একটি ই-মামলার পরাজয় 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাসখানেক ধরে হাড্ডাহড্ডি লড়াইয়ের পরে আপাততঃ ক্ষ্যান্ত দিলাম। আমার ওয়েবসাইটে যারা ঘুরাঘুরি করেছেন, তাদের বিপুল পর্যবেক্ষণ শক্তি থাকলে তারা আবিষ্কার করেছেন যে আমার ওয়েবসাইটে এশিয়াটিক সোসাইটির বাংলাপিডিয়ার একটি কপি ছিল। তেমন জটিল কিছু না, বাংলাপিডিয়ার সিডি আরামসে পাওয়া যায়, সেটার ডাটাবেস আর ফাইলগুলো ওয়েবের সাথে ইন্টিগ্রেট করে দিলেই হল। বাংলাদেশের ওপরে এতো কম্প্রিহেনসিভ কাজ আগে কখনো করা হয়নি আর সামনেও কখনো করা হবে বলে মনে হয়না, কারণ আমার বিশ্বাস উইকিপিডিয়ার বাংলা সংস্করণই ভবিষ্যতের পথ এগিয়ে নিয়ে যাবে।
আমি যখন ইন্টিগ্রেট করি, বাংলাপিডিয়ার নিজস্ব ওয়েবসাইট মনে হয় তখনো তৈরি হয়নি, আর ওয়েবে বাংলাপিডিয়ার বেশকিছু মিরর অলরেডী ছিল, তাই আমিও ভালমানুষের মত আমার ভার্সন ছেড়ে দিয়েছিলাম।
তবে সমস্যা হল অন্যখানে। কদিন আগে দেখি বাংলাপিডিয়া থেকে হালুম করে ইমেইল। ভাষা হল, অহনি সরাও এইসব চিজ তোমার সাইট থেকে নইলে মামলা। তার দুইদিন পরে দেখি আমার বাপে আমারে ফোন করে ঝাড়ি, যে মেইলের এক কপি চিঠিতে আমার বাড়িতেও চলে গেছে।
তারপরে গত একমাস ধরে কপিরাইট আইন, বাংলাদেশ/বিদেশ, স্টুডেন্ট প্রোজেক্ট, হাংবিতাং মেলা জিনিষ নিয়া ই-ঝগড়া চলছিল। ফাইনালি আজকে ফাইলগুলো সরিয়ে সাইট রিডাইরেক্ট করে দিলাম এই ঠিকানায় । আমার অভিযোগ ছিল, সাইট এমন স্লো সার্ভার, আমার হাইস্পিড ব্রডব্যান্ডেও দুমিনিটের মত লাগে খুলতে, সাইটে বই কেনার সুবিধা নাই, আর সারা দুনিয়ার মানুষ কপি করলে তাদের কিছু না হইলে আমার কি দোষ।
পরে মেইলে বললাম আরকি, যদি এইগুলা ঠিক করা হয় তাহলে কিছু বলমু না নাইলে আবার কপিরাইটের গুল্লি মাইরা আপলোড কইরা দিমু। মিজাজ একদম বিলা...
আগে আছিল http://www.boi-mela.com/banglapedia
অখন শুধু আছেঃ http://www.boi-mela.com/
৫টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।