জীবনে প্রথমবারের মত জন্ডিস বাধিয়েছি। আমার কখনো জন্ডিস হবে না, এমন একটা ধারণা ছিল। সেই ধারণাকে ভুল প্রমান করতে মহান জন্ডিস আমার ওপর সওয়ার হয়েছেন। ডাক্তারের নির্দেশ টানা ১৫ দিন বিছানায় গড়াগড়ি খেতে হবে, - ও ভুল বললাম; গড়াগড়িও খাওয়া যাবেনা।
এখন বেশ কঠিন অবস্থার মধ্যে আছি। টানা দুই দিন পানি আর ফল খেয়ে ছিলাম। গতকাল থেকে পাইন্না (পাতলা) খিচুড়ি খাবার চেষ্টা করছি। কিন্তু কোনই টেশ নাই
খবর পেয়েছিলাম গতকাল পাবলিক লাইব্রেরিতে ব্লগাররা আড্ডা দিবে। আসতে খুব লোভ হচ্ছিল। কিন্তু আফসোস, যাওয়া হল না। যাক, আপাতত গুনে গুনে ১৫ দিন পার করি, কেন যেন মনে হচ্ছে আমার জন্ডিস সারতে এক সপ্তাও লাগবে না। সেটা হলে ভালই হয়।
আমার জন্য এবং জন্ডিস মহাশয়ের জন্য একটু দোয়া করবেন। আমার জন্য করবেন যাতে মহাশয় আমাকে তাড়াতাড়ি ছেড়ে যেতে কৃপা করেন, আর মহাশয়ের জন্য দোয়া করবেন যাতে ওনার আমাকে ছাড়াও অন্য কোন গুরুত্বপূর্ণ কাজের কথা মনে পড়ে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



