তয় লিমিটে মম।
ইদানিং কম কৈরা কাবিন হুনি ৫ লাখ। কৈ পামু অত ট্যাকা?
নারী স্বাধীনতার ধুঁয়া তুইল্যা একটা কাজের কাজ হৈছে, ইদানিং অনেক পোলা ফাঁসে বৌ নির্যাতন কেসে, পাশের বাড়ীর ভাবীরে টেক্কা দেওনে বৌয়ের খাঁই মিটাইতে না পাইরা।
আপাতত: এইডা পড়েন Click This Link
লেখক বলেছেন: মেয়েদের জন্য ব্যাপারটা কমন
রাগ আপুর এইটা নিয়ে একটা পোস্ট আছে ।
বিবাহ আসলেই ক্যাচাল মার্কা জিনিস হয়া গেছে!!!
আফসুস!
ঐ পুষ্টে আমি কমেন্ট দিছি আগেই
""চমৎকার +++
আমার কুনু ভীতি নাইক্কা! ![]()
আমি তো ১৬ থেকেই বিয়ে করার জন্য রেডি । খালি আম্মা কয় ২৮ এ দিব ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
বাজারের স্টাইল হইলো স্ট্রেইট কাট, পছন্দ না হইলে নতুন স্টাইল বাজারে চালু আছে। আরেকটু সুশীল ধাঁচ। দূর থেকে মেয়ে দেখা, মার্কেটে, কিংবা দোকানে, রেস্টুরেন্টে। পছন্দ হইলে কয়েকদিন রেস্টুরেন্টে এরেঞ্জড ডেট। ঐটাও ভাল লাগতে পারে। আমার সাদা চোখে কোনো ডিফারেন্স নাই। প্রেমের মতো ইমম্যাচিউরড ব্যাপারে যেখানে বাপের পয়সা-চেহারা হিসাব করে প্রেম হয়, সেখানে বিয়েতে হবে না আশা করা বৃথা!
লেখক বলেছেন: হাহা! তোমার স্ট্রেইট কাট কমেণ্ট মজাদার ই লাগতেছে ।
আমি একটু গুছিয়ে পরে উত্তর দিব ।
আমি বলছি না শুধু মন দেখেই করার কথা ।
পছন্দের/চাহিদার বাড়াবাড়ি টা খারাপ ।
লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ ।
খুব খুশি হলাম ।
আর হ্যাঁ, উচ্চশিক্ষিত মেয়ে ভাল মনের রিকশাওয়ালা বিয়া করে কিনা জানতে চাইলা না? আমার পাশের বাসায় এক ডাক্তার ভদ্রমহিলা থাকেন, এখ পুলিশের কনস্টেবলরে পছন্দ করে বিয়ে করসেন, তা সংসার ৩০ বছর হইলো, সুখেই আছেন ২ জন।
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা কাকঁনদি
খ্যাক খ্যাক
বাগসবানি বলেছেন:
বোহেমিয়ান কথকথা আমি হাসির উপরই আছি । সত্যই জটিল হইছে । সত্য বড় কঠিন জানতাম, এখন দেখতেছি সত্য বড় হাস্যকরও বটে ।
আমাদের টেক্সট বইয়ের 'ভালো'র সংজ্ঞা আর সমাজের 'ভালো'র সংজ্ঞার মাঝে বিস্তর ব্যবধান ।
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ![]()
আমাদের টেক্সট বইয়ের 'ভালো'র সংজ্ঞা আর সমাজের 'ভালো'র সংজ্ঞার মাঝে বিস্তর ব্যবধান ।
সহমত ![]()
আমাদের প্রজন্ম আশা করছি সমাজেও সেই ভালোটা নিয়ে আসতে পারবে ![]()
জেরী বলেছেন:
ভালো
লেখক বলেছেন: থ্যাঙ্কু জেলীবু
![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
ফারহান ভাই, এক্সেপশন আর এক্সামপল এর পার্থক্য আমরা সবাই বুঝি।আমরা নিজের ওজন করি, তার চাইতে একটু বেশি ওজনদার পার্টনার এক্সপেক্ট করি। সমান অথবা কম ওজন চাই না। আল্টিমেটলি নিজের ওজনের আশেপাশেই(কম-বেশি) পার্টনার বাইছা নিতে হয়।
জেনারালাইজেশনের কথা বললেন, আমি ঐটাই করছি। ব্যতিক্রম হিসাব কইরা আবেগের দোকান খুইলা আমি চিন্তা করি না। রামু কাকার ভাগ্নির উদাহরণ দেখেন। সে নিজের চাইতেও অনেক বড় ভ্যালু এক্সপেক্ট করছে, এক্সপেক্টেশন না কমাইলে জেনারেল কেইস হইলো, রামুকাকার ঐ সুন্দরী বান্ধবীর মতো অবস্থা হবে; ভ্যালু কমাবে, যখন কেউ ভ্যালু দিবে না।
আর সারভাইভালের কথায় ঐদিন রাগ ইমন উদাহরণ দিছিলেন, আমাদের দান-খয়রাত-সাহায্য করার কথা, মানবতার কথা। সত্যি হলো বিয়ের বাজারে কাউরে দানের মানসিকতা নিয়া আগাইতে দেখি নাই। টাকা পয়সা দান করা সহজ, নিজেরে দান করা সহজ না। এই বাজারে কেউ হারতে চায় না।
লেখক বলেছেন: টাকা পয়সা দান করা সহজ, নিজেরে দান করা সহজ না।
ভালা কইছ ।
এই টপিক টা আসলেই সেনসেটিভ!
