somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজিবি'র হাবিলদারকে ধরে নিয়ে গেছে বিএসএফ

২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমিল্লায় বিজিবি সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ। পশ্চিম ত্রিপুরা জেলার তারাপুকুর সীমান্তে পতাকা বৈঠক চলছে।
স্থানীয়রা বলছে, ভারতীয় চোরাকারবারি শাহ আলম মাদকসহ অন্যান্য চোরাইপণ্য নিয়ে বাংলাদেশে আসার সময় বিজিবির ৩ সদস্য তাকে আটক করে। কথাকাটাকাটির একপর্যায়ে ভারতীয় অপর চোরাকারবারিরা দা, ছেনি নিয়ে বিজিবি সদস্যদের ঘেরাও করে।
এ সময় বিজিবির ২ সদস্য পালিয়ে আসেন। অপর সদস্য হাবিলদার লূৎফুর রহমান ভারতীয় চোরাকারবারি শাহ আলমের ওপর গুলি করলে তিনি নিহত হন। পরে ঘটনাস্থলে পৌঁছে হাবিলদার লূৎফুর রহমানকে আটক করে ভারতে নিয়ে যায় বিএসএফ।
বাংলাদেশের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দলকুইয়া এবং ভারতের ত্রিপুরার তারাপুকুর সীমান্তের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
বিএসএফ-এর বাড়াবাড়ি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। বাংলাদেশী কেউ সীমান্ত মাড়ালেই যা খুশি তাই করবে। আর তাদের চোরাকারবারী ধরা খেলেই পতাকা বৈঠক। হাবিলদার লূৎফরের কিছু হলেই এবার যুদ্ধ হবে।
বিজিবি সদস্যদের মোটেই কাপুরুষ মনে করি না। দুই সদস্য পালিয়ে আসার কারণ এখনও জানা যায়নি। সরকারের কাছে তীব্র দাবি জানাচ্ছি যেন বিজিবিকে অক্ষম পঙ্গু করে সীমান্তে বসিয়ে রাখা না হয়। বিএসএফ-এর বর্বরতা যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে, সেখানে বিজিবিকে আরো শক্তিশালী করা দরকার। বিশেষ করে বিডিআর বিদ্রোহের পর বিভিন্ন সীমান্তে বিজিবিকে যেভাবে অস্ত্রশূণ্য রাখা হয়েছিল, সে অবস্থার এখনও ইতি ঘটেনি। সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৪ রাত ৮:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×