somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাতিদের ঘৃন্য কর্মকান্ড সম্পর্কে মানুষকে জানাতে গেলেই নাস্তিক হতে হবে!

৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সাথে কারও কোন ব্যক্তিগত ঝগড়া নেই। এই ব্লগেও নেই। কিন্তু আমি মুক্তিযুদ্ধের অপমান সহ্য করতে পারিনা। যে তা করবে, যেখানে করবে সেখানেই আমি তার প্রতিবাদ করব, সমুচিত জবাব দেব। তাই ব্লগেও আমি তা করেছি। আজ দেখলাম সারওয়ার চৌধুরী বিজ্ঞানের নামে ঠাকুরমার ঝুলির মত নিজের মনগড়া কথার গাল-গল্প ফেদে বসেছেন। তা দেখে আজ চুপ থাকতে পারিনি। এখন সারওয়ার চৌধুরী বলছেন আমি নাকি তার নামে অপপ্রচার চালাচ্ছি। আপনার বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য আমার বয়েই গেছে। কিন্তু বিজ্ঞান নিয়ে আপনি যে তামাশা করেছেন তার প্রতিবাদ করেছি মাত্র। এবং তা করা আমার নৈতিক দায়িত্ব।

সা চৌ আপনি বলেছেন আমি কেন আপনার ব্লগে কমেন্ট করলাম না। তার কারণ আমি জামাত-শিবির এবং তাদের সমর্থক সুশীল গোষ্ঠীর কোন ব্লগে কোন কমেন্ট করি না। কারণ তাদের মাথা অলরেডি প্রোগ্রাম্ড। শুধু শুধু কথা খরচ করার কোন মানে আমি দেখি না।

আপনি আরও বলেছেন, আমি জানিনা যে ডি এন এ তে মানুষের অনেক তথ্য সংরক্ষিত থাকে। তা আমি ভালভাবেই জানি এবং এও জানি যেসব তথ্য থাকে বলে বিজ্ঞানীরা বলেন তা তারা অনেকটা অনুমানের ওপর ভিত্তি করে বলেন, এটা আমার কথা না- এটা যারা ডি এন এ নিয়ে গবেষনা করে তাড়াই বলেন। কিন্তু আপনি তা জানেন বলে আমার মনে হয় না। আপনি শুধু ডি এন এ সম্পর্কে সামান্য জেনেই মহাজ্ঞানীর মত এমন সব কথা বলেছেন যা প্রমান হতে আরও অনেক বছর লেগে যাবে।

আপনি বলেছেন আপনি নাকি কবিতা লিখেছেন। বিজ্ঞান এবং বিশেষ করে ডি এন এ র মত একটি বিষয় নিয়ে কেউ কবিতার রূপক করতে পারে তা জেনে সত্যিই হাসি পাচ্ছে। আর আপনি কমেন্টের ঘরে যা বলেছেন তা কিন্তু কবিতা না। যেমন কমেন্টে বলেছেন: "ডিএনএ'র শিকলে আদি অন্ত এ্যাভরিথিং এনকোডেড"। তার মানে আপনি অনেক কিছুই জানেন বোঝাতে চাইছেন, কিন্তু না বুঝেই জানার ভান করছেন না মানুষকে বিভ্রান্ত করতে জেনে শুনে এমনটা করছেন তা আমি জানিনা। আপনার মত মানুষদের সাইকোলজি আমি বুঝিনা।

ধরি আপনি যা বলেছেন ডি এন এ নিয়ে তা ঠিক। এখন আমাকে বলেন, বুশ প্রতিদিন যেভাবে ইরাক- আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষ মারছে, সেভাবে কাল আপনাকেও ক্লাস্টার বোমা দিয়ে মেরে ফেলল। এই ঘটনাটা কি আপনার ডি এন এ তে দিন-ক্ষণ সহ লেখা আছে?

অথবা ধরুন কাল সকালে আপনি হাটতে গিয়ে ড্রেনে পড়ে গেলেন, সেটা কি লেখা থাকবে? ভাল করে ভেবে জবাব দিবেন।

আর কখনো এ ভুলে থাকবেন না যে আমি আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি। আপনি এমন কেউ হয়ে যাননি যে আপনাকে নিয়ে আমার কোন প্রকার প্রচার বা অপপ্রচার চালাতে হবে। শুধু যখনই আপনি এবং আপনার মত সুশীলরা মানুষকে বিভ্রান্ত করতে চাইবেন, তখন তার সমুচিত জবাব আমার কাছে আশা করতে পারেন। কাউকে খোচানোর স্বভাব আমার না।

আরও দেখলাম কিরিটি রায় নামক একজন আমাকে নাস্তিক বলেছেন সা চৌ র পোষ্টে। জামাতের ঘৃন্য কর্মকান্ডের পাল্টা জবাব দিলেই নাস্তিক হতে হবে এটা আপনাকে কে বলল। আমি কি সেটা আমি ভালই জানি। আস্তিক হতে বা ইসলাম সম্পর্কে জানতে আমার কোন জামাতি ধর্ম ব্যবসায়ীর কাছে যেতে হয়না। তাতেই আপনার মত মগজ ধোলাইকৃত মানুষ!!!! দের আসল সমস্যা, তাই নয়কি?

নিজেরা বিভ্রান্ত আছেন ভাল, আল্লাহ আপনাদের বোধ-বুদ্ধি সিল গালা করে দিয়েছেন সেটা আল্লাহই বলেন। কিন্তু অন্যদের বিভ্রান্ত করার মত ভুল করবেন না। জবাব সব সময় প্রস্তুত আছে, পার পাবেন না।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৮
১৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×