অনেক পয়েন্ট বের হয়ে আসতেছে ।
পারভেজ ভাই এর কমেণ্টটা দেখতে পার ।
পারভেজ বলেছেন:
গল্পটা উপভোগ্য। মজারু। চমৎকার রম্য। যুগোপযোগী।
আর যদি প্রসঙ্গের কথায় আসি , তাহলে বলবো-
পাত্র বা পাত্রী বাছাই করতে আমরা আসলেই 'বাছাই' করি; 'পছন্দ' করি না! সমস্যাটা হয় আমরা নেগেটিভ সাইডগুলি নিয়ে একের পর এক ব্যক্তিকে বাদ দেয়া শুরু করি। অথচ, এমনও হতে পারতো - একটি মাত্র গুণের কারণে পাত্র বা পাত্রী তার অন্য সব ছোট খাট অযোগ্যতা পাশ কেটে যেতে পারে।
এটা বেশী হয় যখন মেয়েদের বয়স ১৯ থেকে ২৫ আর ছেলেদের বয়স ২৩ থেকে ৩২ থাকে। এর পর থেকে বাছবিচারের ক্রাইটেরিয়া কমতে থাকে।
আমার মনে হয়, আমরা ছেলে বা মেয়ের যে দোষ, গুণ বা বৈশিষ্ঠ্য নিয়ে অভিভাবক পর্যায়ে আলাপচারীতা করি সেটা দোষের নয়; দোষের হলো আমরা ভুলে যাই আমাদের নিজেদের যোগ্যতার কথা!
সে আমার যোগ্য কিনা সেটা দেখার সাথে সাথে আমি তার যোগ্য কিনা সেটা ভাবলেই সমস্যাটা কমতে থাকবে
লেখক বলেছেন: "" আমরা ছেলে বা মেয়ের যে দোষ, গুণ বা বৈশিষ্ঠ্য নিয়ে অভিভাবক পর্যায়ে আলাপচারীতা করি সেটা দোষের নয়; দোষের হলো আমরা ভুলে যাই আমাদের নিজেদের যোগ্যতার কথা!
সে আমার যোগ্য কিনা সেটা দেখার সাথে সাথে আমি তার যোগ্য কিনা সেটা ভাবলেই সমস্যাটা কমতে থাকবে ""
চমৎকার বলেছেন । আমি এই টপিক নিয়ে পোস্ট লিখলে এই কথা গুলো এড করে দিব ।
অনেক অনেক ধন্যবাদ পারভেজ ভাই ![]()
লেখক বলেছেন: ভাইয়ার আশাবাদীতা এবং আবেগ ভাল লাগল ।
আমিও এমন টা ভাবি ।
এইভাবে বাজারের মালসামান বাছাই করার মত জীবনসঙ্গী বা সঙ্গিনী বাছাই
এইটাই সবচেয়ে খারাপ ![]()
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আবেগের দোকান কথাটা খুব বেশি লাগছে হয়তো, সেটার জন্য দুঃখিত। কথাটা মনে হয় রুড হয়ে গেছে। প্রেমের বেলায় ক্যালকুলেশন আছে, ইমোশনও আছে। প্রেমের বিয়েতে তাই হয়তো অনেককিছুই সম্ভব। কিন্তু এরেঞ্জড ম্যারেজে ক্যালকুলেশন বাদে আছে কি? সেধে কে বা ভুল হিসাব করে?
আর বোহেমিয়ান ভাইয়ের বাজারের মালসামানার যুগ অনেক আগে পার হয়ে আসছে, এখন ঐটার উপর একটু পর্দা চড়ানো হইছে। ৩৬ নম্বরে বলছি, আমার সাদা চোখে কোনো পার্থক্য দেখি না। শেষ পর্যন্ত ঐ ছেলের স্যালারি+লম্বাচওড়া আর মেয়ের সৌন্দর্য+ভদ্র-সুশীলা হিসাব করেই সব হবে(যদি এরেঞ্জড হয়)। আর প্রেমের ব্যাপারে কিছু বললাম না, অভিজ্ঞতা নিতান্তই অল্প।
লেখক বলেছেন: বোহেমিয়ান ভাইয়ের বাজারের মালসামানার যুগ অনেক আগে পার হয়ে আসছে, এখন ঐটার উপর একটু পর্দা চড়ানো হইছে।
আমার ধারণা তুমি ভুল বলছ । এটা এখনো চালু আছে ![]()
পত্রিকার বিজ্ঞাপন দেখ না ?!!!!
পর্দা চড়ানোর লজ্জাটাও বেশির ভাগ লোকের নাই
![]()
আশরাফ মাহমুদ বলেছেন:
প্রকাশ সুন্দর হয়েছে।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আশরাফ ভাই ![]()
ভাবের অভাব বলেছেন:
চমৎকার লেখা!!! আর এ কথার কোন ভিত্তি নাই যে আপনার হাতের লেখা ভালো না। এর আগে আমি দুইটা লেখা পড়েছি বেশ ভালো ছিলো সেগুলো। আর আমার লেখার ব্যাপারে জানতে চেয়েছিলেন। আমি খুবই অস্থির মস্স্তিস্কের মানুষ। দুই লাইন লেখার পর তিন লাইন লিখতে আর ইচ্ছা করেনা। আপনি তো ভালো লিখার পরও বলেন যে লেখা খারাপ আর আমি সত্যিই খারাপ লিখি। তবে এক সময় প্রচুর কবিতা লিখতাম। একদিন আমার এক বন্ধু বলল- বাংলাদেশে কাকের থেকে কবির সংখ্যা অনেক বেশি। সেই যে বাদ দিলাম আর লেখা হয়ে উঠল না। খাতা গুলোও সব কোথায় হারিয়ে গেছে।
এখন ***আলো ও অন্ধকারের গল্প *** টা পড়ে দেখি কেমন হলো। বাকি গুলোও পড়বো ইনশাল্লাহ্।
এক্ষুনি কারেন্ট চলে গেল। কারেন্ট আসলেই আবার ঢুকবো।
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই ![]()
আলো ও অন্ধকারের গল্প আমার প্রিয় লেখার মধ্যে একটা . পড়ে ফেলুন তাহলে ![]()
![]()
কি বলেন?!! তাই বলে বাদ দিবেন কেন?!! আমি কলেজের শুরুর দিকে কবিতা ভাল(নিজের অন্তর মনে হত) লিখতাম (কারণ তখন পড়াশোনা ছিল কবিতা নিয়ে )
এর পর পড়ার চাপে সব ই ছাড়লাম আর হল না ![]()
আর গল্পের কথা বলছেন? অনেক প্লট নিয়ে বসে আছি । আগায় না
ভাল থাকবেন ![]()
কবিতা লেখা ছাড়বেন না । নিজের জন্য ও তো লিখি আমরা তাই না?
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ![]()
লেখক বলেছেন: খাইছে!!! এত কঠিন কঠিন শব্দ!!!
মনের মিল বা কগনিজেন্সও যে ভ্যারিয়েবল হইতে পারে এইটা আমাদের দেশের মানুষের মাথায় আসে কম,
পারভেজ বলেছেন:
@ফারহানএ্যারেন্জ ম্যারেজের লক্ষ্যে কনে দেখা শুরু করলে সেখানে বোঝাপাড়ার কথাটা আসে পরবর্তী পর্যায়ে যখন দুই পক্ষই একে অপরকে পছন্দ করে। বলা হয় ' আচ্ছা, ছেলে মেয়েরও মতামতের দাম আছে, তাদের মধ্যে কথা বার্তা হতে দাও।" অনেক বিয়ে এখানেও আটকে যায়।
সমস্যাটা হচ্ছে প্রাথমিক পর্যায়ের বাছাই নিয়ে; তখন আসলে ছেলে মেয়ে বোঝাপড়ার পর্যায়ে যাওয়ার স্কোপ নাই।
তামিম ইরফান বলেছেন:
ব্যাপকককককককক+++++++++
লেখক বলেছেন: ধইন্যা ধইন্যা ধইন্যা ![]()
লেখক বলেছেন: থ্যাঙ্কু ভাইয়া ![]()
ইয়া আমরা মানতে চাই না ![]()
যাই হোক , ফারহান কে যে কথাটা বলতে চেয়েছিলাম , পারভেজ ভাই বলে দিল । সেটেল ম্যারেজে মনের মিল ভ্যারিয়েবল না , কারণ শুরুতে ওটার কোন এক্সিসটেন্সই নাই
লেখক বলেছেন: আসলেই পরিস্কার হয় নাই
ফ্রুলিংক্স বলেছেন:
উপমা দিয়ে বাস্তবতা...দারুন হয়েছে।আমাদের এখনো মন-মানসিকতার দিক দিয়ে অনেকদূর যেতে হবে।উদাহরন: আমার বস, হাইট সাড়ে ৬ (জার্মানরা অনেক লম্বা হয়), সেলারী ৮০-১০০হাজার ইউরো+বোনাস, সেইরকম স্মার্ট। তার বউ মাত্র স্কুল পাশ। কাজ করে একটি সুপারমার্কেটে, চেইন স্মোকার (বস বিড়ির কাছে নাই), ড্রিংক্স করে প্রচুর(বসের অভ্যেস কম)। প্রথমে আমি পুরো টাশকি খাইছি।
কিন্তু নিজেও ধরা খাইছি একই জায়গায়
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
ওদের দেশে এই ব্যাপার গুলো অনেকটাই কমন
আশা করি আমরাও বদলাবো ।
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
লেখা নিয়ে বলার কিছু নেই। ভাল হয়েছে তা সবাই বলেছে। আমি একটা বাস্তব কথোপকথন লিখছি, বাসে যেতে যেতে শোনা:- আপা আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখে দ্যাননা।
- ভাইয়ার জন্য মেয়ে দেখছো নাকি, তা এতদিন পর।
- এই একটু বয়েস হয়েছে আরকি।
- তা কেমন পাত্রী চাই? মাধুরী দীক্ষিত?
- না না অত চাই না। ভাইয়া তো শর্ট তাই মেয়ে একটু লম্বা চাই। আর গায়ের
রং যেহেতু শ্যামলা তাই পাত্রী ফর্সা; আর সুন্দর মেয়েতো সবাই চায়, তাই
আমরাও চাই। একটু কমবয়েসী হলে ভাল, বেশী বয়েসীদের আবার অনেক
প্রেম থাকে।
এটা কিন্তু গল্প না। একদিন বাসে আমার সামনের সীটে এই আলাপ হচ্ছিলো।
বোহেমিয়ান কি বিবাহিত। নাইলে যত পারেন পয়সা কামান, বুঝতেই পারতেছেন বিয়ার সময় কথকতা কামে লাগবো না। লাগবো মোটা মানি ব্যাগ...
লেখক বলেছেন: খাইছে!! পুরাই বাজার ![]()
হাহা!!! আমি অবিবাহিত। বিবাহ করার জন্য উন্মুখ হইয়া আছি!!!
সুলতানা শিরীন সাজি বলেছেন:
খুব ভালো হয়েছে লেখা........আমার ব্লগে গিয়ে বলে এসেছো।
খুব খুশী হলাম।
আমি কাল তোমার অন্য লেখাটা পড়েছি।
এই লেখাটা খেয়াল করিনি।
সত্যি খুব ভালো হয়েছে লেখাটা।
এখনো ছেলে মেয়েদের এভাবে মূল্যায়ন হয়। বাজারজাত জিনিসপত্রের মত। খুবই দুঃখজনক।
ঊৎসর্গ লিস্টে নাম দেখে খুশী হলাম। ঋণী হচ্ছি প্রতিদিন তোমাদের ভালোবাসায়।
তুমি অনেক ভালো লেখো। লেখায় থেকো।
শুভকামনা রইলো।
লেখক বলেছেন: থ্যাঙ্কু আপুনি ![]()
আপনার জন্য ও শুভকামনা ![]()
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
বাপ্পী , লেখার ভাষা / হিউমার সব ই মাপমত হয়েছে । খুব ই ভালো । (শিক্ষিত স্বচ্ছল - বোল্ড করা একটা লাইন আছে না , তার আগের লাইনে পাত্রী না, পাত্র হবে ।)--------------------------------------------------------
@ ভাঙা পেন্সিল , ভাইয়া আপনার কথা পুরোই সত্য । যদিও রিকসাওয়ালার / কাজের মেয়ের উদাহরণ টা ম্যাচিউরড মনে হয় নাই - এরকম কিছুর কথা বলাও হচ্ছে না ।
আমার আপত্তি এই "ফিটেস্ট" নির্ধারণেই । যদি কোনো সমাজে ছেলের বেতন , মেয়ের গায়ের চামড়ার রং - ই ফিটেস্ট নির্ধারণ করে , তবে সেই ব্যবস্থার বিরুদ্ধেই আমার স্ট্যান্ড । আপনি যে লাইনটা ইউজ করছেন , ইকনমিক্স এর বহুল ব্যবহার করা লাইন ---- কিন্তু সেটা তো ফ্রেমওয়ার্ক এর ভিতরে থেকেই ঘটনাকে তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করা । আমরা তো ফ্রেমওয়ার্ক টারই বিপক্ষে ।
সারভাইভাল ফর দ্য ফিটেস্ট টা এখানে ঠিক হয়েছে চলে আসা পুরুষতন্ত্রের মাপকাঠিতে । যেখানে ছেলেকে হতে হবে মালদার , মেয়েকে হতে হবে শোকেসের পুতুল । -- এটা কি আঘাত করার মত সামাজিক ব্যবস্থা না ?
সারভাইভাল অফ দ্য ফিটেস্ট এ তো কেউ অস্বীকার করছে না ।
--------------------------------------------------------
লেখক বলেছেন: হায় হায় !! আমি নিজে এত বার পড়ছি তাও খেয়াল করি নাই!!
ঠিক করে দিচ্ছি ![]()
লইজ্জা পায়া গেলাম!!!
![]()
*এটা কি আঘাত করার মত সামাজিক ব্যবস্থা না ?
*এখানে স্ট্যান্ড এর পার্থক্য হচ্ছে আমরা "ফিটেস্ট" এর প্রচলিত ডেফিনেশন কে সঠিক মনে করি না ।
লেখক বলেছেন: কি বলব বুঝতেছি না
কমেণ্ট দাতাদের অসচেতনতা দেখে আমি বাকরুদ্ধ!
পোস্ট দাতাকে নিয়ে কিছু বলার নাই । পোস্ট এবং কমেন্টের জবাব...এ তার রুচিবোধের পরচয় দিয়েছন ।
তার নিক ""সব যদি আজ বদলে যেত""!!!!!!!!!!!
শাওন৩৫০৪ বলেছেন:
চরম হৈছে তো লেখা...খুব ভালো খুব ভালো...
লেখক বলেছেন:
ধইন্যা ধইন্যা ধইন্যা!
প্রচেত্য বলেছেন:
দারুন একটা লেখা পড়লাম, সত্যি অসাধারণ
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রচেত্য দা ![]()
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা তায়েফ ভাই ![]()
লেখক বলেছেন: অনেক অনেক ধইন্যা ![]()
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
বন্ধুমহলে আমার বাণী হিসাবে প্রচলিত কথাটা মেরে দিলেন?
বুনোট দারুণ হয়েছে, খুবই ভালো। আমাদের প্রজন্মের কিছু ও যদি এইটা বুঝে বাজারীতে না যায়, তাহলেই ভালো।
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
আমাদের প্রজন্মের এটা বুঝা উচিত। কিন্তু লক্ষণ তো দেখতেছি না ![]()
মুনশিয়ানা বলেছেন:
একটু আগে লেখাটা চোখে পড়লো... খুব ভাল উপস্থাপনা আর পরিবেশনা হয়েছে। মুগ্ধ হয়ে পড়লাম। বিয়ে করা বিষয়ে আমার মতামত,
১। নিজের বিয়ে নিজেই করুন, দেখে শুনে নিজের দ্বায়ীত্বে।
২। অন্যের পছন্দে নয়, নিজের পছন্দে
৩। পাত্রী পছন্দের ব্যাপারে মুরুব্বীদের দূরে রাখুন
৪। পাত্রী পছন্দ থেকে বিয়ে পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পারস্পরিক বোঝাপড়ার জন্য সময় নিন। প্রচুর কথা বলুন, পরস্পরকে বুঝতে চেষ্টা করুন।
অন্ততঃ আমি এভাবেই বিয়ে করেছি...
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
আমি এখনো করি নাই ।
তবে আমি এই জিনিস গুলাই মাথায় রাখছিলাম!!!
কিভাবে আপনার সাথে মিলে গেল!!!!!!
আপনাকে প্লাস ++
অচেনা সৈকত বলেছেন:
আপনার লেখা আগে সেভাবে পড়া হয় নি। আজ পড়ে মুগ্ধ হলাম। লেখার মুল সুরের সাথে একমত, তবে প্রচলিত সমাজ ব্যবস্হা পাল্টাতে হলে বোধহয় আরো অনেকটা পথ হাঁটতে হবে। লেখার উপস্হাপন আর রুপক দুটোই সুন্দর।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সৈকত ভাই ।
আশা করছি সামনের দিন গুলোতেও উৎসাহ দিয়ে যাবেন ![]()
সোহেল সি এস ই বলেছেন:
+ ভাল লাগল
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সোহেল ভাই, আমিও cse তে!!! আসেন কোলাকুলি করি!!
শান্তির দেবদূত বলেছেন:
হা হা হা .....ব্যাপক মজাদার হইছে......এটা পড়ে একটা সত্য ঘটনা মনে পড়ে গেল। আমার এক দুরসম্পর্কের চাচা। মেয়ে বিয়ে দেয়ার কিছুদিন পরে আমাদের বাসায় বেড়াতে আসলো। আব্বু তখন জিজ্ঞেস করলেন, "ছেলে কেমন, কি করে "?
উনি বললেন, "আরে ছেলে তো ১০০ তে ৯৭। আসলে আমার মেয়ে যেহেতু একটু লম্বা সেই হিসাবে ছেলে একটু খাট। তবে পুরুষমানুষের উচ্চতা কোন ব্যাপার না, সেই কারনে ১ পয়েন্ট বোনাস দিলাম।
ছেলে একটু কালো, তবে যেহেতু মেয়ে নিজে কয়েকজনের মধ্যে বাইছা ছেলে পছন্দ করছে সেই হিসাবে আরও ১ পয়েন্ট বোনাস।
ছেলে ইন্টার পাস। কিন্তু মানুষ পড়াশুনা করে কিসের জন্য! টাকাপয়সা কামানোর জন্যই তো , তাই না? ছেলে যেহেতু আমেরিকায় থাকে, ডিভি পাইয়া ঐখানে স্যাটেল, ভালো ব্যবসা করতেছে, সেইকারনে এইখানেও ১ পয়েন্ট বোনাস। (এইবার বুঝলাম আসল কারন, সবকিছু ছাপিয়ে শুধু আমেরিকার ভিসাটার জয় হইলো).......তো সব মিলাইয়া ১০০ তে ১০০। এমন ছেলে কোটিতে একটা .......
বুঝেন এইবার অবস্হা
লেখক বলেছেন:
ভয়াবহ!!! অবস্থা আসলেই ভাল না ![]()
লেখক বলেছেন: নির্মম সত্য । পড়ার জন্য ধইন্যা আপুনি ।
ভেড়া বলেছেন:
ঝাঝা ।
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনার নিক পছন্দ হইছ!!
বাফ্রু মারমা বলেছেন:
কঠিন..............................
লেখক বলেছেন: ধইন্যা পাতা ।
লেখক বলেছেন: কি কও না কও?!! প্রায় সব পুষ্টেই তো কমেণ্ট আছে!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ।
এই পোস্ট এর বিষয় বস্তু নিয়ে পোস্ট দেবার ইচ্ছে ছিল , পারলাম না তো ![]()
সোহায়লা রিদওয়ান বলেছেন:
এই লেখাটা তোমার এতো ক্লাসিক লাগে! পারলে একটা পেপারে পাঠায় দাও ......... ছাপা হোক আর সবাই পড়ুক! ভেবে দেখতো এটা।
লেখক বলেছেন:
আপু এই টাইপের গল্প গুলারে সমান্তরাল গল্প নাম দিচ্ছি, এই প্যাটার্নের আরো কয়েকটা লেখার ইচ্ছে আছে । সব ই অবশ্যই মেসেজবাহি ।
আমার লজ্জা লাগে
স্বপ্নশহর বলেছেন:
এক কথায় অসাধারন, প্রিয়তে রাইখা দিলাম
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
ভালো থাকুন
তাই দিলাম +++++++++++++++++++++++++++++++++্
লেখক বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু!
আহাদিল বলেছেন:
এক কথায় দারুণ!!!
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ধূসর পৃথিবী বলেছেন:
অসাধারন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























